By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | শীতকাল | সন্ধ্যা ৭:২৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাঙ্গুনিয়ায় অবৈধ ঘর উচ্ছেদে বনবিভাগের ১০ রাউণ্ড ফাঁকা গুলি বর্ষণ, আহত ৮, আটক ২
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > রাঙ্গুনিয়ায় অবৈধ ঘর উচ্ছেদে বনবিভাগের ১০ রাউণ্ড ফাঁকা গুলি বর্ষণ, আহত ৮, আটক ২
আমাদের চট্টগ্রামজনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

রাঙ্গুনিয়ায় অবৈধ ঘর উচ্ছেদে বনবিভাগের ১০ রাউণ্ড ফাঁকা গুলি বর্ষণ, আহত ৮, আটক ২

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/১০ at ৮:১৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 7 মিনিট
শেয়ার

কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার খুরুশিয়া রেঞ্জের অন্তর্গত পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব খুরুশিয়া ভোলা টিলার ভূমিহীন পরিবারের দুটি ঘর উচ্ছেদ করতে বনবিভাগের ১০রাউণ্ড ফাঁকা গোলা বর্ষন, বেধড়ক লাঠিচার্জে ২ বনকর্মকর্তাসহ আহত ৮। এ ঘটনায় ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান, পোমরা রেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার দুই পুলিশ কর্মকর্তা সহ ৩৫ জনের সঙ্গীয় ফোর্স নিয়ে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা প্রথমেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এরপরে গৃহকর্তা আহমদ নবী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসানকে দেয়া উচ্ছেদ অভিযান স্থগিতের আবেদনের কপি দেখাতেই তাকে লাঠিপেটা শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পুরুষ মহিলারা লাঠিসোটা নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনাকারী টীমের প্রতি চড়াও হলে বনবিভাগের অস্ত্রধারী বাহিনী ফরেস্টার ১০ রাউণ্ড ফাঁকা গোলা বর্ষণ করে এবং বেধড়ক লাঠিচার্জ শুরু করে। এতে ভূমিহীন পরিবারের ৬ জন এবং প্রতিরোধকারীদের হামলায় বনবিভাগের ২ জন সহ মোট ৮ জন আহত হয়। আহত ভুক্তভোগী পরিবারের সদস্যরা হলেন আহমদ নবী (৬৫), আহমদ নবীর স্ত্রী জাহানারা বেগম (৫০), ইউছুফ নবীর স্ত্রী কহিনুর আক্তার (৪০), ইয়াকুব নবী (৫০), ইয়াকুব নবীর স্ত্রী আয়েশা (৪২), ইয়াকুব নবীর মেয়ে নিশু আকতার (২৫), আহত বন কর্মকর্তারা হলেন শহিদুল (৩৭), নয়ন (৪৪)।

এক ভিডিওতে দেখা যায়, অভিযোগ পরিচালনার সময় ইয়াকুব নবীকে ফরেস্টাররা গাছের সাথে বেধে লাঠি দিয়ে বেধড়ক মারছে। মারাত্মক আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে এবং আহমদ নবীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সময় গোডাউন এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। আহতদের মধ্যে কহিনুর আক্তারের অবস্থা আশংকাজনক।

স্থানীয়রা জানান, শতবছর আগে থেকে ভোলা টিলায় ২০০ ভূমিহীন পরিবার বসবাস করে আসছে। এসব পরিবারের পূর্বপুরুষগণ দেশের বিভিন্ন দ্বীপাঞ্চল ও নদী ভাঙ্গন অঞ্চল থেকে এ এলাকায় এসে বসবাস শুরু করে সরকারি পরিত্যক্ত পাহাড়ি জায়গা আবাদ করেছে। যুগে যুগে সংস্কার করে এখানে গড়ে উঠেছে মসজিদ, মন্দির, মাদরাসা সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান। এর ফলে এলাকার রাঘববোয়ালদের দৃষ্টিতে পড়ে হত দরিদ্র ভূমিহীন এসব মানুষের প্রতি। যুক্ত হয় রাজনৈতিক ক্ষমতার প্রয়োগ, দখল দারিত্ব ও চাঁদাবাজি।

খুরুশিয়া রেঞ্জের আওতাভুক্ত ভোলাটিলা, সন্দ্বীপ টিলা, ফকির টিলা সহ আরো কয়েকটি টিলায় ২/৩ হাজার ভূমিহীন পরিবার বসবাস করে আসছে শত বছর ধরে। হাজার হাজার ঘরবাড়ি উপেক্ষা করে শুধুমাত্র ২টি বেড়ার ঘর উচ্ছেদ নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে হাজারো পরিবার।

উচ্ছেদকৃত দুটি ঘরে আহমদ নবী, ইয়াকুব নবী, ইউছুফ নবী, খাইরুন নবী চার ভাইয়ের পরিবার, তাদের ৪ ছেলের স্ত্রী ও ৮ শিশুসহ ২০ সদস্যের বসবাস। প্রচণ্ড শীতের মধ্যে ঘর ভেঙে তছনছ করে দেওয়ায় খোলা আকাশের নিচে রাতযাপন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। উচ্ছেদের নোটিশ প্রদান ব্যতিরেকে হাজারো অবৈধ বসতির বেড়াজাল ভেদ করে কেবলমাত্র দুটি ঘর উচ্ছেদ করে বনবিভাগের কর্মকর্তারা বাহবা নিতে চেয়েছেন না-কি অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে বিব্রত করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তা খতিয়ে দেখার দাবি করেছেন স্থানীয়রা।

হাজারো অবৈধ বসতঘর ফেলে বিনা নোটিশে দুটি ঘর উচ্ছেদ অভিযানের কারণ কী জানতে চাইলে খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এ অভিযান পরিচালিত হয়েছে। বর্তমান পরিবেশ উপদেষ্টা পাহাড়, পাহাড়ি বনায়নসহ পরিবেশ সুরক্ষার ব্যাপারে খুবই তৎপর। এর আগেও ঘর দুটি ভেঙে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। এ অভিযান পরিচালনার বিষয়টি ইউএনও, সেনা ক্যাম্পকে অবহিত করা হয়েছে বলে জানান। বনবিভাগের কর্মকর্তাদের ওপর হামলা করায় তাদের নিবৃত করতেই ফাঁকা গোলাবর্ষণ ও পরে লাঠিচার্জ করার কথা স্বীকার করেন এবং ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়ভাবে জানা গেছে মোহাম্মদ আলী মেম্বারের ভাই মৃত সুলতান আহমদের ৫ ছেলে ও ৭ মেয়ে। ভাইদের মধ্যে মৃত আলিউর নবীর পরিবার থাকতো পুরনো বাড়িতে। বিগত আওয়ামী সরকারের সময় আলিউর নবীর ছেলে পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মারুফ ও তার ভাই বাদশা তৎকালীন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এর ভাই এরশাদ মাহমুদের প্রভাব খাটিয়ে অর্ধেকেরও বেশি জায়গা জোরপূর্বক দখলে নেয়। এ নিয়ে বেশ কয়েকবার সালিশি বৈঠক হলেও ন্যায্য হিস্যা বুঝে নিতে পারেনি ভুক্তভোগী পরিবার। ২৪ এর ছাত্র-জনতার বিপ্লবে পতনের পর হাছান মাহমুদ গংরা দেশ ছেড়ে পালিয়ে গেলে ছাত্রলীগ নেতা মারুফ গোপনে তার ফুফাতো ভাই সালাহউদ্দিন ও গিয়াসউদ্দিনের কাছে দখলীয় জায়গা বিক্রি করে দেয়। অপরদিকে আহমদ নবীরা হিস্যানুযায়ি জায়গার অংশ বুঝে নিতে তৎপর হলে গিয়াস ও মারুফ পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতার হোসেন, পূর্ব খুরুশিয়া ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. জসিম ও যুগ্ম সম্পাদক নাসিম, বিএনপি সমর্থিত ডা. মোস্তাক বিল্লাহসহ কয়েকজনকে দিয়ে বনবিভাগের দুর্নীতি পরায়ণ কর্মকর্তাদের ম্যানেজ করে ভূমিহীন ভুক্তভোগী পরিবারকে উচ্ছেদে পরিকল্পনা করে।

প্রত্যক্ষদর্শি সন্দ্বীপ টিলার মো. ইসমাইল বলেন, হঠাৎ করে বিনা নোটিশে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন গোলাবর্ষণ করে আতঙ্ক ছড়িয়ে এবং মহিলাদের বর্বর হামলা করে যে উচ্ছেদ অভিযান চালিয়েছে তা অমানবিক ও পক্ষপাতদুষ্ট। এ কাজ অবৈধ আর্থিকভাবে প্রভাবিত হয়েই করেছে। তিনি নির্মম এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আহমদ নবীর পুত্রবধূ সামিরা দাবি করেন বনবিভাগের কর্মকর্তাদের বিভিন্ন সময় টাকা দিয়েছে আমার শ্বশুর। তার জানামতে ২০২৩ সালে খুরুশিয়া বিট কর্মকর্তাকে ১ লক্ষ ত্রিশ হাজার টাকা, দশ মাইলের গার্ডকে ৫০ হাজার টাকা এবং শোকার্ত চলতি বছরও বিট কর্মকর্তাকে ১ লক্ষ টাকা দিয়েছে। তবে খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান এসব দাবি অস্বীকার করেন। সামিরা আরো দাবি করেন, চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে টিনের চালবিশিষ্ট ঘরটি নির্মানের সময়ও বিট কর্মকর্তা ২ লক্ষ টাকা দাবি করে। এ টাকা দিতে না পারায় গিয়াস, মারুফ, ডা. মোস্তাক, ডা. জসিম, নাসিম, আকতাররা টাকা দিয়ে এ উচ্ছেদ অভিযানের নামে ঘরে ভেঙে দেয় এবং মহিলাদের গায়ে হাত দেয়, মারধর করে। আমার শ্বশুর ও চাচা শ্বশুরকে চিকিৎসা না দিয়ে আটক করে নিয়ে যায়।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, বনবিভাগের কর্মকর্তারা একটি অবৈধ উচ্ছেদ অভিযানে যাওয়ার ব্যাপারে আমাকে জানিয়েছিল। বিষয়টি আমি দেখছি বলে ফোন রেখে দেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চলমান সংঘাতময় পরিস্থিতিতে ইসির ওপর কোনো চাপ নেই: নির্বাচন কমিশনার

ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক

‘বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না’

তরুণদের জন্য মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়া হবে: সালাহউদ্দিন

চবিতে শিক্ষার্থীদের জন্য জরুরি হেল্পলাইন চালু

টেগ্গড আটক ২, আহত ৮, রাঙ্গুনিয়ায় অবৈধ ঘর উচ্ছেদে বনবিভাগের ১০ রাউণ্ড ফাঁকা গুলি বর্ষণ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত
পরবর্তী সংবাদ মিরসরাইয়ে ২০০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চলমান সংঘাতময় পরিস্থিতিতে ইসির ওপর কোনো চাপ নেই: নির্বাচন কমিশনার
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ ফেব্রুয়ারি ৭, ২০২৬
ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ৭, ২০২৬
দুই দিনের সফরে মালয়েশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
দেশে দেশে বিদেশ ফেব্রুয়ারি ৭, ২০২৬
‘বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না’
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?