চট্টগ্রাম নগরীর চকবাজারের রসুলবাগ আবাসিক এলাকার খালপাড়ের গাইড ওয়াল (সেইফটি ওয়াল) ও সংলগ্ন সড়কের একটি অংশ ধসে খালে পড়ে গেছে। দেয়ালে ফাটল ও ঝুঁকির চিহ্ন শনাক্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ ধসের ঘটনা ঘটে।
এ ঘটনায় রাস্তাটির একটি বড় অংশ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের দাবি জানিয়েছেন।


