By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ৯:০২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চাকসুর উদ্যোগে বিনামূল্যে লিগ্যাল এইড ক্যাম্প ও আইনি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চাকসুর উদ্যোগে বিনামূল্যে লিগ্যাল এইড ক্যাম্প ও আইনি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

চাকসুর উদ্যোগে বিনামূল্যে লিগ্যাল এইড ক্যাম্প ও আইনি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/১৪ at ৬:০৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আইনি সহায়তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘ফ্রি লিগ্যাল এইড ক্যাম্প, আইনি সচেতনতামূলক কর্মশালা এবং প্যানেল ডিসকাশন’ রবিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর লিগ্যাল এইড ক্যাম্প এবং ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়। ফিতা কেটে লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। অনুষ্ঠানে সঞ্চালনা করেন চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে চাকসুর এ প্রয়াস সত্যিই প্রশংসনীয়। অনেক সময় সঠিক আইনি পরামর্শের অভাবে শিক্ষার্থীরা নানা জটিলতায় ভোগেন। দক্ষ আইনজীবীদের মাধ্যমে ক্যাম্পাসেই এ ধরনের সেবা ও কর্মশালার আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এমন আয়োজনের জন্য চাকসুকে ধন্যবাদ জানান। পাশাপাশি ত্যাগের মানসিকতা নিয়ে আইনজীবীরা যে সেবার দেওয়ার জন্য ছুটে এসেছেন সেজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রশাসন সবসময় এ ধরনের ছাত্রবান্ধব ও গঠনমূলক কাজের পাশে থাকবে। এ উদ্যােগের মাধ্যমে শিক্ষার্থীরা সহযোগিতা এবং অনেক সমস্যার সমাধান পাবে। এছাড়া বিভিন্ন বিষয়ে সচেতন হতে পারবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, চাকসু সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করতে দায়বদ্ধ। শিক্ষার্থীদের আইনি সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো আইনি প্রয়োজনে দক্ষ আইনজীবীদের পরামর্শ সহজে পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন।

বিনামূল্যে দক্ষ আইনজীবীদের মাধ্যমে আইনি সেবা প্রদানের এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেট অব পার্টিসিপেশন, নেটওয়ার্কিং অপরচুনিটি, কুইজ কম্পিটিশন এবং বিশেষ পুরস্কারের আয়োজন করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে আমন্ত্রিত বিজ্ঞ আইনজীবী হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের আইনি পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুহাম্মদ কবির হোসাইন, চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সাইফুল আবেদীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট এ.কে. করিম, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবদুল্লাহ আল গালিব, চট্টগ্রাম জেলা জজ কোর্টের এডভোকেট এ.বি.এম. ওমর আলী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট আবু হানিফ।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বুদ্ধিজীবী চত্বরে লিগ্যাল এইড ক্যাম্প এবং দুপুর ২টা থেকে ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে আইনি সচেতনতামূলক কর্মশালা ও প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি জনমনে চরম ক্ষোভ সৃষ্টি করেছে’

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু

বিএনপি সরকারের বাজেটে শ্রমিক-কৃষকদের বিশেষ জায়গা হয়নি : সাইফুল হক

নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

শাহাদাতে কারবালার শিক্ষা সত্য, ন্যায় ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা: মেয়র ডা. শাহাদাত

টেগ্গড চাকসুর উদ্যোগে বিনামূল্যে লিগ্যাল এইড ক্যাম্প ও আইনি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ উদ্ধার হওয়া অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত
পরবর্তী সংবাদ কক্সবাজারে ১৯৭ কিমি ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

‘চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি জনমনে চরম ক্ষোভ সৃষ্টি করেছে’
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন রাজনীতি জুন ১৪, ২০২৬
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ স্বাস্থ‍্য জুন ১৪, ২০২৬
বিএনপি সরকারের বাজেটে শ্রমিক-কৃষকদের বিশেষ জায়গা হয়নি : সাইফুল হক
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি জুন ১৪, ২০২৬
নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু
খেলা জনপথ ভালো খবর সম্পূর্ণা জুন ১৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?