By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | দুপুর ২:৪৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক “Peer to Peer Orientation Learning Session on Social Emotional Wellbeing (SEW)” শীর্ষক লার্নিং সেশন অনুষ্ঠিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > চবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক “Peer to Peer Orientation Learning Session on Social Emotional Wellbeing (SEW)” শীর্ষক লার্নিং সেশন অনুষ্ঠিত
জনপথআমাদের চট্টগ্রামশিক্ষাস্বাস্থ‍্য

চবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক “Peer to Peer Orientation Learning Session on Social Emotional Wellbeing (SEW)” শীর্ষক লার্নিং সেশন অনুষ্ঠিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/২৪ at ৮:০৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

জুলাই বিপ্লবের চেতনাবোধকে ধারণ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং ইউনেস্কো বাংলাদেশ এর যৌথ উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য Social Emotional Wellbeing (SEW) প্রকল্পের আওতায় সোমবার (২৪ নভেম্বর) দিনব্যাপী চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে “Peer to Peer Orientation Learning Session on Social Emotional Wellbeing (SEW)” শীর্ষক একটি লার্নিং সেশন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়। উক্ত সেশনে ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবোরেশান বিভাগের পরিচালক জেসমিন পারভিন, চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী ও চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন এর সঞ্চালনায় এসময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীরা অনেক কঠিন পরিস্থিতির মধ্য গিয়েছে। সেই কঠিন পরিস্থিতি এখনো শিক্ষার্থীরা মানসিকভাবে বয়ে বেড়াচ্ছে। এজন্য জুলাই আন্দোলনে সরাসরি অংশ নেওয়া দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য এ ধরনের সেমিনারের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, নিজেকে জানতে হবে। লক্ষ্য নির্ধারণ করে নিজের ভালো গুণগুলো কাজে লাগাতে হবে। অপরের ক্ষতি হয় এমন কাজ করা যাবে না। অসুস্থ প্রতিযোগিতা না করে নিজের যা কিছু আছে তা নিয়ে সুখে থাকতে হবে। অতি উচ্চাকাঙ্ক্ষা অনেক সময় বিপদ ডেকে আনতে পারে। সব সময় পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে বিশেষ করে মা-বাবার সাথে যোগাযোগ রাখতে হবে। নিজের জন্য যে কাজ বা কথা অপছন্দ মনে হবে অপরের জন্যও সেই কথা বা কাজ না করা। তাহলেই মানসিকভাবে সুস্থ থাকা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, একজন ব্যক্তির জন্য সামাজিক ও মানসিকভাবে সুস্থ থাকাটা খুবই জরুরি। এজন্য আত্ম নিয়ন্ত্রণ খুবই জরুরি। পাশাপাশি সেল্ফ ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। এছাড়া পরিস্থিতি সামলানো, পরিবেশ বুঝে সিদ্ধান্ত নেওয়া, কথা বলাও মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি।

সভাপতির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ক্যাম্পাসে এখন খুবই ভালো একাডেমিক পরিবেশ বিরাজ করছে। ক্যাম্পাসে এখন হল দখল নেই, মারামারি নেই, কোনো ধরনের বাণিজ্য নেই; প্রায় প্রতিদিন গবেষণা ও একাডেমিক নানা বিষয়ে সভা-সেমিনার হচ্ছে। ইউজিসি খুবই সময়োপযোগী ও দারুণ একটি উদ্যােগ গ্রহণ করেছে। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান দুই অংশীজন হলো শিক্ষক ও শিক্ষার্থী। এরমধ্যে প্রথমত শিক্ষকদের মানিসক স্বাস্থ্য ভালো হওয়া দরকার। একজন শিক্ষক থেকে ভালো পরামর্শ, শিক্ষা না পেলে ভালো শিক্ষার্থী গড়ে উঠবে না। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের পড়াশোনার মাধ্যমে কাছে টেনে আনা। তাহলে শিক্ষার্থীরা আর হতাশ হবে না। এজন্য একাডেমিক কার্যক্রম বাড়াতে হবে। যত একাডেমিক কার্যক্রম বাড়বে শিক্ষার্থীরা সেসব নিয়ে ব্যস্ত থাকবে হতাশ হবে না। সেজন্য ভালো শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমরা নতুন শিক্ষক নীতিমালার মাধ্যমে সবচেয়ে যোগ্য শিক্ষকদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছি।

এরপর ইউজিসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের SEW বিশেষজ্ঞগণ “Peer to Peer Orientation Learning Session on Social Emotional Wellbeing (SEW)” শীর্ষক একটি লার্নিং সেশন পরিচালনা করেন। চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন এর সঞ্চালনায় এতে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর সৈয়দ তানভীর রহমান, চবি নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. খাদিজা মিতু ও চবি মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আফজাল হোসেন।

সেমিনারের আগে এদিন সকাল ৯.৩০টায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে চবি উপাচার্য দপ্তরে সাক্ষাত করেন। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন দিক তুলে ধরেন। আগত ইউজিসির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে সহায়তার আশ্বাস দেন। এসময় আরও উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী।

আপনি এটিও পছন্দ করতে পারেন

অনার্স প্রথমবর্ষ পরীক্ষা শুরু ২৭ জুলাই

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল চোরাচালান সামগ্রী জব্দ

শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: প্রধানমন্ত্রী

মিরসরাইয়ে পাঁচ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা

রাউজানের একাংশ হাটহাজারীর সীমনায় সম্পৃক্ত হয়ে বসবাস করছে

টেগ্গড চবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক "Peer to Peer Orientation Learning Session on Social Emotional Wellbeing (SEW)" শীর্ষক লার্নিং সেশন অনুষ্ঠিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রোমাঞ্চকর ম্যাচে আবাহনীকে হারাল মোহামেডান
পরবর্তী সংবাদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ: নৌবাহিনী প্রধান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

শুক্রবার ঢাকায় আসছেন দিনেশ ত্রিবেদী
জাতীয় জুন ১১, ২০২৬
ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩
জেলা উপজেলা কক্সবাজার শহর থেকে দূরে জুন ১১, ২০২৬
অনার্স প্রথমবর্ষ পরীক্ষা শুরু ২৭ জুলাই
শিক্ষা লিড ৩ জুন ১১, ২০২৬
জাতিসংঘে জলবায়ু অর্থায়ন-এলডিসি উত্তরণে সহায়তার আহ্বান বাংলাদেশের
জাতীয় জুন ১১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?