By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৭:০৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দার্শনিক’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দার্শনিক’
আমাদের চট্টগ্রামজনপথপ্রতিষ্ঠান ও সংগঠনশিক্ষা

‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দার্শনিক’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/০৭ at ৪:৪৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী পরিবার (৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী) এর উদ্যোগে স্বাধীনতার মহান ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ ক্যান্টিনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা দার্শনিক ছিলেন। তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের দার্শনিক এবং প্রজ্ঞাবান মানুষ ছিলেন। মাননীয় উপাচার্য বলেন, জিয়াউর রহমান এ জাতিকে সংঘবদ্ধ রাখতে নানা পদক্ষেপ নিয়েছিলেন। তিনি কৃষি অর্থনীতিকে সচল রাখার জন্য খাল খনন করেছিলেন। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ রাখার জন্য বহুদলীয় গণতন্ত্র প্রণয়ন করেছেন শহীদ জিয়া। তিনি বহুদেশীয় শত্রু থেকে নিজের দেশকে রক্ষা করার জন্য এবং বিমাতাসূলভ আচরণ থেকে নিজের দেশ ও জাতিকে রক্ষা করার জন্য নানা উদ্যােগ নিয়েছেন। পাহাড়ি সম্পদ ও পাহাড়কে রক্ষা করার জন্য পাহাড়ে সহাবস্থান নিশ্চিত করেছেন।

মাননীয় উপাচার্য বলেন, এসব কারণে বিদেশী শক্তিগুলোর চিন্তা ছিল যে উনি যদি বেঁচে থাকে তাহলে এ দেশকে কেউ থামিয়ে রাখতে পারবে না। এজন্য কুচক্রী মহল উনাকে শহীদ করেছিলেন। কিন্তু উঁনার জাতীয়তাবাদের দর্শন মারতে পারেনি। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করেন।

স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন ও চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, চবি শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি ও চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সস এর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন ও চবি শহীদ জিয়া স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক আবদুল ছবুর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকৌশল দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো. খাইরুন্নবী, সাবেক ছাত্রদল নেতা মো. বেলাল হোসেন দেওয়ান, চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, চবি কর্মচারী মো. আমির হোসেন, মো. ইস্রাফিল ও মো. কামাল উদ্দিন। জাতীয়তাবাদী কর্মচারী নেতা মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং মো. ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের মাওলানা কেফায়েত উল্লাহ।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে দোয়া করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তাবৃন্দ, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে ঈদ পুনর্মিলনী পর্বে উপস্থিত সকলের মাঝে পারস্পরিক কুশল ও শুভেচ্ছা বিনিময় হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

পটিয়ায় ‘ডাকাতির প্রস্তুতিকালে’ দেশি অস্ত্রসহ আটক ৩

রাউজানে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত

হাম ও হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

বিমানবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ নারী আটক

টেগ্গড ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দার্শনিক’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বিমানবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ
পরবর্তী সংবাদ হাম ও হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পটিয়ায় ‘ডাকাতির প্রস্তুতিকালে’ দেশি অস্ত্রসহ আটক ৩
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৭, ২০২৬
রাউজানে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৭, ২০২৬
হাম ও হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ স্বাস্থ‍্য জুন ৭, ২০২৬
‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দার্শনিক’
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন শিক্ষা জুন ৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?