রাউজানের বাগোয়ান ইউনিয়নে আগুনে পুড়েছে তিনটি বসতঘর। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সোয়া ১১টায় ৫ নম্বর ওয়ার্ডের পাঁচখাইন গ্রামের পশ্চিম নাথপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে নারায়ণ প্রসাদ নাথের বাড়ির ৩ বসতঘর পুড়ে যায় বলে জানিয়েছেন রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ নজরুল ইসলাম।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া জানান, রান্না ঘরের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুনে রূপায়ন কান্তি নাথ, রুমা দেবী ও স্বপন নাথের তিনটি বসতঘর পুড়ে যায়।


