শফিউল আলম, রাউজান: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া চৌধুরীহাট (ঝিকুটি পাড়া) এলাকায় কাত্তির্ক এর ঘরের সেফটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে প্রদীপ ও সমীরন নামের দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেফটিক ট্যাংকে পড়ে মুত্যু বরন কারী প্রদীপ রাউজানের কচুখাইন এলাকার বাসিন্দা।
সমীরন বোয়ালখালী উপজেলার কধুর খীল এলাকার বাসিন্দা ২৬ জুন (শুক্রবার) সকালে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
ঘটনার পর সেফটিক ট্যাংক থেকে প্রদীপ ও সমীরন কে নোয়াপাড়া পথের হাটে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন। এলাকার স্থানীয় বাসিন্দার জানান ঝিকিুটি পাড়ার কাত্তিকের ঘরের রান্না ঘরের নিচে সেফটিক ট্যাংকে কাজ করতে নামলে দুই শ্রমিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর সদস্যরা তাদের উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষনা করেন দায়িত্বরত চিকিৎসক।


