By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | রাত ৯:২৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কৃষকের হাত ধরে সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি গড়ে তোলা হবে: আবু সুফিয়ান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > কৃষকের হাত ধরে সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি গড়ে তোলা হবে: আবু সুফিয়ান
আমাদের চট্টগ্রামজনপথরাজনীতিলিড ৩

কৃষকের হাত ধরে সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি গড়ে তোলা হবে: আবু সুফিয়ান

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/১৬ at ৮:০৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, কৃষি বিপ্লবের মাধ্যমে খাদ্য উৎপাদন দ্বিগুণ করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার ভর্তুকি, গ্রামীণ বিদ্যুতায়ন এবং ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির মাধ্যমে কৃষিখাতকে আরও শক্তিশালী করেছিলেন। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার গড়ে তোলা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে আমাদের কৃষি খাত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষকের হাত ধরে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন। সে কারণে কৃষি ও কৃষকের উন্নয়নে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। কৃষকের হাত ধরেই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি গড়ে তোলা হবে।

রবিবার (১৬ নভেম্বর) বিকালে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডেও কেবি আমান আলী রোড, বিএড কলেজ, ফুলতলা, ডিসি রোড, মৌসুমির মোড় ও বাকলিয়া এক্সেস রোড এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, কৃষক, উদ্যোক্তা ও জনগণের যৌথ অংশীদারিত্বের মাধ্যমে একটি “টেকসই খাদ্যব্যবস্থা” গড়ে তোলা হবে। কৃষকদের জন্য চালু করা হবে “ফারমার্স কার্ড”। এই কার্ডের মাধ্যমে তারা নায্যমূল্যে সার, কীটনাশক ও বীজ ক্রয়, বীমা, ঋণগ্রহণ সহ নানা ধরনের সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন। কৃষি ও প্রক্রিয়াজাত খাতে ১৩ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে— শীতলভাবে সংরক্ষণ, প্রক্রিয়াজাত শিল্প ও রপ্তানিমুখী খাদ্য শিল্পের মাধ্যমে কৃষকদের স্থানীয় ও বৈদেশিক বাজারে যুক্ত করা হবে। আধুনিক গুদাম ও কোল্ড স্টোরেজ স্থাপনের মাধ্যমে খাদ্য অপচয় হ্রাস এবং কৃষকের আয় বৃদ্ধি করা হবে। তরুণদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যান্ত্রিকীকরণ, ড্রোন প্রযুক্তি ও স্টার্টআপ ফান্ড প্রদান করা হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম বাচ্চুর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, মৎস্য বিষয়ক সম্পাদক মো. বকতেয়ার, সহ-যুব বিষয়ক সম্পাদক ইসমাঈল বাবুল, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নকীব উদ্দিন ভূইয়া, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, গিয়াস উদ্দিন ভূইয়া, এম এ হামিদ। বক্তব্য রাখেন নাজমুল হক নাজু, খালেদ সাইফুল্লাহ, ফোরকান হোসেন চৌধুরী, এস এম পারভেজ, খোরশেদ আলম, জাফল ইকবাল, ফরিদুল হক লিটন, আব্দুল মালেক, মো. আলমগীর, সাইফুল, সেলিম, নাছির উদ্দিন নাছিম, জাকির হোসেন, মো. জসিম, হামিদ হোসেন, গোলজার হোসেন, শাহাজাহান স্বপন, সাইফুল ইসলাম নিরব, মো. সুলতান, মো. মুরাদ, মো. আমির, মো. হিরু, সাদ্দামুল হক, হাসান ইমাম, মো. রানা, মো. মামুন, নাছের মিয়া প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে : চরমোনাই পীর

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ চালক ও লবণমালিক আটক

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু ২৩ মে

টেগ্গড কৃষকের হাত ধরে সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি গড়ে তোলা হবে: আবু সুফিয়ান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রাউজানে রাতের আঁধারে দরজা বন্ধ করে আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার চেষ্টা
পরবর্তী সংবাদ সীতাকুণ্ডে বাস–ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত, আহত ২০
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে : চরমোনাই পীর
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ মে ১৪, ২০২৬
টেকনাফে ১ লাখ ইয়াবাসহ চালক ও লবণমালিক আটক
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৪, ২০২৬
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড মে ১৪, ২০২৬
সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
জনপথ জাতীয় বাংলাদেশ লিড মে ১৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?