বোয়ালখালীর হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার পোপাদিয়া আকুবদন্ডী আলী আহমদ কমিশনার সড়কে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সোহাইল উদ্দিন আনছারী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুদ্দিন এবং অভিভাবক এম জসিম উদ্দিন।
বক্তারা বলেন, একটি কুচক্রী মহল ঐতিহ্যবাহী হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালিয়ে আসছে।
পাশাপাশি মাদ্রাসার শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। অনতিবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ২ ফেব্রুয়ারি স্থানীয় এক ব্যক্তি মাদ্রাসার শিক্ষক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুর রহিম, মাওলানা মো. হাবিবুর রহমান, মাওলানা সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দীন এবং প্রতিষ্ঠাতা সদস্য এস এম মোদ্দাচ্ছেরের বিরুদ্ধে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি-সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের করেন।


