By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৯:৪১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ এক বছরে ঢাকার ৩ নদীতে ১০৯ লাশ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > এক বছরে ঢাকার ৩ নদীতে ১০৯ লাশ
জনপথ

এক বছরে ঢাকার ৩ নদীতে ১০৯ লাশ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/২৮ at ১০:১৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 7 মিনিট
শেয়ার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে গত বছরের ৭ই নভেম্বর নিখোঁজ বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ফারদিন নূর পরশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার কাজী নুর উদ্দিনের ছেলে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে শিক্ষার্থী ও বুড়িগঙ্গা নদী থেকে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধারের ঘটনা আলোচনায় ছিল দেশজুড়ে। ফারদিন নূর পরশ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি উপ-কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লব হত্যার ধরন ছিল প্রায় একই। তাদের মধ্যে ফারদিনের মরদেহ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে এবং দুরন্ত বিপ্লবের মরদেহ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে চিকিৎসকের দেয়া তথ্য অনুযায়ী তাদের দুজনকেই মাথায় ও বুকে আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার পর দু’জনকেই নদীতে ভাসিয়ে দেয়া হয়। গত বছরের ১২ই নভেম্বর বিকালে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকা থেকে দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধার করে পাগলা নৌ-পুলিশ।

এর এক মাসেরও বেশি সময় পরে ডিএমপি’র গোয়েন্দা পুলিশের প্রধান হারুন-অর-রশিদ এক সংবাদ সম্মেলনে বলেন, পরীক্ষার ফল খারাপ হওয়া এবং অর্থাভাবের মতো নানা কারণে হতাশাগ্রস্ত হয়ে ফারদিন আত্মহত্যা করে থাকতে পারেন। তাকে হত্যা করা হয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি।
অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনা প্রায় ২০ বছর আগে নব্বই দশকের আলোচিত মডেল ও অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির হত্যাকাণ্ডের মধ্যদিয়ে সর্বপ্রথম আলোচনায় আসে। কিন্তু তিন্নি হত্যা মামলার বিচার এখন পর্যন্ত শেষ হয়নি। গ্রেপ্তার হয়নি তার একমাত্র খুনি তৎকালীন এক সংসদ সদস্যসহ অন্যরা। ২০০২ সালের ১০ই নভেম্বর রাতে কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর ১ নম্বর চীন মৈত্রী সেতুর ১১ নম্বর পিলারের পাশে তার লাশ পড়েছিল। তিন্নি হত্যা মামলার অভিযোগপত্রে ৪১ জনকে সাক্ষী করা হয়। এ ছাড়াও এই মামলায় ২২টি আলামত জব্দ করা হয়। সর্বশেষ ২০০৮ সালের ৮ই নভেম্বর সাবেক ছাত্রনেতা ও সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

স্বামী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর গ্রিনরোড এলাকার বাসায় থাকতেন ৪০ বছর বয়সী চলচ্চিত্র অভিনেত্রী শিমু। গত বছরের ১৬ই জানুয়ারি বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি। ১৭ই জানুয়ারি তার সন্ধানে পরদিন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বামী নোবেল। সেদিন দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশে বস্তা থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রাতে ঢাকার মিটফোর্ড হাসপাতালের মর্গে গিয়ে ওই লাশ শিমুর বলে শনাক্ত করেন তার বড় ভাই শহীদুল ইসলাম খোকন। মামলা হওয়ার পর ওই রাতেই স্বামী নোবেল ও তার বাল্যবন্ধু ফরহাদকে আটক করে কেরাণীগঞ্জ মডেল থানায় নিয়ে যাওয়া হয়। ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার এক সংবাদ সম্মেলনে বলেন, পারিবারিক বিষয়াদি ও দাম্পত্য কলহের কারণে শিমুকে হত্যা করা হয়েছে। হত্যা করেছে শিমুর স্বামী নোবেল ও লাশটি গুম করতে সহায়তা করেছে নোবেলের বন্ধু ফরহাদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানী ও তার আশপাশের নদীগুলোতে গড়ে প্রতি ৪ থেকে ৭ দিনে মিলছে ১টি করে মরদেহ। যার অধিকাংশই বেওয়ারিশ। গত এক বছরে রাজধানীর বালুনদী, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ নদী থেকে প্রায় ১০৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যার অধিকাংশই বেওয়ারিশ। মরদেহ পানিতে থাকায় পচেগলে বিকৃত হয়ে যায়। ফলে হাতের ফিঙ্গারপ্রিন্টের রেখাগুলো বিকৃত হওয়ায় অজ্ঞাত মরদেহের প্রকৃত পরিচয় খুঁজে বের করতে রীতিমতো হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। তথ্য প্রমাণের অভাবে নাগালের বাইরে থেকে যায় প্রকৃত অপরাধী। ডিএমপি’র নৌপুলিশ, সরকারি হাসপাতাল, একাধিক থানা সূত্র জানায়, ২০২২ সালে পুরো বছরজুড়ে ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে ৫০টি মরদেহ, শীতলক্ষ্যা নদী থেকে ২০টি, বালুনদীসহ পাশর্^বর্তী নদী থেকে ২৫টি এবং তুরাগ থেকে ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে জনকল্যাণমূখী সংস্থা আঞ্জুমানে মুফিদুল ইসলাম গত বছরের প্রথম ৯ মাসে প্রায় তিনগুণ বেওয়ারিশ লাশ দাফনের কথা জানিয়েছে। সংস্থাটির সূত্র জানায়, গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৯ মাসে রাজধানীর জুরাইন এবং রায়েরবাজার কবরস্থানে মোট ৩৩৮টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। এরমধ্যে ২৭২টি মরদেহ জুরাইন কবরস্থানে এবং ৫৫টি রায়েরবাজারে।

এ বিষয়ে ঢাকা জেলা নৌপুলিশ এর পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মানবজমিনকে বলেন, চলতি মাসে ২৫ থেকে ৩০ বছর বয়সী দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বালু নদীর রাজাখালী এলাকা থেকে অপরটি পোস্তগোলার হাসনাবাদ এলাকা থেকে। অধিকাংশ লাশ পানিতে থাকায় পঁচে বিকৃত হয়ে যায়। ফলে লাশের হাতের ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে পরিচয় শনাক্ত করা খুবই কষ্টসাধ্য একটি বিষয়। এসব ক্ষেত্রে লাশের ছবি তুলে, পোস্টারিং করে, ডিএমপি’র থানাগুলোতে ম্যাসেজ পাঠিয়ে, গণমাধ্যমের সহায়তায় লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। এই পুলিশ সুপার বলেন, ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর এর পক্ষ থেকে বিশেষ নির্দেশনায় নদীকেন্দ্রিক এই অপরাধপ্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানে পর্যাপ্ত লাইটিং এবং সিসিটিভি ভিডিও ক্যামেরার আওতায় আনার জন্য পদক্ষেপ প্রক্রিয়াধীন। পর্যাপ্ত জলজান এবং জনবলের বিষয়ে ইতিমধ্যে সদরদপ্তরকে জানানো হয়েছে বলে জানান তিনি। ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, রাজনৈতিক অস্থিরতা, লোভ-লালসা, ব্যক্তিগত উদ্দেশ্য এবং আক্রোশ থেকে সাধারণত এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নদী এবং জলাশয়কে অপরাধীরা মরদেহ ফেলা বা গুম এর জন্য নিরাপদ স্থান বলে মনে করে। এক্ষেত্রে দীর্ঘদিন পর মরদেহ উদ্ধার এবং শনাক্ত হলে ততদিনে লাশের সুরতহাল-আলামত নষ্ট হয়ে যায়।

ফলে অপরাধীদের চিহ্নিত শেষে গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়ে। ক্ষেত্র বিশেষে অপরাধীরা ধরা পড়লেও বিচারহীনতার সংস্কৃতি এবং বিচারের দীর্ঘ প্রক্রিয়ার কারণে অপরাধীরা এই পদ্ধতিটিকেই বেছে নেয়। এতে করে আমাদের সমাজ ব্যবস্থায় খুব সহজেই পার পাওয়া সম্ভব। তিনি বলেন, এই ধরনের অপরাধ প্রবণতা কমাতে হলে সর্বপ্রথম নদী ও জলাশয়ভিক্তিক এ ধরনের অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করতে হবে। এসব স্থানে পুলিশি নজরদারি, টহল, সিসিটিভি ভিডিও ক্যামেরা স্থাপন করতে হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বৃদ্ধি না করা হলে এ ধরনের হত্যাকাণ্ড এবং অপরাধ কমিয়ে আনা সম্ভব নয় বলে জানান তিনি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাউজানে ৭৬ লাখ টাকার সরকারী খাস জমি উদ্ধার

কক্সবাজারে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৯

‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’

রাউজানের পাহাড়ী টিলায় কাঁঠালের গাছে গাছে প্রচুর কাঁঠাল ফল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বিএনপির পদযাত্রাকে ‘মরণযাত্রা’ বললেন ওবায়দুল কাদের
পরবর্তী সংবাদ আগামী ৪ ফেব্রুয়ারী বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?