By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | বিকাল ৩:২০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিএনপি বিভিন্নভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > বিএনপি বিভিন্নভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী
রাজনীতি

বিএনপি বিভিন্নভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/১৪ at ৩:০২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 1 মিনিট
শেয়ার

নির্বাচনে অংশ নিলেও জেতার সম্ভাবনা নেই জেনেই বিএনপি বিদেশি কূটনীতিকদের কাছে ধরনা দিচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দলটি বিভিন্নভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি এবার অনেক ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিদেশি কূটনৈতিকদের পদলেহন করছে। কিন্তু বিদেশিদের পদলেহন করে মানুষের মন জয় করা যায় না। তারা বিভিন্নভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি রাষ্ট্রবিরোধী অপপ্রচারে লিপ্ত। সরকারের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন দেশে চিঠি দিয়ে দেশের রফতানি ও বাণিজ্য বন্ধ করার পাঁয়তারা করেছে।’

হাছান মাহমুদ বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের আগে খালেদা জিয়া বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। কিন্তু সেই নির্বাচনে বিএনপি ২৯টি আসন পেয়েছিল। এ ছাড়া ২০১৮ সালের নির্বাচনে ড. কামাল হোসেনকে নিয়ে বিশাল জোট গঠন করে মাত্র ৭টি আসন পেয়েছিল তারা। এ থেকেই দলটির জনপ্রিয়তা বোঝা যায়। তবে আগামী নির্বাচনে যেন তারা ৩০টির বেশি আসন পায়, সেই আশাবাদ রইল।’

মন্ত্রী আরও বলেন, ‘পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপরে হামলা করে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে বিএনপি। সেখানে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশের কোনো গাফিলতি থাকলে সেটিও খতিয়ে দেখা হবে।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘ঐতিহাসিক লালদিঘী ময়দানের বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে’

বর্তমানের সরকারের ৪র্থ একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন

সীমান্তে পুশ-ইন বন্ধ ও দেশীয় কর্মসংস্থান সুরক্ষায় জরুরি পদক্ষেপের দাবি

ফটিকছড়িতে আ. লীগের লিফলেট তৈরি, নারীসহ আটক ২

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ যেমন চুলে তেমন যত্ন
পরবর্তী সংবাদ অফলাইনেও ব্যবহার করা যাবে ইমেইল, রয়েছে গোপন ফিচারও
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল চোরাচালান সামগ্রী জব্দ
জেলা উপজেলা জনপথ রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ১০, ২০২৬
শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: প্রধানমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড জুন ১০, ২০২৬
বিশ্বকাপের আগে দাপুটে জয়ে প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা
খেলা জুন ১০, ২০২৬
মিরসরাইয়ে পাঁচ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?