By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | রাত ৯:১০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধ করুন—-যাত্রী কল্যাণ সমিতি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিভাগহীন > ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধ করুন—-যাত্রী কল্যাণ সমিতি
বিভাগহীন

ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধ করুন—-যাত্রী কল্যাণ সমিতি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/২০ at ৬:১০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 6 মিনিট
শেয়ার

আর্ন্তজাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চের প্রভাবশালী মালিক সমিতির নেতৃত্বে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা চলছে বলে অভিযোগ করে অনতিবিলম্বে এমন পায়তাঁরা বন্ধ করার দাবী জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

২০ এপ্রিল (সোমবার) বিকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে “যাত্রীদের দরকষাকষি বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিক সমিতি কর্তৃক একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরার প্রতিবাদে ” আহুত এক জরুরী সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এমন অভিযোগ তুলেন।

তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে আনুপাতিক হারে বাস, লঞ্চ ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়বে এটাই স্বাভাবিক। কিন্ত বাস ও লঞ্চ মালিক সমিতি সরকারের কিছু কর্মকর্তাদের ম্যানেজ করে যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব বা দরকষাকষি বাদ দিয়ে একচেটিয়া ভাড়া নির্ধারণের পায়তারা চালাচ্ছে। জনস্বার্থের ভাড়া নির্ধারণ কেন লুকোচুরি করা হবে। কেন মিডিয়া থেকে গোপন করা হবে। বাড়তি ভাড়া নিয়ে বাসে বাসে লঞ্চে লঞ্চে হাতাহাতি মারামারির শিকার হয় যাত্রীরা, লাঞ্চিত হয় যাত্রীরা, কিন্তু এই ভাড়া প্রদানের ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ পক্ষ যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব বাদ দিয়ে একচেটিয়া ভাড়া নির্ধারণের পায়তাঁরার প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেশের যাত্রী সাধারণের পক্ষে নি¤েœবর্ণিত কয়েকটি গুরুত্বপূর্ণ জনদুভোর্গের বিষয় সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তুলে ধরেন।

১. ৫২ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হলেও ৫২ আসনের কোন বাসের ভাড়া তালিকা তৈরী করা হয়না। আরামদায়কের কথা বলে ৪০ আসনের ভাড়ার তালিকায় ৫২ আসন, ৫৫ আসন, ৬০ আসনের বাসে ভাড়া আদায় করা হয়। যা যাত্রী সাধারণের সাথে প্রতারণার সামিল।

২. বাসের ভাড়া নির্ধারণের ব্যয় বিশ্লেষণে ২১ টি উপদান আনা হয় মালিকদের মর্জিমত। সরকারি বা বেসরকারি বা ক্ষতিগ্রস্থ পক্ষের অথবা তৃতীয় পক্ষের কেউ উল্লেখিত উপাদানসমূহ যাচাই-বাচাই করার সুযোগ রাখা হয় না। ফলে একচেটিয়া ভাড়া নির্ধারণের সুযোগ থাকে।

৩. ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর লক্কড়-ঝক্কড় বাসগুলোকে অস্বাভাবিক মূল্য ও অস্বাভাবিক ব্যাংক সুদ দেখিয়ে মূল্য বৃদ্ধি করে ভাড়া নির্ধারণের টেবিলে হাজির করা হয়, ফলে যাত্রী ভাড়া বেড়ে যায়।
৪. পুরোনো লক্কড়-ঝক্কড় বাসগুলো যাত্রীবোঝায় চলন্ত অবস্থায় এখানে সেখানে বন্ধ হয়ে যাত্রী দুভোর্গ সৃষ্টি করে। অথচ এই বাসগুলো রুটিন মেন্টেনেন্স, টায়ার, টিউব ইত্যাদি পাটর্সের অস্বাভাবিক মূল্য ধরা হয়।
৫. চালক, সহকারি, ভাড়া আদায়কারী ৩ জন স্টাফের বেতন ভাড়ার উপর নির্ধারণ করে ভাড়া বৃদ্ধি করা হয়। অথচ এই নগরীর কোন বাসে চালক, সহকারী বা ভাড়া আদায়কারীকে কোন প্রকার বেতন বোনাস দেওয়া হয়না। তারা চুক্তিতে বাস চালাই, যা ভাড়া বৃদ্ধির প্রতারণার অন্যতম ফাঁদ।
৬. ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী কোন বাসের কম্প্রিহেনসিভ ইনসুরেন্স নাই, অথচ কম্প্রিহেনসিভ ইনসুরেন্স, দুর্ঘটনা মাইনর রিস্ক, গ্যারেজ ভাড়া অস্বাভাবিক দেখিয়ে একচেটিয়া ভাড়া বৃদ্ধি করা হয়।
৭. ভাড়া বৃদ্ধির পর মালিকদের মর্জিমত ভাড়ার তালিকা প্রস্তুত, মালিকদের সুবিধামত স্টপেজ নির্ধারণ, দুরুত্ব বা কিলোমিটার চুরি ইত্যাদি পদে পদে যাত্রী ঠকানোর ফাঁদ থাকলেও সরকার যাত্রী সাধারণের প্রতিনিধি অর্ন্তভুক্ত না করায় এইসব প্রতারণা দেখার কেউ নেই।
৮. দুরপাল্লার বাসে কিলোমিটার হিসেবে ভাড়া নির্ধারিত থাকলেও যাত্রী সাধারণ স্বল্প দুরুত্বে গেলেও শেষ গন্তব্যের ভাড়া আদায় করা হয়।
৯. সিএনজিচালিত বাস ও ডিজেলচালিত বাসের আলাদা আলাদা ভাড়ার হার নির্ধারণ করা থাকলেও উভয় বাসে বর্ধিত হারে ভাড়া আদায় করা হয়। মনিটরিং ব্যবস্থা মালিকদের নিয়ন্ত্রনে থাকায় যাত্রীরা এহেন প্রতারণার শিকার হলেও দেখার কেউ নেই।
১০. ভাড়া নির্ধারণকালে চালক, সহকারি, ভাড়া আদায়কারি প্রতিবছর ঈদে দুটি ঈদ বোনাস ভাড়ার উপর ধার্য্য করে ভাড়া বৃদ্ধি করা হলেও বেতন বোনাস প্রদানের রীতি চালু না থাকায় প্রতিবছর ঈদে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য তৈরী হচ্ছে। ঈদযাত্রায় মনিটরিং ব্যবস্থা মালিকদের নিয়ন্ত্রিত হওয়ায় প্রতিবছর এই নৈরাজ্য চরমভাবে বাড়ছে।
১১. দেশের বিভিন্ন এলাকায় সকালে এক ভাড়া, বিকালে আরেক ভাড়া, সন্ধ্যা হলে আরেক ভাড়া, বৃষ্টির দিনে আলাদা ভাড়া, বৃহস্পতিবার বিকালে নতুন ভাড়া, ঈদের আগে পরে আরেক ভাড়া, এহেন নৈরাজ্য প্রতিদিন সারাদেশের মানুষ ভুক্তভোগী হলেও সরকারী ফোরামে যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব নিশ্চিত না করায়, সড়ক পরিবহন আইন মালিক সমিতির নিয়ন্ত্রিত আইন হওয়ায় দেশের লাখো লাখো ভুক্তভোগীদের সমস্যা দিনদিন বাড়ছে। অথচ বাস ও লঞ্চ মালিকেরা সরকারকে ম্যানেজ করে একচেটিয়া ভাড়া এসব ভুক্তভোগী সাধারণ মানুষের কাঁধে চেঁপে দিচ্ছে, যা নিতান্তই জুলুম বলে দাবী করেন।
১২. প্রতিটি ৫০/৫২ ও ৬০ আসনের সিটি সার্ভিসের বাসের সামনে দরজাটি যাত্রীদুর্ভোগ ও সড়ক নিরাপত্তার প্রধান কারণ। এসব বাসের দরজা-জানালা ভাঙ্গা, কনকনে শীতে যাত্রী যবুতবু, ভাঙ্গা ছাদে বৃষ্টির পানিতে ভিজে যাত্রীরা একাকার, চলন্তবাসে যত্রতত্র যাত্রী উঠা-নামা, রাস্তার মাঝে জীবনের ঝুঁিক নিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া, গুরুত্বপূর্ণ রুটে বাস সংকট, অপ্রয়োজনীয় রুটে বাসের জটলা, রুটপারমিটের শর্ত না মেনে যেখানে ইচ্ছে চালকের মর্জিমত অর্ধেক রুটে বাস ঘুরিয়ে দেওয়া, রুটের লাভজনক অংশে বাস চালানো এমন হাজারো যাত্রী হয়রানীর চিত্র সমাধান করবে কে? সরকারী প্রতিটি কমিটিতে মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশন মনিটরিং কমিটিতেও তারা, মন্ত্রীর আশেপাশে মালিক সমিতির নেতারা। যাত্রী দুভোর্গ ও ভাড়া নৈরাজ্যের এসব সমস্যা দেখবে কে? মন্ত্রীরা সবসময় মালিক সমিতি বেষ্টিত থাকায় মালিকদের পক্ষে কথা বলেন ফলে সড়কের নৈরাজ্য আরো আশকারা পায়। আমরা ভাড়ার নির্ধারণের টেবিলেও কি এসব বলতে পারবা না?

অতি সম্প্রতি জ্বালানি তেলের মূল্য তিনদফা কমার প্রেক্ষিতে প্রতি ১ টাকায় ১ পয়সা হারে বাস ভাড়া কমানো হয়েছে। একই সূত্র ধরে এবার প্রতিটি লিটারে ১৫ টাকা মূল্য বৃদ্ধির কারণে বাস ভাড়া প্রতিকিলোমিটারে সর্বোচ্চ ১৫ পয়সা বাড়ানো যেতে পারে। তার অন্যতা হলে যাত্রী কল্যাণ সমিতি কঠিন ও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। এসব বিষয় সুরাহার জন্য তিনি মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এতে আরো বক্তব্য রাখেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রভাবশালী নেতা অপর্ণা রায় দাস, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মাহমুদুল হাসান রাসেল, আলমগীর কবির বিটু, মনজুর হোসেন ইসা প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ, জাতীয় সম্মেলন সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি

মিরসরাইয়ে প্রতিবন্ধীদের কল্যাণে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

চবিতে ‘ইন্টারসেক্টিং লিগ্যাল রেজিমস অ্যান্ড রিফিউজি প্রোটেকশন: এ সাউথ এশিয়ান পারসপেক্টিভ’ শীর্ষক সেমিনার

চবিতে অব্যাহতি নিলেন ২ সহকারী প্রক্টর

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচারের আশ্রয়স্থল: প্রধানমন্ত্রী
পরবর্তী সংবাদ দক্ষিণ হালিশহরে নবীন-প্রবীণদের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে: স্বাস্থ্যমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ স্বাস্থ‍্য এপ্রিল ২০, ২০২৬
সিরিজে সমতা ফিরতে জয়ের কৃতিত্ব যাদের দিলেন মিরাজ
খেলা এপ্রিল ২০, ২০২৬
সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের মনোনয়ন পেলেন যারা
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ এপ্রিল ২০, ২০২৬
সহনীয় মাত্রায় তেল-গ্যাসের দাম বাড়ানো হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ এপ্রিল ২০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?