By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | বিকাল ৪:২৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে উভয় দেশে শিক্ষার্থী বিনিময় সহজ হবে’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ‘কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে উভয় দেশে শিক্ষার্থী বিনিময় সহজ হবে’
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

‘কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে উভয় দেশে শিক্ষার্থী বিনিময় সহজ হবে’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/২৬ at ৩:৫০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চাইনিজ ভাষা শিখা ও সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে চীনের অর্থায়নে এবং চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কনফুসিয়াস ইনস্টিটিউট। এর মাধ্যমে চবি শিক্ষার্থীরা চাইনিজ ভাষাসহ বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারবে, পাশাপাশি চাইনিজরা বাংলা ভাষা শিখতে পারবে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় চবি উপাচার্য দপ্তরে এ ইনস্টিটিউটের কার্যক্রম চালুর করার ব্যাপারে এবং এ ইনস্টিটিউট পরিচালনা, শিক্ষার্থী বিনিময় এবং যাবতীয় নীতিমালা এবং নিয়মকানুন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী সেপ্টেম্বর মাস থেকে এ ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হতে পারে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন ও চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রফেসর ইব্রাহিম হোসেন।

আগত চীনা প্রতিনিধি দল মাননীয় উপাচার্যসহ অন্যান্যদেরকে কনফুসিয়াস ইনস্টিটিউটের অবকাঠামো ভবন স্থাপন, শিক্ষার্থী বিনিময়, উভয় দেশে শিক্ষক নিযুক্ত করাসহ যাবতীয় বিষয়ে অবহিত করেন। এছাড়া কনফুসিয়াস ইনস্টিটিউটের ডিরেক্টর, গভর্নিং বডিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মাননীয় উপাচার্য আগত অতিথিদের শুভেচ্ছা ও স্বাগত জানান। মাননীয় উপাচার্য বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় মতামত পেশ করেন। মাননীয় উপাচার্য বলেন, কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে উভয় দেশে শিক্ষার্থী বিনিময় সহজ হবে। চবির শিক্ষার্থীরা চীনা ভাষা শিখতে পারবে, চীনারা বাংলা শিখতে পারবে। এতে উভয় দেশে ভাষা-সংস্কৃতিভিত্তিক সম্পর্ক দৃঢ় হবে।

মতবিনিময় শেষে মাননীয় উপাচার্য আগত অতিথিদের ক্যাম্পাস ঘুরিয়ে দেখান এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের অস্থায়ী অফিস পরিদর্শন করেন। আগত অতিথিরা মাননীয় উপাচার্যসহ অন্যান্যদের শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মাননীয় উপাচার্য আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং উপহার প্রদান করেন।

চীনা প্রতিনিধি দলের মধ্যে ওয়াং কুন, লি জিং জুন, জিয়া ওয়াংয়েই ও জেও রুইহং উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে চীন সরকার, ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাঝে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপন করা হবে। এখানে চায়নিজ ভাষা ও সংস্কৃতি এবং বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানো হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চীনকে আধা একর জমি দিবে, বিনিময়ে চীন সরকারের অর্থায়নে ইনস্টিটিউটের অবকাঠামো নির্মাণ করা হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত দুই আসামী আটক

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনা জরুরি: তথ্যমন্ত্রী

চট্টগ্রামে কলেজ ছাত্র সাজিদ হত্যা মামলার আসামি অনিক দাস আটক

টেগ্গড ‘কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে উভয় দেশে শিক্ষার্থী বিনিময় সহজ হবে’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
পরবর্তী সংবাদ রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত দুই আসামী আটক
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত দুই আসামী আটক
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৬, ২০২৬
‘কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে উভয় দেশে শিক্ষার্থী বিনিময় সহজ হবে’
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৬, ২০২৬
হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ স্বাস্থ‍্য এপ্রিল ২৬, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?