By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৯:৪১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ শীতে বাড়ে পা ফাটার প্রকোপ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > শীতে বাড়ে পা ফাটার প্রকোপ
জনপথ

শীতে বাড়ে পা ফাটার প্রকোপ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/২৯ at ১০:১১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

অনেকেরই একটি ভুল ধারণা শুধু শীতকালেই আমাদের পা কিংবা পায়ের গোড়ালি ফাটে। আসলে বছরের যেকোনো সময় এটা ঘটতে পারে। তবে শীতকালে কিছু কারণে পা ফাটার প্রকোপ বেড়ে যেতে পারে। পা ফেটে গেলে শুরুতে কিছু ঘরোয়া উপায়ে আপনি পরিত্রাণ পেতে পারেন। তবে জেনেটিক ও যাদের সারা বছরই পা ফেটে থাকে তাদের চিকিৎসা নেয়া প্রয়োজন। এই সমস্যা প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয় ক্ষেত্রেই হতে পারে এবং এটি পুরুষদের চেয়ে মহিলাদের ক্ষেত্রেই বেশি হয় বলে দেখা যায়। যখন আপনার হিলের চারপাশের ত্বক শুষ্ক এবং মোটা হয়ে যায় তখন হিলের বা গোড়ালির নিচে ফ্যাট প্যাডের উপর চাপ বাড়ার কারণে হিল ফাটতে পারে। স্থ্থূলত্ব ও বেশ কয়েকটি কারণে যেমন হিল খোলা স্যান্ডেল পরা, শুষ্ক ত্বকের কারণে হিল ফাটা বেড়ে যেতে পারে। বেশির ভাগ মানুষের জন্য, পা ফাটা তেমন গুরুতর নয়। খালি পায়ে হাঁটার সময় কিছুটা অস্বস্তি হতে পারে।

কিছু ক্ষেত্রে, হিলের ফাটলগুলো খুব গভীর হয়ে যায় এবং ব্যথা হতে পারে। ফাটা অংশে ময়লা জমে থাকলে ইনফেকশন, চুলকানি হতে পারে।
পা ফাটার সাধারণ কারণ

* রাস্তার ধুলাবালির প্রভাব। * শরীরে ক্যালসিয়াম, জিংক ও আয়রনের ঘাটতি হলে। * বেশি গরম পানিতে গোসল, অপরিচ্ছন্নতা এবং নোংরা জুতা পরিধান করলে। * ডায়াবেটিস রোগীদের পায়ের আর্দ্রতা কমার কারণে পা ফাটে। * জেনেটিক কারণেও পা ফাটে। হয়তো মা-বাবা, চাচা, ফফুদের পা ফাটা সমস্যা থাকলে পর্যায়ক্রমে এটা চলে আসে।

গোড়ালি ফাটার কারণ

গোড়ালি বা হিল ফাটার প্রথম লক্ষণটি হচ্ছে হিলের পাতার চারপাশে শুকনো, ঘন হওয়া ত্বকের অঞ্চল রয়েছে যা কলাউস হিসেবে পরিচিত। চলতে চলতে আপনার হিলের নিচে ফ্যাট প্যাড প্রসারিত হয়। এরফলে আপনার কলাউসগুলো ফেটে যায়।

পায়ের তলা ফাটার কারণ

* দীর্ঘ ঘণ্টা দাঁড়িয়ে থাকা। * খালি পায়ে, বা খোলা ব্যাক স্যান্ডেল পরে ঘুরে বেড়ানো। * দীর্ঘক্ষণ গরম পানিতে গোসল করা। * অধিক ক্ষারসমৃদ্ধ সাবান ব্যবহার করলে তা আপনার ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে ফেলে ত্বক শুষ্ক করে ফেলতে পারে। * জুতা যদি আপনার পায়ে সঠিকভাবে ফিট না হয়। * আবহাওয়ার কারণে শুষ্ক ত্বক, যেমন ঠাণ্ডা তাপমাত্রা বা কম আর্দ্রতা। * যদি নিয়মিত আপনার পা ময়েশ্চারাইজ না করেন তবে পায়ের তলা দ্রুত শুকিয়ে ফেটে যেতে পারে।

পা ফাটার শারীরিক কারণসমূহ

ডায়াবেটিসের ফলে রক্তে উচ্চ শর্করা এবং দুর্বল সঞ্চালন শুষ্ক ত্বকের সাধারণ কারণ। ক্ষতিগ্রস্ত নার্ভের কার্বনে আপনি আপনার পায়ের শুষ্কতা এবং ফাটল সম্পর্কে অনাবগত থাকতে পারেন

পা ফাটার অন্যান্য কারণগুলো হচ্ছে-

* ভিটামিনের ঘাটতি। * ছত্রাক সংক্রমণ। * হাইপোথাইরয়েডিজম * আটোপিক ডারমাটাইটিস। * কিশোর প্লান্টার ডার্মাটোসিস * সোরিয়াসিস। * পামোপ্ল্যান্টার ।

কেরোটোডার্মা, পায়ের ত্বক অস্বাভাবিক ঘন হয়ে যাওয়া

* মোটা শরীর; * গর্ভাবস্থা; * বার্ধক্য; পা ফাটার চিকিৎসা অনেকেই নিতে চান না। অনেকে মনে করেন যেকোনো ঘরোয়া প্রতিরোধেই পরিত্রাণ পাওয়া যাবে। কিন্ত দেখা যায়, বেশ জটিল ও বিব্রতকর হলে অনেকে চিকিৎসকের কাছে শরণাপন্ন হন। মনে রাখবেন যে অন লাইনে পাওয়া অনেক ধরনের পা ফাটার সমাধানের পেছনে ভালো কোনো প্রতিকার নাই।

ফাটা পায়ের কিছু ঘরোয়া করণীয়

* হিল বাম ব্যবহার: পা ফাটার প্রথম চিকিৎসা হলো হিল বাম কিংবা ঘন ময়েশ্চারাইজারকে। এই বামগুলোতে পায়ের মৃত ত্বককে নরম এবং উদ্বেলিত করার উপাদান রয়েছে। নিম্নলিখিত উপাদানগুলো বাজার থেকে কিনে ব্যবহার করতে পারেন। ইউরিয়া (ফ্লেক্সিটল হিল বাল্ম) স্যালিসিলিক অ্যাসিড (কেরাল) আলফা -হাইড্রোক্সি অ্যাসিড (অ্যাম্ব্যাকটিন) স্যাকারাইড আইসোমেরেইট * পা ফাটা সমস্যায় দিনের শুরুতে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য সকালে হিল বাম প্রয়োগ করুন। * দিনে ২ থেকে ৩ বার আপনার হিলটি ময়েশ্চারাইজ করুন। * গোড়ালি রক্ষা করে বা ভালো করে ঢেকে রাখে এমন জুতা পরুন। * কিছু কিছু হিল বামের কারণে ত্বকে সামান্য জ্বালাপোড়া হতে পারে। চিন্তার কিছু নেই, এটি সাধারণ একটি পার্শ্বপ্রতিক্রিয়া। যদি বাম আপনাকে বিরক্ত করে বা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। ফাটা হিলগুলোর গুরুতর প্রদাহ কমাতে এবং চুলকানি উপশম করতে স্টেরয়েড ক্রিমের প্রয়োজন হতে পারে কিংবা চিকিৎসকের পরামর্শ নিয়ে অন্য ওষুধ ব্যবহার করতে পারেন।

নিজেই করি প্রতিরোধ

* সব সময় পরিচ্ছন্ন থাকুন, পা স্ক্রাব করুন। * একমগ হালকা কুসম গরম পানিতে এককাপ মধু মিশিয়ে সেই মিশ্রণ পায়ে ম্যাসাজ করুন । কুড়ি মিনিট পরে পা-ঘষার পাথর দিয়ে শক্ত চামড়া ঘষে পরিষ্কার করে দিন। অলিভ অয়েল, তিলের তেল, নারিকেল তেল, সরষের তেল ও বাদাম তেল পা ফাটার ভালো একটি সমাধান। রাতে যেকোনো একটি তেল মাখিয়ে ঘুমোতে যাবেন। ভালো ফল পেতে পারেন।

লেখক: হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ও বিভাগীয় প্রধান (চর্ম যৌন ও অ্যালার্জি রোগ বিভাগ), সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা । চেম্বার: কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার বিটিআই সেন্টার গ্রান্ড, (২য় তলা) ফার্মগেট, গ্রিন রোড, ঢাকা। প্রয়োজনে: ০১৭১১৪৪০৫৫৮।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাউজানে ৭৬ লাখ টাকার সরকারী খাস জমি উদ্ধার

কক্সবাজারে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৯

‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’

রাউজানের পাহাড়ী টিলায় কাঁঠালের গাছে গাছে প্রচুর কাঁঠাল ফল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সিরাজগঞ্জে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার
পরবর্তী সংবাদ নতুন ফোনে দুর্দান্ত সব ফিচার নিয়ে আসছে ওয়ানপ্লাস
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?