By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বর্ষাকাল | বিকাল ৩:২৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রবীন্দ্র-নজরুল স্মরণে ‘এক বৃন্তে দুটি কুসুম’ আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > রবীন্দ্র-নজরুল স্মরণে ‘এক বৃন্তে দুটি কুসুম’ আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত
জনপথপ্রতিষ্ঠান ও সংগঠনপ্রেস রিলিজ

রবীন্দ্র-নজরুল স্মরণে ‘এক বৃন্তে দুটি কুসুম’ আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/২০ at ৪:৫৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

প্রিয় চট্টগ্রাম: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মকে স্মরণ ও উদযাপনের লক্ষ্যে শব্দচারী আবৃত্তি অঙ্গনের আয়োজনে “এক বৃন্তে দুটি কুসুম” শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শব্দচারী আবৃত্তি অঙ্গনের সভাপতি রাশেদ মুহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজমা সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী কামরুল হায়দার চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তিশিল্পী এস. এম. হামিদ। পরে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজমা সাঈদ, আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক শাওকী ইবনে সাফওয়ান এবং কবি ও ঔপন্যাসিক আরমানউজ্জামান।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই উজ্জ্বল নক্ষত্র। তাঁদের সাহিত্যকর্ম মানবতা, অসাম্প্রদায়িকতা, প্রেম, সাম্য ও মুক্তির চেতনাকে ধারণ করে। নতুন প্রজন্মের কাছে তাঁদের সৃষ্টিকে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের মূল পর্বে একক আবৃত্তি পরিবেশন করেন রাশেদ মুহাম্মদ, শাওকী ইবনে সাফওয়ান, আরমানউজ্জামান, নাহিদা নাজু, শিমু বিশ্বাস, কামরুল হায়দার চৌধুরী, তানভীর সিকদার, গিয়াস উদ্দিন আল মামুন, নাহিম নুপুর, রাজিব কুমার বিশ্বাস, এস. এম. হামিদ, আসমা তাহসীন বুশরা, জিহাদ উদ্দীন, নেজাম উদ্দীন, আনিকা শর্মিলা, শওকত হোসাইন, মাহী, সিদরাতুল মুনতাহা নিঝুম, আনাস ইকবাল, সামিরুল, রায়হান ও পারিজাত।
দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন কামরুল হায়দার চৌধুরী ও আসমা তাহসীন বুশরা, শাওকী ইবনে সাফওয়ান ও নাহিম নুপুর, আরমানউজ্জামান ও সামিহা ইবনাত সায়মা এবং নাহিদা নাজু ও রাশেদ মুহাম্মদ।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে নজরুল সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সংগীত শিল্পী এসবি সুমি।

আবৃত্তি পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাঁশি’, ‘কৃষ্ণকলি’, ‘ঐকতান’, ‘বিদায়’, ‘হঠাৎ দেখা’, ‘সোনার তরী’, ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’, ‘বোঝাপড়া’, ‘পরিচয়’, ‘অনন্ত প্রেম’, ‘এক গাঁয়ে’, ‘প্রশ্ন’ ও ‘জুতা আবিষ্কার’সহ বিভিন্ন কবিতা এবং কাজী নজরুল ইসলামের ‘যদি আর বাঁশি না বাজে’, ‘অভিশাপ’, ‘গোপন প্রিয়া’, ‘বাতায়ন পাশে গুবাক তরুর সারি’, ‘মানুষ’, ‘দারিদ্র্য’, ‘সর্বহারা’, ‘সাম্যবাদী’সহ বিভিন্ন কালজয়ী কবিতা পরিবেশিত হয়।

সাংস্কৃতিক পরিবেশে প্রাণবন্ত এ আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুলের সাহিত্য ও মানবিক দর্শনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং উপস্থিত দর্শক-শ্রোতারা অনুষ্ঠানটি উপভোগ করেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

২ মাসের সেরা পারফরমেন্স, ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরও এক আসামি আটক

গুম, খুন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

রাঙ্গামাটির বরকলে নিজ বাড়ি থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার অঙ্গীকার

টেগ্গড রবীন্দ্র-নজরুল স্মরণে ‘এক বৃন্তে দুটি কুসুম’ আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ভোলায় ২ কেজি ৮০০ কেজির ইলিশ ধরা, বিক্রি ৯ হাজার টাকায়
পরবর্তী সংবাদ বিএনপি জনগণকে আশাহত করেছে : ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

২ মাসের সেরা পারফরমেন্স, ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২২, ২০২৬
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরও এক আসামি আটক
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২২, ২০২৬
গুম, খুন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ জুন ২২, ২০২৬
রাঙ্গামাটির বরকলে নিজ বাড়ি থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ২২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?