সাতকানিয়ায় মাদকাসক্ত অবস্থায় জনগণের শান্তি বিনষ্টের অভিযোগে আরমান উদ্দিন (২৭) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আরমান উদ্দিন উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মোজাফ্ফর আহামদের ছেলে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, মাদক সমাজের জন্য একটি বড় অভিশাপ।
এর বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। যে কোনো মূল্যে মাদক নির্মূল করতে প্রশাসন কাজ করে যাচ্ছে।
জানা গেছে, এলাকায় মাদক সেবনের তথ্য পেয়ে অভিযানে যায় প্রশাসন। এসময় আরমান নামের এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রাথমিক শুনানি শেষে তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


