বাক¯^াধীনতার নামে দেশে-বিদেশে বসে কুরুচিপূর্ণ ভাষায় কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি করেছেন ¯^রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ| তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ¯^াধীনতার নামে গালিগালাজের এই কলঙ্কিত ধারা বেশি দূর এগোতে দেওয়া হবে না|
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন|
তিনি বলেন, কিছু আছে বিদেশে, কিছু আছে দেশে, আবার কিছু আছে ঘরে|
এখানে আমরা ‘ফ্রিডম অব স্পিচ’ এবং ‘ফ্রিডম অব প্রেস’ নিয়ে কথা বলি; এটি সংবিধানের ৩৯ অনুচ্ছেদেও বিবৃত আছে| তবে তা রাষ্ট্র ও জনশৃঙ্খলার বৃহত্তর ¯^ার্থে আরোপিত ‘রিজনেবল রেস্ট্রিকশন’ বা যুক্তিসঙ্গত বাধানিষেধের অধীন|
সেই যুক্তিসঙ্গত বাধানিষেধগুলো কী হবে, তা আদালত বলতে পারেন| আমরা আইন মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক মন্ত্রীকে বলতে পারি-এই বাধানিষেধগুলো কি আমরা বিধিবদ্ধ আইনের আওতায় আনতে পারব না? না হলে পিতার সঙ্গে কন্যাকে জড়িয়ে, এমনকি প্রধানমন্ত্রীর স্ত্রী-কন্যাসহ সবাইকে জড়িয়ে যেভাবে বাংলাদেশে ¯^াধীনতার নামে এক কুৎসিত ও কলঙ্কিত ধারা চলছে, তা বেশিদূর এগোতে দেওয়া যাবে না|
তিনি বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বাক¯^াধীনতার কথা থাকলেও তা অবারিত বা সীমাহীন নয়| বর্তমানে যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ভাষায় অপপ্রচার চালানো হচ্ছে, তাতে আমাদের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট হচ্ছে| গালিগালাজের প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হতে চান, তাদের কঠোর বাধানিষেধের আওতায় আনতে হবে||
কুৎসা রটনাকারীদের দমনে কঠোর আইন চান স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


