By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | বিকাল ৫:৩৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাঙামাটিতে হাতির আক্রমণে নিহতের পরিবারকে ৩ লাখ টাকার চেক প্রদান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > রাঙামাটিতে হাতির আক্রমণে নিহতের পরিবারকে ৩ লাখ টাকার চেক প্রদান
জনপথজেলা উপজেলারাঙ্গামাটিশহর থেকে দূরে

রাঙামাটিতে হাতির আক্রমণে নিহতের পরিবারকে ৩ লাখ টাকার চেক প্রদান

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/০২ at ৭:৫২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

রাঙামাটির কাউখালী উপজেলায় গত ২০১৯ সালে বন্য হাতির আক্রমণে মেশি মারমা নামের এক নারী নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যকে আবেদনের ভিত্তিতে তিন লাখ টাকার চেক প্রদান করেছে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ রাঙামাটি বিভাগীয় কার্যালয়ে নিহত মেশি মারমার স্বামী পাইঅং মারমার নিকট তিন লাখ টাকার চেক প্রদান করেন, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ রাঙামাটি বিভাগীয় কার্যালয়ের উপ-বন সংরক্ষক মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়া।

চেক বিতরণ অনুষ্ঠানে উপ-বন সংরক্ষক মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়া বলেন, বন্য প্রাণী কোন কারণে লোকালয়ে আসলে তাকে মারা বা আক্রমণ না করা। বন্য প্রাণীকে তার মত থাকতে দিতে হবে। এরপরও মানুষের জান-মালের ক্ষতি হলে ক্ষতিগ্রস্থকে সরকার ক্ষতিপূরণ দিয়ে তার ক্ষতি কিছুটা প্রশমন করে। মূল কথা হলো আপনি বন্য প্রাণীকে আক্রমণ না করলে বন্য প্রাণী আপনাকে আক্রমণ করবে না। আপনারা সব সময় বন্য প্রাণী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। তাহলে আপনাদের জীবন রক্ষা পাবে। সম্পদের ক্ষতি হলে সরকার দিবে।

তিনি আরও বলেন, নতুন বিধিমালা অনুযায়ী বন্য প্রাণীর আক্রমণে কেউ মারা গেলে যথাযথ নিয়মে আবেদন করলে তার পরিবারকে তিন লাখ টাকা প্রদান করা হবে। এছাড়াও কেউ গুরুতর আহত হলে সর্বোচ্চ এক লাখ টাকা এবং বনাঞ্চলের বাহিরে বন্য প্রাণীর দ্বারা ফসল, ঘর-বাড়ি ক্ষতিগস্থ এবং আক্রমণের শিকার হলে ক্ষতিগ্রস্থদের সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে।

রাঙামাটি ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, সরকারি বনাঞ্চলের অভ্যন্তরে অনুমতি ছাড়া প্রবেশের ফলে কেউ আক্রান্ত হলে, কোন ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোন বন্য প্রাণীকে আঘাত বা অনুমতি ছাড়া অবৈধ ভাবে বন্য প্রাণী শিকার করার সময় আঘাত পেলে, বিদেশী নাগরিক হলে সীমান্তের ‘নো ম্যাসন ল্যান্ড’ এলাকায় আক্রান্ত হলে, সাফারী পার্কের ঝুঁকি ভাতা প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এ ক্ষতিপূরণ পাবে না।

এসময় কাউখালী উপজেলার কাশখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল জলিল, সাবেক রেঞ্জ কর্মকর্তা আব্দুর গফুরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

পরীক্ষা নয় ভয়ের, সাফল্যের উৎসব — এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা

সিএনজি ও রিক্সা চালক সমিতি এবং এলাকাবাসীর সঙ্গে চবি উপাচার্যের মতবিনিময়

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী: তথ্যমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে যারা বিএনপির মনোনয়ন পেলেন

টেগ্গড রাঙামাটিতে হাতির আক্রমণে নিহতের পরিবারকে ৩ লাখ টাকার চেক প্রদান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী
পরবর্তী সংবাদ চবির উপাচার্যের সঙ্গে শাটল ট্রেনের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে করণীয় সম্পর্কে চাকসুর মতবিনিময়
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পরীক্ষা নয় ভয়ের, সাফল্যের উৎসব — এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা
আমাদের চট্টগ্রাম জনপথ মুক্ত জানালা-লেখা শিক্ষা এপ্রিল ২০, ২০২৬
সিএনজি ও রিক্সা চালক সমিতি এবং এলাকাবাসীর সঙ্গে চবি উপাচার্যের মতবিনিময়
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২০, ২০২৬
জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী: তথ্যমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ এপ্রিল ২০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?