By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | দুপুর ১:৫৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ অফলাইনেও ব্যবহার করা যাবে ইমেইল, রয়েছে গোপন ফিচারও
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রযুক্তি > অফলাইনেও ব্যবহার করা যাবে ইমেইল, রয়েছে গোপন ফিচারও
প্রযুক্তি

অফলাইনেও ব্যবহার করা যাবে ইমেইল, রয়েছে গোপন ফিচারও

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/১৪ at ৩:০৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

ডিজিটাল মাধ্যমে চিঠি লেখার অন্যতম প্রধান এবং নির্ভরযোগ্য মাধ্যম হলো জিমেইল। বর্তমান স্মার্টফোনের যুগে ফেসবুক, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপসহ বন্ধুদের সঙ্গে গল্পগুজবের জন্য আরও অনেক মেসেজিং অ্যাপ রয়েছে। কিন্তু স্মার্টফোন যুগের আগে থেকেই ডিজিটাল মাধ্যমে বার্তা পাঠানোর পথ দেখিয়েছিল জিমেইল। গুগলের এ সেবাটির মাধ্যমে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে সহজেই বার্তা পাঠানো সম্ভব।

বর্তমানে এত মেসেজিং অ্যাপের মধ্যেও জিমেইলের প্রাসঙ্গিকতা হারিয়ে যায়নি। যে কোনো প্রাতিষ্ঠানিক কাজে চিঠি আদান-প্রদানে ভরসা জিমেইল। একাডেমিক থেকে প্রাতিষ্ঠানিক বিশ্বজুড়ে জিমেইলের জনপ্রিয়তা অনেক। বর্তমানে জিইমেইলের প্রায় ৪২৬ কোটি সক্রিয় ব্যবহারকারী। বহু মানুষ নিয়মিতই জিমিইল ব্যবহার করেন।

জিমেইলের গ্রাহক সংখ্যা অজস্র। কিন্তু বহু মানুষ এখনও এই পরিষেবা ব্যবহারের খুঁটিনাটি অনেক কৌশলই জানেন না। ফলে জিমেইলের অনেক আকর্ষণীয় ফিচার থেকেই যায় চোখের আড়ালেই।

জেনে নিন জিমেইলের কিছু খুঁটিনাটি কৌশল, যা এই পরিষেবাটিকে আরও আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য করে তুলবে

বিভিন্ন প্রতিষ্ঠানিক চিঠি আদান-প্রদান হয় জিমেইলের মাধ্যমে। ফলে জিমেইলের ইনবক্স বেশির ভাগ সময়েই ভরে থাকে অপ্রয়োজনীয় প্রচারণামূলক বার্তায়।

ইনবক্সের এই প্রচারণামূলক ইমেইলের হাত থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়ও রয়েছে। প্রথমে জিমেইলে লগইন করুন। তারপর ওপরে সার্চ অপশনে ইংরেজিতে ‘আনসাবস্ক্রাইব’ টাইপ করে এন্টার বাটনে চাপ দিলেই এমন অপ্রয়োজনীয় মেসেজ সামনে উঠে আসবে। মেসেজগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন। তাহলেই আপনার ইনবক্স হয়ে যাবে জঞ্জালমুক্ত, ফোনের জায়গাও খালি হবে।

হোয়াটসএপে কাউকে কোনো ভুল মেসেজ পাঠিয়ে দিলে তা সহজেই মুছে ফেলা যায়। জিমেইলেও রয়েছে সেই ব্যবস্থা। ভুল করে কোনো ইমেইল পাঠিয়ে দিলে তা ‘আনডু’ করার জন্য গুগল সর্বোচ্চ ৩০ সেকেন্ড সময় দেয়। অর্থাৎ পাঠিয়ে ফেলা মেইলটি প্রেরক আবার ফিরিয়ে নিতে পারবেন।

এই সেবাটি পেতে ‘সেটিংস’ অপশনে গিয়ে ‘জেনারেল সেটিংস’ যান। তারপর ‘আনডু সেন্ট’ অপশনে ক্লিক করুন। তারপর ৩০ সেকেন্ডের সময়সীমা বেছে নিলেই ভুল করে পাঠানো ইমেইল ফিরিয়ে নিতে আধা মিনিট সময় পাওয়া যাবে।

জিমেইলে গোপন বার্তা পাঠানোর কৌশলও রয়েছে, যা অনেকেই জানেন না। প্রেরক চাইলে এমনভাবে মেইল পাঠাতে পারেন যা শুধু প্রাপকই দেখতে পারবেন। মেইলটি প্রিন্ট, কপি, ফরোয়ার্ড বা ডাউনলোড করতেও পারবেন না এ কৌশল অবলম্বন করলে।

এভাবে গোপন বার্তা পাঠানোর জন্য স্ক্রিনে ‘তালা’ চিহ্নতে ক্লিক করুন। তাহলেই মেইলটি ‘কনফিডেনশিয়াল’ (গোপন) হিসেবে বিবেচিত হবে।

জিমেইলে রয়েছে ‘শিডিউল’ করার ব্যবস্থাও। অর্থাৎ মেইলটি কখন পাঠানো হবে, তা আগে থেকেই ঠিক করে রাখা যায়। প্রেরক মেইল টাইপ করে রেখে দিলেও যথাসময়ে মেলটি পৌঁছে যাবে প্রাপকের কাছে।

এ সেবাটি পাওয়ার জন্য মেইল টাইপ করার পর ‘সেন্ট’ বাটনের পাশের ‘তীর’ চিহ্নে ক্লিক করতে হবে। এরপর ‘শিডিউল সেন্ট’ অপশনে ক্লিক করে পাঠানোর তারিখ এবং সময় লিখে দিলেই মেইলটি ‘শিডিউল’ হয়ে যাবে।

আপনি যখন ব্যস্ত থাকবেন তখন ইনবক্সে অগুরুত্বপূর্ণ মেইল এলে তা সরিয়ে দেয়ার ব্যবস্থাও রেখেছে জিমেইল। এর জন্য স্ক্রিনের ডান দিকে ঘড়ি চিহ্নে ক্লিক করুন। মেইলটি কতক্ষণ পর আবার দেখতে চান সেই সময় নির্দিষ্ট করে দিন। নির্দিষ্ট সময়ের পর মেইলটি আবার সামনে উঠে আসবে।

আবার অফলাইনেও ব্যবহার করা যায় জিমেইল। ডাটা ছাড়াই মেইল পড়া এবং উত্তর দেয়া সম্ভব। ইমেইল ব্যবহারকারীদের সেই কৌশলও জানা দরকার।

এর জন্য প্রথমে ‘সেটিংস’ এ যান। তারপর ‘অল সেটিংস’এ ক্লিক করুন। এরপর ‘অফলাইন’ ট্যাবে গিয়ে ‘এনাবল অফলাইন মেইল’ অপশনে ক্লিক করলেই অফলাইনে থাকলেও জিমেইল ব্যবহার করা যাবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি

ঈদের আনন্দে স্যামসাং-এর বিশেষ উপহার: থাকছে নিশ্চিত উপহার ও ক্যাশব্যাক অফার

বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু

ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি

দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বিএনপি বিভিন্নভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী
পরবর্তী সংবাদ ইতালি যাওয়ার পথে ৪৭ অভিবাসী নিয়ে বোটডুবি, নিখোঁজ ৩০
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল চোরাচালান সামগ্রী জব্দ
জেলা উপজেলা জনপথ রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ১০, ২০২৬
শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: প্রধানমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড জুন ১০, ২০২৬
বিশ্বকাপের আগে দাপুটে জয়ে প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা
খেলা জুন ১০, ২০২৬
মিরসরাইয়ে পাঁচ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?