By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:৩৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ জিয়াউর রহমানকে ‘কিলার’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছিল আ.লীগ: মির্জা ফখরুল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > জিয়াউর রহমানকে ‘কিলার’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছিল আ.লীগ: মির্জা ফখরুল
জনপথজাতীয়বাংলাদেশরাজনীতিলিড ২

জিয়াউর রহমানকে ‘কিলার’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছিল আ.লীগ: মির্জা ফখরুল

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/১৪ at ৩:২৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

আওয়ামী লীগ পাঠ্যবইয়ে ভুল তথ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রোববার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানকে ‘কিলার’ হিসেবে পরিচিত করার চেষ্টা করেছিল। এ জন্য পাঠ্যবইয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছিল।’

বিএনপি মহাসচিব বলেন, ‘স্বল্প সময়ের নেতৃত্বে জিয়াউর রহমান রাষ্ট্রের প্রায় প্রতিটি খাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান দেশের মানুষের স্বতন্ত্র জাতীয় পরিচয়কে সুসংহত করেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘এই ভূখণ্ডের মানুষ হিসেবে আমরা একটি স্বতন্ত্র সত্তায় অধিকারী, আর সেই পরিচয়কে রাজনৈতিক দর্শনের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান।’

১৯৭৫-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘জিয়াউর রহমান গণতন্ত্রকে তার স্বাভাবিক গতিতে এগিয়ে যেতে দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব নয়। সে কারণেই তিনি বিএনপিকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘বিএনপি কোনো গোষ্ঠীকেন্দ্রিক বা নিয়ন্ত্রিত রাজনৈতিক দল নয়; বরং এটি উদার গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। যদি তিনি আরও কিছু বছর বেঁচে থাকতেন, তাহলে দেশকে আরও সুসংহত ও সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হতো।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানের সততা, কর্মদক্ষতা ও দেশপ্রেম তাকে মানুষের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তুলেছিল। তার নেতৃত্ব ও অবদান আজও দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।’

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চাকসুর উদ্যোগে বিনামূল্যে লিগ্যাল এইড ক্যাম্প ও আইনি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

উদ্ধার হওয়া অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই মামলায় জামিন পেলেন আমির হামজা

মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

টেগ্গড জিয়াউর রহমানকে ‘কিলার’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছিল আ.লীগ: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মেয়রের উদ্যোগে নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ
পরবর্তী সংবাদ সাগরিকায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধ ২শ দোকান উচ্ছেদ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চাকসুর উদ্যোগে বিনামূল্যে লিগ্যাল এইড ক্যাম্প ও আইনি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ১৪, ২০২৬
উদ্ধার হওয়া অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত
জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ১৪, ২০২৬
শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান
জনপথ জাতীয় বাংলাদেশ ভালো খবর লিড জুন ১৪, ২০২৬
মাহিরা শর্মা-অভিষেক শর্মার ‘গোপন প্রেম’, তোলপাড় নেটপাড়া
বিনোদন জুন ১৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?