কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপনে রাঙ্গুনিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
এসময় বক্তব্যে তিনি বলেন আজ আমি এসেছি শহীদদের সম্মান জানাতে,আগামীকাল থেকে আমার কাজ রাঙ্গুনিয়ার মানুষকে যেই কথা দিয়ে ওয়াদা করেছি তা পুরণ করা। কাল থেকে আমার কাজ হচ্ছে রাঙ্গুনিয়ার সন্ত্রাস,মাদক ও অবৈধ বালি ব্যাবসা বন্ধ করা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানা-এর অফিসার ইনচার্জ আরমান হোসেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-এর অফিসার শাহীন মিয়া সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনুস চৌধুরী, আজম খান,কুতুবউদ্দিন বাহার,শওকত আলী নুর,নওয়াব মিয়া চেয়ারম্যানসহ জেলা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি জাতির উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।


