By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ৯:৩১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যােগে ডিএনএ আবিষ্কারের ৭৩ বছর উদযাপন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যােগে ডিএনএ আবিষ্কারের ৭৩ বছর উদযাপন
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যােগে ডিএনএ আবিষ্কারের ৭৩ বছর উদযাপন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/২৮ at ৭:২৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে ডিএনএ আবিষ্কারের ৭৩তম বার্ষিকী উপলক্ষে ‘ডিএনএ ফেস্টিভ্যাল ২০২৬’ মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠিত হয়। বিভাগের কনফারেন্স রুমে সকাল ১০টা থেকে বিকাল ৩.৩০টা পর্যন্ত এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. লায়লা খালেদা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ৭৩ বছরের বেশি সময় আগে ডিএনএ আবিষ্কার হয়েছে। তখন মানুষ ধারণা করেছিল ডিএনএ নিয়েই কাজ করতে হবে। কিন্তু পরবর্তীতে মানুষ জানতে পারল যে ডিএনএ এর আরেকটা রুপ হচ্ছে আরএনএ। এখন গবেষকরা আরএনএ নিয়ে গবেষণা করছে। এজন্য এখন সব প্রতিষেধকগুলো আরএনএ এর ওপর ভিত্তি করে বানানো হচ্ছে। এজন্য আমাদেরকে আরএনএ এর ওপর ভিত্তি করে গবেষণা করা উচিত।

মাননীয় উপাচার্য বলেন, এ বিভাগের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে এবং সামনে আরও রচিত হবে। এ গৌরবোজ্জ্বল ইতিহাস রচনার কারিগর হচ্ছেন এ বিভাগের শিক্ষকরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনাম, সম্মান বৃদ্ধিতে এ বিভাগের শিক্ষকবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সামনে আরও করবে। তিনি শিক্ষকদের গবেষণায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং উপস্থিত কি-নোট স্পিকার, অতিথি বক্তাসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ডিএনএ টেস্ট করা নিয়ে সবার মধ্যে একটা নেতিবাচক ধারণা ছিল। সেই নেতিবাচক ধারণা ভেঙে দিয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। ডিএনএ টেস্টের মাধ্যমে জটিল রোগ নির্ণয় সম্ভব হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে ডিএনএ টেস্ট গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমাদের অনেক সমস্যার সমাধান হচ্ছে ডিএনএ টেস্টের মাধ্যমে। এছাড়া অপরাধী সনাক্ত করতেও ডিএনএ পরীক্ষা করা প্রয়োজন হচ্ছে। সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। ডিএনএ নিয়ে আরও গভীরভাবে গবেষণা প্রত্যাশা করেন তিনি। তিনি অনুষ্ঠানের সফলতা কামনা করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।

এদিন সকাল ১০টায় ডিএনএ ফেস্টিভ্যাল এর উদ্বোধন করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. লায়লা খালেদা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ডিএনএ এর গঠন আবিষ্কারের মাধ্যমে মানবজীবনের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা এক বিশাল অগ্রগতি সাধন করেছে। তিনি আয়োজনে সহযোগিতা করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আয়োজনের মধ্যে ছিল পোস্টার এক্সিবিশন, ফটো এক্সিবিশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনাসহ নানা কার্যক্রম। মাননীয় উপাচার্যসহ অতিথিবৃন্দ এসব ইভেন্টে বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে মাননীয় উপাচার্যসহ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা প্রদান করা হয়।

ডিএনএ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ‘জিনস অ্যান্ড জাস্টিস: জেনোমিক সার্ভেইল্যান্স অ্যাজ এ পিলার অব পাবলিক হেলথ সিকিউরিটি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের কি-নোট স্পিকার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. তাহমিনা শিরিন। তিনি জনস্বাস্থ্যের নিরাপত্তায় জেনোমিক নজরদারির গুরুত্ব এবং আইনি কাঠামোর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চীনের বিজিআই জেনোমিকসের প্রতিনিধি কাই হুয়াং হেনরি। তিনি ‘মাল্টি-ওমিকস সলিউশনস ফর থেরাপিউটিকস অ্যান্ড ডায়াগনস্টিকস’ শীর্ষক বিষয়ের ওপর বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি আধুনিক চিকিৎসা ও রোগ নির্ণয়ে মাল্টি-ওমিকস প্রযুক্তির বৈপ্লবিক ব্যবহার ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের প্রফেসর ড. আদনান মান্নান। অনুষ্ঠানে বক্তারা ডিএনএ আবিষ্কারের ঐতিহাসিক গুরুত্ব এবং বর্তমান বিশ্বে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাব নিয়ে আলোচনা করেন। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট গবেষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ডিএনএ গবেষণার মাধ্যমে ভবিষ্যতে স্বাস্থ্য ও বিজ্ঞান খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

খাল খনন প্রকল্পের জন্য সৃষ্ট সাময়িক জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন মেয়র ডা. শাহাদাত

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণার বিকল্প নেই: সিভাসু উপাচার্য

আমিরবাগে মেয়রকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন মোরশেদ-ফয়সাল জুটি

রাঙামাটির প্রবীণ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ফেসবুক-নির্ভর রাজনীতি নয়, মাঠের আন্দোলনই বাস্তব রাজনীতি: শামা ওবায়েদ

টেগ্গড চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যােগে ডিএনএ আবিষ্কারের ৭৩ বছর উদযাপন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রিয়ার হ্যাটট্রিকে এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশ
পরবর্তী সংবাদ ফেসবুক-নির্ভর রাজনীতি নয়, মাঠের আন্দোলনই বাস্তব রাজনীতি: শামা ওবায়েদ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

খাল খনন প্রকল্পের জন্য সৃষ্ট সাময়িক জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রাম জনপথ এপ্রিল ২৮, ২০২৬
উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণার বিকল্প নেই: সিভাসু উপাচার্য
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৮, ২০২৬
আমিরবাগে মেয়রকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন মোরশেদ-ফয়সাল জুটি
জনপথ আমাদের চট্টগ্রাম খেলা প্রতিষ্ঠান ও সংগঠন এপ্রিল ২৮, ২০২৬
রাঙামাটির প্রবীণ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
জনপথ গণ মাধ্যম জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে এপ্রিল ২৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?