By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | বর্ষাকাল | সকাল ৭:১৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ পর্দা উঠছে প্রাণের মেলার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > অন্যান্য > পর্দা উঠছে প্রাণের মেলার
অন্যান্য

পর্দা উঠছে প্রাণের মেলার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/০১ at ৫:৫৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

অপেক্ষার প্রহর শেষ। শুরু হচ্ছে বাঙালি সংস্কৃতির সবচেয়ে বড় আয়োজন অমর একুশে বইমেলা। বাঙালির প্রাণের মেলা লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলা। বাঙালি জাতিসত্তার আবেগ আর ভালোবাসার নিগূঢ় মিশ্রণ। যে মেলা বরাবরই রূপ নিয়েছে সার্বজনীনতায়। সারা বছর বইপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে অমর একুশে বইমেলা। ফেব্রুয়ারি মাসজুড়ে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল এলাকাজুড়ে অনুষ্ঠিত হয় এ বইমেলা। বিগত দুই বছর করোনা মহামারির কারণে বইমেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের অনেক পরে। মেলার পরিধি ও ব্যাপ্তিও ছিল স্বাভাবিকের তুলনায় সীমিত। তবে করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ায় এবার মেলা শুরু হতে যাচ্ছে নির্ধারিত সময়েই।
গতকাল সরজমিন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, স্টল নির্মাণের শেষ করে বেশির ভাগ প্রকাশনী বই তুলতে ও স্টলে ব্যস্ত সময় পার করছে।

তবে কিছু কিছু স্টল ও প্যাভিলিয়নে এখনো চলছে শেষ মুহূর্তের নির্মাণযজ্ঞ। মূলত মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে বড় বড় সব স্টল ও প্যাভিলিয়নরা অংশগ্রহণ করে। সেখানে গিয়েও দেখা যায় শেষ সময়ের তোড়জোড়। মেলা শুরু হওয়ার আর কয়েক ঘণ্টা বাকি থাকলেও জনপ্রিয় ঐতিহ্য প্রকাশনীর প্যাভিলিয়নটি এখনো পূর্ণ অবয়ব পায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন কাজ চলবে পুরো রাত। মেলা শুরুর আগেই ক্রেতা দর্শনার্থীদের জন্য পুরোপুরি প্রস্তুত হবে প্যাভিলিয়নটি।
মেলার শিশু চত্বরের স্থান পরিবর্তন করে এবার মূল ফটকের একেবারে সামনে নিয়ে আসা হয়েছে। প্রায় অর্ধশত স্টল নিয়ে গড়ে ওঠা শিশুদের প্রধান আকর্ষণের এই চত্বরও প্রস্তুত হচ্ছে বইমেলার জন্য। বইবাড়ী প্রকাশনার স্টল নির্মাণ কাজে নিয়োজিত সাজেদুল বলেন, আমরা একাধিক স্টল নির্মাণের কাজ করছি। সবকটির নির্মাণ শেষ পর্যায়ে। আশা করছি মেলা শুরুর আগে সবকটি বুঝিয়ে দিতে পারবো।
মেলার বাংলা একাডেমি অংশে আজ প্রধানমন্ত্রীর আগমন নির্বিঘ্ন করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতি দেখা যায়। র‍্যাব, পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা মেলার মূলমঞ্চ ও এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন। আজ উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সেরে রাখছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

এদিকে গত দুই বছর করোনার কারণে প্রত্যাশা অনুযায়ী বই বিক্রি না হওয়ার হতাশা ছিল লেখক ও প্রকাশনার সংস্থাগুলোর। এবার মেলা যথা সময়ে শুরু হয় সেই চিত্র পাল্টাবে বলে আশা করছেন তারা। নবযুগ প্রকাশনী মালিক পক্ষের একজন জানালেন, ২০২১ সালের বইমেলা আমাদের সব থেকে বাজে কেটেছে। গত বছর অবস্থার কিছুটা উন্নতি হলেও বিক্রি হয়নি প্রত্যাশামতো। তবে এবার ভালো বিক্রি হবে বলে আশা করছি।
এবার বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায়। একাডেমি প্রাঙ্গণে ১১২টি প্রতিষ্ঠানকে ১৬৫টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৮৯টি প্রতিষ্ঠানকে ৭৩৬টি ইউনিট অর্থাৎ মোট ৬০১টি প্রতিষ্ঠানকে ৯০১টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। মেলায় ৩৮টি প্যাভিলিয়ন থাকবে।এবারের বইমেলার মূল প্রতিপাদ্য- পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
আজ বিকালে বাংলা একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা।এ সময় তিনি বাংলা একাডেমি কর্তৃক নতুন বছর প্রকাশিত ৭টি বইয়ের মোড়ক উন্মোচন করবেন। এ সময় সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ২০২২’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী।

আপনি এটিও পছন্দ করতে পারেন

১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ

হজে আসছে সহনীয় আবহাওয়ার দিন

নেদারল্যান্ডস: সমুদ্র জয় করে ভূমি সৃষ্টি—এক ভৌগোলিক বিস্ময়

যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ২নং সতর্ক সংকেত

আজ পহেলা বৈশাখ, আনন্দ-আলোয় রঙিন হোক নতুন বছরের প্রতিটি দিন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ শিশুদের স্ট্রোক
পরবর্তী সংবাদ পাঠ্যবই নিয়ে যেসব গুজব ও অপপ্রচার চলছে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?