শফিউল আলম, রাউজান ঃ রাউজান থানার বিশেষ অভিযানে ০২টি দেশীয় তৈরি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
২২ ডিসেম্বর (রবিবার) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটের সময়ে রাউজান উপজেলার ১৫নং নোয়াজিষপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহর কাজীর বাড়িতে পলাতক আসামি নুরুল আমীন প্রকাশ কালু (৪০)-এর বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিনসেড ঘরের সিলিংয়ের ওপর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ০২টি দেশীয় তৈরি এলজি ও ০৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।অভিযানকালে আসামি নুরুল আমীন প্রকাশ কালু (৪০) কৌশলে পালিয়ে যায়।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন,প্রাথমিক পলাতক আসামি নুরুল আমিন প্রকাশ কালু ওরফে টেরা কালুর হেফাজতে থাকা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে নোয়াজিষপুরসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল।সন্ত্রাসী টেরা কালুর বসতঘর থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় এসআই (নিঃ) খোরশেদ আলম বাদী হয়ে রাউজান থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করেন।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাতে সন্ত্রাসী নুরুল আমীন প্রকাশ কালু ওরফে টেরা কালু মোঃ জাহেদ নামের এক ব্যক্তিকে পায়ে গুলি করে গুরুতর আহত করেন সংক্রান্তে তথ্য পাওয়া যায়। পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়ের নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) খোরশেদ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


