দশের অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিরোধী দলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন, যাতে সম্মিলিতভাবে অর্থনীতিকে এই সংকট থেকে উত্তরণ করা যায়|
তিনি আশা প্রকাশ করে বলেন, দেশ বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে| ‘এতে প্রায় দুই বছর সময় লাগতে পারে এবং আগামী সময়টা কঠিন হবে| অনেক সিদ্ধান্ত নিতে হবে, যার কিছু হয়তো জনপ্রিয় নাও হতে পারে|’
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি আজ এসব কথা বলেন|
অর্থমন্ত্রী বলেন, প্রয়োজনীয় সংস্কার, নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা-এমন কি আরও উন্নত করা সম্ভব, যদিও এর জন্য আগামী দুই বছরে কঠিন সিদ্ধান্ত নিতে হবে|
তিনি জানান, ইতিমধ্যে বেশ কিছু সংস্কার ও নিয়ন্ত্রণ শিথিলকরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে এবং বাকি উদ্যোগগুলো প্রক্রিয়াধীন রয়েছে|
তিনি বলেন, ‘আমি একটি কঠিন চিত্র তুলে ধরেছি| তবে আশার কথা হচ্ছে, দেশ একজন বিচক্ষণ ও দূরদর্শী নেতার (প্রধানমন্ত্রী) নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যার চিন্তা ও কর্মদক্ষতা আমাদের অনুপ্রাণিত করছে|’
কঠিন সিদ্ধান্তের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, সাহসী এবং কখনো কখনো অজনপ্রিয় সিদ্ধান্ত ছাড়া সংকট থেকে উত্তরণ সম্ভব নয়|
এ প্রসঙ্গে তিনি বিরোধী দলের সংসদ সদস্যদেরও জাতীয় ¯^ার্থে সহযোগিতা করার আহ্বান জানান| তিনি বলেন, ‘এটি দেশ ও জনগণের ¯^ার্থে| নিম্নস্তরের অর্থনৈতিক ভারসাম্য থেকে উত্তরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে|’
দেশের নেতৃত্ব সঠিক এবং ন্যায় ও সততার ভিত্তিতে পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সহজে ঘুরে দাঁড়াতে পারব না, তবে পরিস্থিতি মোকাবিলা করতে পারব| এটি কঠিন কাজ, কিন্তু সম্ভব| এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন|’
অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় বিরোধীদের সহযোগিতা চাইলেন অর্থমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


