By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | সকাল ১০:১৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/২২ at ৩:২৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে দুদিনব্যাপী আয়োজিত ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ জানুয়ারি (বুধবার) বিকেল ৩টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ও প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী। সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ করা ইভেন্টগুলোর চ্যাম্পিয়ন ও রানারআপদের মধ্যে পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয়। শিক্ষার্থীরা লুডু, ক্যারম, দাবা, ডার্ট বোর্ড, ফুটবল, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন—এই সাতটি ইভেন্টে অংশগ্রহণ করেন। এর মধ্যে ফুটবল প্রতিযোগিতা নগরীর পিএইচপি টার্ফে অনুষ্ঠিত হয়। শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা লুডু, ক্যারম, দাবা, ডার্ট বোর্ড, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন—এই ছয়টি ইভেন্টে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ভলান্টিয়ারদের অংশগ্রহণমূলক সনদ দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্ট্রাল স্পোর্টস কমিটির সদস্য আইন বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়রা নওশিন উর্মি ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটিতে লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস নিয়মিত চলছে। সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল তারই উদাহরণ। তিনি আরও বলেন, সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল শুধু একটি ক্রীড়া আয়োজন নয়; এটি পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও দলগত চেতনা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তিনি সফল আয়োজনের জন্য সেন্ট্রাল স্পোর্টস কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এমন সহশিক্ষা কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে এবং প্রাতিষ্ঠানিক বন্ধনকে সুদৃঢ় করে।

সভাপতির বক্তব্যে ড. আবদুর রহিম বলেন, এই কার্নিভালের মূল উদ্দেশ্য ছিল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানো এবং একটি সুস্থ, আনন্দমুখর ক্যাম্পাস জীবন নিশ্চিত করা। সবার সহযোগিতায় আমরা সেই লক্ষ্য অর্জনে সফল হয়েছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, সহযোগী ডিন ও সহকারী ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান-কো-অর্ডিনেটরবৃন্দ, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। প্রিমিয়ার ইউনিভার্সিটি সেন্ট্রাল স্পোর্টস কমিটির সদস্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসনিম উদ্দিন চৌধুরী, অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর বদরুল হাসান আউয়াল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক স্টিভ অস্কার ডি রোজারিও, স্থাপত্য বিভাগের প্রভাষক শেখ মাহফুজ আলম, ইইই বিভাগের প্রভাষক সৌমেন দত্ত, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল মোজাহিদ, সিএসই বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের প্রভাষক এস. এম. তৌসিফ ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের কাউন্সেলর ফাইজা চৌধুরী।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সাতকানিয়ায় দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ীর মৃত্যু

‘ফিউচার স্টারস’ নামে মাঠে ফিরল বল বয় সংস্কৃতি

হাটহাজারীতে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আটক

জুলাই সনদ থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই: জুনায়েদ সাকি

ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, দাঁত ভাঙল যাত্রীর

টেগ্গড প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে প্রতীক বরাদ্দের পর প্রচারণায় চার প্রার্থী
পরবর্তী সংবাদ চবি শাহ আমানত হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কৃতজ্ঞতা জানিয়ে পুতিনের কাছে খামেনির বিশেষ বার্তা পৌঁছালেন আরাগচি
দেশে দেশে বিদেশ এপ্রিল ২৮, ২০২৬
সাতকানিয়ায় দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ীর মৃত্যু
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৭, ২০২৬
‘ফিউচার স্টারস’ নামে মাঠে ফিরল বল বয় সংস্কৃতি
আমাদের চট্টগ্রাম খেলা জনপথ এপ্রিল ২৭, ২০২৬
হাটহাজারীতে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আটক
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?