চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এর সঙ্গে মঙ্গলবার (১৬ জুন) বেলা ১২টায় স্ব স্ব কার্যালয়ে পৃথকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) প্রতিনিধিবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
নবনিযুক্ত দুই উপ-উপাচার্য চাকসুর সকল প্রতিনিধিকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তাঁরা বলেন, চাকসু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে। এ বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের সবার অনেক পরিকল্পনা রয়েছে, এসব পরিকল্পনা বাস্তবায়নে চাকসুর ঐকান্তিক সহযোগিতা লাগবে। উপস্থিত সবাইকে নবনিযুক্ত দুই উপ-উপাচার্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় চাকসুর প্রতিনিধিবৃন্দ নবনিযুক্ত দুই উপ-উপাচার্যের সঙ্গে পরিচিত হন। চাকসুর প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং নানা বিষয়ে উপ-উপাচার্যদ্বয়কে অবহিত করেন। মাননীয় উপ-উপাচার্যদ্বয় চাকসুর প্রতিনিধিদের থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। বিশেষ করে আবাসন, পরিবহন, খাবার, মেডিকেল সেবা, কেন্দ্রীয় গ্রন্থাগার এবং ইন্টারনেট সেবার মান বৃদ্ধি সম্পর্কে সভায় আলোচনা হয়। এছাড়া চাকসুর বাজেট, চাকসু কেন্দ্র এবং চাকসুর বিভিন্ন বিষয় আলোচনা উঠে আসে। চাকসুর ভিপি, জিএসসহ প্রতিনিধিবৃন্দ নবনিযুক্ত মাননীয় উপ-উপাচার্যদ্বয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন চাকসুর প্রতিনিধিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার (দ্বীপা), বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মো. মোনায়েম শরীফ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা ও সোহানুর রহমান সোহান।


