শফিউল আলম, রাউজান: ঈদের সময়ে মারাত্বক ঝুঁকি নিয়ে বেহাল সড়ক দিয়ে যানবাহন ও পথচারীদের যাতায়াত করতে হয়েছে। মাটি খোকোদের পাহাড় টিলা কাটা মাটি ও কৃষি জমি থেকে কাটা মাটি ড্রাম ট্রাক ভর্তি করে সড়ক পথে রাতের আধারে পরিবহন করার ফলে সড়কে মাটি পড়ে সড়কগুলোর মধ্যে বড় বড় গর্ত সৃষ্টি হয়। ঈদের সময়ে কালবৈশাখীর বৃষ্টি হলে সড়কে বড় বড় গর্ত গুলো বৃষ্টির পানিতে সয়লাব হয়ে পড়ে। এছাড়া ও মাটি পরিবহনের সময়ে সড়ক মাটি পড়ে সড়কের উপর কাদায় পরিণত হয়। ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে ঈদের সময়ে চলাচল করছে হাজার হাজার মানুষ। সড়ক দিয়ে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময়ে কামরুল ইসলাম নামে এক সাংবাদিক মারাত্বক ভাবে আহত হয়।
রাউজানের মোহাম্মদপুর নাজমুল হুদা চৌধুরীর বাড়ীর বাসিন্দা ব্যাবসায়ী আবদুল হাকিম সেলিম ঈদের সময়ে মোটর সাইকেল নিয়ে বেড়াতে যাওয়ার সময়ে রাউজানের পশ্চিম রাউজান জারুল তলা এলাকায় রাউজান নোয়াপাড়া সড়ক সেকশন-২ এ সড়কে কাদামটির মধ্যে মোটর সাইকেল সহ পিছলে পড়ে মারাত্বক ভাবে আহত হয়।
মাটি খোকোদের পাহাড় টিলা কাটা মাটি ও কৃষি জমি থেকে কাটা মাটি ড্রাম ট্রাক ভর্তি করে সড়ক পথে রাতের আধারে পরিবহন করার ফলে সড়কে মাটি পড়ে সড়কগুলোর মধ্যে বড় বড় গর্ত সৃষ্টি ও সড়কে মাটি পড়ে সড়ক দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কের মধ্যে রয়েছে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক, উরকিরচর এন্ডারসন সড়ক, পশ্চিম আবুর খীল ঢাকাখালী সড়ক, হারপাড়া সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক সেকশন-১, রাউজান নোয়াপাড়া সড়ক সেকশন-২, পটিয়া পাড়া সড়ক, পাচখাইন লাম্বুর হাট সড়ক, গশ্চি মোহাম্মদজমা সড়ক, গশ্চি খৈয়াখালী সড়ক, ব্রম্বদাশ পাড়া সড়ক, কোয়ে পাড়া সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, মহামুনি মন্দির সড়ক, শেখ পাড়া সড়ক, জগৎপুর আশ্রম সড়ক, নাজির টিলা সড়ক, রাউলী সড়ক, শাহেদুল্ল্রাহ কাজী বাড়ী সড়ক, দক্ষিণ জয়নগর বড়ুয়া পাড়া সড়ক, কদলপুর ভোমর পাড়া সড়ক, মানিসি পাড়া সড়ক, হযরত আশরফ শাহ মাজার সড়ক, পশ্চিম কদলপুর আধার মানিক সড়ক, ভট্টপাড়া সড়ক, আমির পাড়া সড়ক, সমশের পাড়া সড়ক, পূর্ব রাউজান সুলতান আউলিয়া সড়ক, রাণী পাড়া সড়ক, কেউটিয়া সড়ক, খলিলাবাদ পশ্চিম রাউজান বড়ুয়া পাড়া সড়ক, আধার মানিক ডিসি সড়ক, সাহেব বিবি সড়ক, চান্দ মিয়া চৌধুরী সড়ক, আইলী খীল ওয়াহেদের খীল সড়ক, তালুকদার বাড়ী সড়ক, রাউজান রাবার বাগান সড়ক, নাগেশ^র গার্ডেন সড়ক, দক্ষিণ হিংগলা কলমপতি সড়ক, নন্দী পাড়া সড়ক, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, শহীদ জাফর সড়ক, জগৎ ধর সড়ক, লেলাঙ্গারা সড়ক, পশ্চিম বিনাজরী সড়ক, এয়াসিন শাহ সড়ক, হলদিয়া ভিলেজ রোড, ডাবুয়া রাবার বাগান সড়ক, হযরত আলী হোসেন শাহ সড়ক, ডাবুয়া গণির ঘাট সড়ক, চিকদাইর আকবর শাহ সড়ক, পাঠান পাড়া সড়ক, সাহেব বাড়ী সড়ক, রায়কিশোরী সড়ক, ধরবাড়ী সড়ক, গহিরা হেয়াকো অদুদ চৌধুরী সড়ক, মিনাগাজী সড়ক, নদীম পুর সড়ক, ইছাপুর সড়ক, কাজী পাড়াসড়ক, কোতোয়ালী ঘোনা সড়ক, পশ্চিম গুজরা মাওলানা রুহুল আমিন সড়ক, ডোমখালী আজিমের ঘাট সড়ক, বামাচরন সড়ক, শ্যামাচরন সড়ক, ডাঃ রাজামিয়া সড়ক, সরকার পাড়া সড়ক। এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিন রাতে সড়ক গুলো দিয়ে পাহাড় টিলা কাটা মাটি ও কৃষি জমি থেকে কাটা মাটি ড্রাম ট্রাক ভর্তি করে নিয়ে যায় মাটিখোকো সিন্ডিকেটের সদস্যরা। রাতেই মাটি নিয়ে সড়ক পথে যাওয়্য়া সড়কের মধ্যে বড় বড় গর্ত সৃষি হয়। ট্রাক থেকে মাটি পড়ে সড়ক সয়লাব হয়ে পড়ে। ঈদের সমূে কয়েক দপে কাল বৈশাখীর বৃষ্টি হলে সড়কের মধ্যে মাটি গুলো কাদায় পরিণত হয়ে যানবাহন ও পথচারী চলাচল করছে মারাত্বক ঝুকি নিয়ে।
এবিষয়ে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অং চিং মারমা বলেন, কৃষি জমি ও পাহাড় টিলা কাটায় একাধিক বার অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। পাহাড় টিলা কাটা কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।


