By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:৫৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবি ইয়ুথ থ্রি-আর সোসাইটির এজিএম অনুষ্ঠিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চবি ইয়ুথ থ্রি-আর সোসাইটির এজিএম অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রামজনপথপ্রতিষ্ঠান ও সংগঠনশিক্ষা

চবি ইয়ুথ থ্রি-আর সোসাইটির এজিএম অনুষ্ঠিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/২৩ at ৪:২৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ইয়ুথ থ্রি-আর সোসাইটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২২ জুন) দুপুর ২.৩০টায় চবি কলা ও মানববিদ্যা অনুষদের ইনোভেশন হাবে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসুর জিএস সাঈদ বিন হাবিব ও চাকসুর সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান।

প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমানে পরিবেশ রক্ষায় ‘থ্রি আর’ এর সাথে নতুন যুক্ত হয়েছে চতুর্থ আর—’রিপেয়ার’। আমাদের বিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি একটি চমৎকার বাস্তুসংস্থান এবং গবেষণার বড় ক্ষেত্র। থ্রি-আর সোসাইটির কার্যক্রমে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পাশাপাশি শব্দ ও পানি দূষণ রোধের বিষয়গুলো যুক্ত করা প্রয়োজন। তিনি বলেন, আমাদের জাতির বড় শক্তি হলো নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ। শত প্রতিকূলতা ও দূষণের মাঝেও আমরা যে এখনো সুখী জাতি হিসেবে টিকে আছি, তার মূল কারণ আমাদের গভীর নৈতিক শেকড়। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

গেস্ট অব অনারের বক্তব্য মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, থ্রি আর সোসাইটির মতো সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশগত সচেতনতা বৃদ্ধি আমাদের সমাজ ও সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। উন্নত বিশ্বের মতো আমাদেরও ‘কনজুমার বিহেভিয়ার’ বা ব্যবহারের অভ্যাসে পরিবর্তন আনা জরুরি, যাতে আমরা জলাবদ্ধতা ও রোগমুক্ত এক পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পারি। সাংস্কৃতিক পরিবর্তন একদিনে সম্ভব নয়; এটি দীর্ঘদিনের চর্চা ও আন্দোলনের ফসল। আমি আশাবাদী যে, বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর সচেতন প্রয়াসের মাধ্যমে ভবিষ্যতে একটি পরিবেশবান্ধব ও পরিশুদ্ধ সমাজ গড়ে উঠবে।

আরও বক্তব্য রাখেন ইপসার মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার সেতার রুদ্র। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটি প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাজারাতুল ইসলাম। সংগঠনের ক্যাম্পেইন ডিরেক্টর ফাতেমা তুজ জোহরা বার্ষিক প্রতিবেদন করেন এবং সঞ্চালনা করেন তাইফুল ইসলাম মাহিন ও মো. রাকিব হোসেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা পোস্টার প্রদর্শনী পরিদর্শন করেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ অর্জনে কারবালার শিক্ষা অনুসরণের আহ্বান

‘৯টি ওয়ার্ডে ১১টি, পুরো জেলায় সর্বমোট ৪৪টি আশ্রয়কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত’

পলাতক খুনী হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশে আর চলবে না: জিয়াউর রহমান জিয়া

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এশিয়ার দেশগুলোকে পানি সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

টেগ্গড চবি ইয়ুথ থ্রি-আর সোসাইটির এজিএম অনুষ্ঠিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কাপ্তাই জেটিঘাটে ডিপার্টমেন্টাল ষ্টোরে দুঃসাহসিক চুরি
পরবর্তী সংবাদ শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ অর্জনে কারবালার শিক্ষা অনুসরণের আহ্বান
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ২৩, ২০২৬
‘৯টি ওয়ার্ডে ১১টি, পুরো জেলায় সর্বমোট ৪৪টি আশ্রয়কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত’
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ২৩, ২০২৬
পলাতক খুনী হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশে আর চলবে না: জিয়াউর রহমান জিয়া
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি জুন ২৩, ২০২৬
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ জুন ২৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?