By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ৯:১২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ পাকিস্তানে আবার নাটকীয়তা, থোরাই কেয়ার ইমরানের
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > পাকিস্তানে আবার নাটকীয়তা, থোরাই কেয়ার ইমরানের
বিদেশ

পাকিস্তানে আবার নাটকীয়তা, থোরাই কেয়ার ইমরানের

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/১৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আবার নাটকীয়তা শুরু হয়েছে। ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরীকে হুমকি দেয়ার মামলায় সোমবার তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। পাকিস্তানি মিডিয়ার খবর অনুযায়ী, ওইদিনই নির্দেশ পাওয়ার পর হেলিকপ্টারে করে তাকে গ্রেপ্তার করতে লাহোরে যাত্রা করে ইসলামাবাদ পুলিশ। এরপর কেটে গেছে একটি রাত। সকালে জানা যাচ্ছে, ইমরান খানকে ‘পরবর্তী ২৪ ঘন্টার’ মধ্যে গ্রেপ্তার করতে পারে পুলিশ। তারা লাহোরের জামান পার্কে অবস্থিত ইমরানের বাসভবনে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারে। তবে এসব গ্রেপ্তারি পরোয়ানা থোরাই কেয়ার করছেন ইমরান। তিনি উল্টো আগামী ১৯শে মার্চ লাহোরে অবস্থিত মিনারে পাকিস্তানে ‘ঐতিহাসিক’ এক জনসভার ঘোষণা দিয়েছেন। সোমবার তিনি বুলেটপ্রুফ গাড়ির ভিতর থেকে ডাটা দরবারের কাছে এক নির্বাচনী র‌্যালিতে অংশ নিয়ে এ ঘোষণা দিয়েছেন।

সূত্রগুলো বলেছেন, ইমরানকে গ্রেপ্তারের জন্য ইসলামাবাদ ও লাহোর পুলিশ কর্মকর্তারা মিটিং করেছেন। এ নিয়ে কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বার একই বাসভবনে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করতে যাচ্ছেন তারা।

ওই মিটিংয়ে অংশগ্রহণকারীরা সিদ্ধান্ত নিয়েছেন, ইসলামাবাদ পুলিশকে এক্ষেত্রে পুরোপুরি সমর্থন দেয়া হবে। এবার যাতে জামান পার্কের বাসভবনে পুলিশ কোনো বাধা ছাড়াই প্রবেশ করতে পারে তা নিশ্চিত করা হবে। সূত্র বলেছে, জামান পার্কের উদ্দেশে ইসলামাবাদ পুলিশ যাত্রা করার আগে ইমরান খানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তারা যোগাযোগ করবেন।
উল্লেখ্য, গত ২০শে আগস্ট এফ-৯ পার্কে এক র‌্যালিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরী এবং পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দিয়েছিলেন ইমরান। এর মধ্য দিয়ে তিনি পুলিশ কর্মকর্তা ও বিচারবিভাগীয় কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দিয়েছেন-এই মর্মে মামলা হয়। এতে আরও বলা হয়, পুলিশ কর্মকর্তা এবং বিচার বিভাগীয় কর্মকর্তাদেরকে তাদের আইনগত বাধ্যবাধকতা পালনে বাধা দেয়া হচ্ছিল। ইসলামাবাদের মারগালা পুলিশ স্টেশনের ম্যাজিস্ট্রেট আলি জাভেদের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। তবে গত বছর সেপ্টেম্বরে সন্ত্রাসের অভিযোগ থেকে ইমরানকে মুক্তি দেয় ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে এই মামলা সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করে।

এর আগে তোশাখানা মামলায় ৫ই মার্চ ওই জামান পার্কের বাসভবনে ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করতে গিয়ে বাধা পায় ইসলামাবাদ পুলিশ। তারা পিটিআইয়ের নেতাকর্মীদের বাধার মুখে ফিরে এসে বলে ওই বাসভবনে ইমরান খান ছিলেন না। ফলে তাদেরকে শূন্য হাতে ফিরতে হয়। তবে এর পরপরই ওই বাসভবন থেকে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেন ইমরান। এতে পুলিশের আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠে। ইমরান খানও কয়েকটি আদালতে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত চেয়ে আবেদন করেন। কিন্তু সবখানেই তিনি ব্যর্থ হন। পরে তার আবেদন গৃহীত হয় আদালতে। এ নিয়ে একের পর এক নাটক মঞ্চায়ন হতে থাকে পাকিস্তানে।

সোমবার দিনের শুরুতে সিভিল জজ রানা মুজাহিদ রহিম তিন পৃষ্ঠার রায় ঘোষণা করেন। তাতে ইমরান খান বার বার আদালতে উপস্থিত না হওয়ার কারণে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন তিনি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মহাকাশে কোরআন তিলাওয়াত করা প্রথম আফগান নভোচারী মোমান্ড আর নেই

জোড়া শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়, বহু প্রাণহানির আশঙ্কা!

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪

ইথিওপিয়ায় যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় নিহত ৩১

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ শেখ নজরুলের কথায় পিজিতের সুরে গাইলেন ফেরদৌস ওয়াহিদ
পরবর্তী সংবাদ দূষিত বাতাসের তালিকায় ঢাকার অবস্থান আজ দ্বিতীয়
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

খুটাখালী নয়াপাড়া মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক: প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৯, ২০২৬
রাউজানে ২১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
জনপথ কৃষি জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৯, ২০২৬
ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ জুন ২৯, ২০২৬
রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে শিক্ষা জুন ২৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?