সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: পূর্ব শত্রুতার জের ধরে উপুর্যুপরি ছুরির আঘাতে মোস্তফা কামাল (২৬) নামের এক চিংড়ি ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ঘের শ্রমিক সোলাইমান ও তার পিতা শাহানুরকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেছে স্থানীয়রা।
নিহত মোস্তাফা কামাল, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ইছাখালী গ্রামের মোকতার আহমদের পুত্র। পেশায় চিংড়ি ঘের ব্যবসায়ী ও ১ সন্তানের জনক।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে ইউনিয়নের সাদাঘোনা নামক এলাকায় ঘটে এ ঘটনা।
সূত্রে জানা যায়, এদিন বিকেলে কামাল চিংড়ি ঘের থেকে ফেরার পথে পূর্ব বিরোধের জের ধরে সোলাইমানের নেতৃত্বে ৪/৫ জন যুবক কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় কামালকে প্রথমে ঈদগাঁও ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
একইদিন রাত সাড়ে ৮টার দিকে কামালের মৃত্যুর খবর চাউর হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সোলাইমানের বাড়ি ঘেরাও করে শাহানুর তার পুত্র সোলাইমানকে পুলিশের নিকট সোফর্দ করেছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঈদগাঁও থানা পুলিশ।


