দক্ষিণ চট্টলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া বটতল থেকে খানহাট পর্যন্ত গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনের সড়কে সাধারণ মানুষের চলাচলের চরম ভোগান্তি হচ্ছে প্রতি নিয়ত। অল্প বৃষ্টিতে হাঁটু পানি জমে থাকে। এ সড়ক দিয়ে সাব-রেজিস্ট্রার অফিস, খানহাট বাজার, জামে মসজিদ, মমতাজ বেগম স্কুল এন্ড কলেজ, মমতাজ বেগম কিন্ডার গার্ডেন, গাছবাড়িয়া সরকারি কলেজ, হাশিমপুর মকবুলিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার অসংখ্য মানুষ চলাচল করে থাকে।
চন্দনাইশ পৌরসভার শহীদ মুরিদুল আলম সড়কের গাছবাড়িয়া বটতল থেকে খানহাট পর্যন্ত সড়কটির মাঝখানে নালার কাজ সম্পন্ন করলেও নালার দু’পাশে রাস্তার কাজ এখনো সম্পন্ন হয়নি। সড়ক কেটে মাঝখান দিয়ে পৌরসভা কর্তৃপক্ষ নালা করার কারণে সড়কের পানি যথাযথভাবে চলাচল করতে পারছে না।ফলে অল্প বৃষ্টিতে সড়কে হাঁটু পরিমাণ পানি জমে থাকার কারণে সড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তি হচ্ছে।
তাছাড়া সংস্কারের অভাবে নালার দু’পাশে রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট- বড় অসংখ্য গর্ত। একটু বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে ভরে থাকে। গাড়ির কথা বাদ দিয়ে অটো রিক্সা, ভ্যান গাড়ি কিংবা সিএনজি পর্যন্ত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি চলাফেরাও।বর্তমানে এই রাস্তাটি পড়েছে চরম দুর্ভোগে। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তাটি।
এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীর পক্ষ থেকে জনদূর্ভোগ দূর করতে গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনের সড়কটি চলাচলের উপযোগী করে তোলার জন্য নবনির্বাচিত মাননীয় এমপি মহোদয় জসীম উদ্দিন আহমেদ, উপজেলা প্রশাসক এবং পৌর প্রশাসকের প্রতি জোর দাবী জানাচ্ছি।
লেখক: মোহাম্মদ ইমাদ উদ্দীন, সংগঠক ও কলামিস্ট, চন্দনাইশ, চট্টগ্রাম।


