By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ৪:১১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ইলহান ওমরকে আটকাতে চায় রিপাবলিকানরা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > ইলহান ওমরকে আটকাতে চায় রিপাবলিকানরা
বিদেশ

ইলহান ওমরকে আটকাতে চায় রিপাবলিকানরা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/০২ at ১:২০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

অতীতে ইসরাইলের সমালোচনা করেছিলেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহাম ওমর। এ জন্য চেম্বার ফরেন অ্যাফেয়ার্স কমিটি থেকে তাকে ‘ব্লক’ বা আটকে দেয়ার চেষ্টা করছেন প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান কেভিন ম্যাকার্থি। তিনি স্পিকার হওয়ার পর প্রথম যেসব কাজ হাতে নিয়েছেন, তার মধ্যে এটি অন্যতম। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, মার্কিন এই মুসলিম নারী কংগ্রেস সদস্য ইসরাইলের সমালোচনা করার কারণে তার বিরুদ্ধে বৃহস্পতিবার ভোট হওয়ার কথা কংগ্রেসে।
প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা এখন সংখ্যাগরিষ্ঠ। নিয়ন্ত্রণও তাদের হাতে। ফলে ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্যানেল থেকে ইলহান ওমরকে সরিয়ে দেয়ার একটি প্রস্তাব বুধবার সামনে ঠেলে দিয়েছে তারা।

এর মধ্য দিয়ে সোমালি বংশোদ্ভূত এই মার্কিন মুসলিম রাজনীতিককে একগুয়েমিভাবে স্পিকার ম্যাকার্থি অভিযুক্ত করার টার্গেট নিয়েছেন বলে এর বিরোধিতা করেছেন ডেমোক্রেটরা। মার্কিন কংগ্রেসে বর্তমানে প্রথম দু’জন মুসলিম নারী পার্লামেন্টারিয়ান আছেন। তার মধ্যে অন্যতম ইলহান ওমর। তাকে ওই প্যানেল থেকে সরিয়ে দেয়ার বিরোধিতা শুরুতে হাতেগোনা দু’একজন রিপাবলিকান করেছেন। এর ফলে ইলহান ওমরকে সরিয়ে দেয়ার প্রস্তাব পাস করানোর সক্ষমতা নিয়ে সন্দেহ আছে।

কারণ, সেখানে সামান্য সংখ্যাগরিষ্ঠতা আছে রিপাবলিকানদের।
কিন্তু বুধবার প্রস্তাবটি ভোটে তোলার জন্য ভোট দিয়েছেন রিপাবলিকানদের ২১৮ জনের সবাই। অন্যদিকে ইলহান ওমরের পক্ষে ২০৯ ভোট দিয়ে ঐক্যবদ্ধ রয়েছেন ডেমোক্রেটরা। তবে এ নিয়ে বৃহস্পতিবার চূড়ান্ত ভোট হওয়ার কথা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, ইলহান ওমরের পক্ষ নিয়েছে কংগ্রেশনাল প্রোগ্রেসিভ ককাস (সিপিসি)। তাকে একজন সম্মানীত এবং অমূল্য কংগ্রেস সদস্য হিসেবে আখ্যায়িত করেছে সিপিসি। এর চেয়ার প্রমিলা জয়পাল সোমবার এক বিবৃতিতে বলেছেন, একজন কংগ্রেস সদস্যের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত না থাকার কারণে কেউ তাকে কমিটি থেকে সরিয়ে দিতে পারেন না। এটা করা হলে তা হবে হাস্যকর ও বিপজ্জনক।
ইলহান ওমরের বিরুদ্ধে মঙ্গলবার ওই প্রস্তাব উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের ওহাইওর রিপাবলিকান ম্যাক্স মিলার। এতে তুলে ধরা হয়েছে ইলহান ওমরের ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা এবং তা নিয়ে বিস্তৃত বিতর্ক। ম্যাক্স মিলার বলেছেন, ইসরাইল এবং ইহুদি জনগোষ্ঠীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের কারণে পরিষ্কারভাবে কংগ্রেসওম্যান ওমর ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে সিদ্ধান্ত দিতে পারেন না। রিপাবলিকানদের এই প্রস্তাবে ইলহান ওমরকে ইহুদি বিদ্বেষী বলে অভিযোগ করা হয়েছে। জবাবে ইলহান ওমর বলেছেন, এই প্রস্তাবে কোনো কিছুই সত্য নয়। উদ্দেশ্যমুলক অভিযোগ।
ইসরাইলকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করার কারণে ইলহানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে তিনি একা নন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচসহ শীর্ষ স্থানীয় মানবাধিকার বিষয়ক গ্রুপগুলোও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের বর্ণবাদী সিস্টেমকে দায়ী করেছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ইরান, লেবানন, ইরাকে ভ্রমণে নাগরিকদের জন্য আমিরাতের নিষেধাজ্ঞা

পশ্চিমবঙ্গ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে

জাকার্তার কাছে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত

কৃতজ্ঞতা জানিয়ে পুতিনের কাছে খামেনির বিশেষ বার্তা পৌঁছালেন আরাগচি

নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা সাবেক দুই প্রধানমন্ত্রী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ গ্রেপ্তার
পরবর্তী সংবাদ ২ বছর পর জামিনে মুক্তি পেলেন ভারতীয় সাংবাদিক সিদ্দিক
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা ভালো খবর রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন স্বাস্থ‍্য মে ২, ২০২৬
বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!
আমাদের চট্টগ্রাম জনপথ মে ২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?