By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৭:০৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ গ্রেপ্তারের জন্য প্রস্তুত ইমরান খান, জামান পার্ক যেনো যুদ্ধের ময়দান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > গ্রেপ্তারের জন্য প্রস্তুত ইমরান খান, জামান পার্ক যেনো যুদ্ধের ময়দান
বিদেশ

গ্রেপ্তারের জন্য প্রস্তুত ইমরান খান, জামান পার্ক যেনো যুদ্ধের ময়দান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/১৫ at ১২:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

একের পর এক পুলিশ সদস্য আহত হচ্ছেন। কারও কারও মাথা ফেটে রক্ত বের হচ্ছে। জবাবে বিক্ষোভকারীদের ওপরে চলছে টিয়ার গ্যাস হামলা। বিক্ষোভকারীরাও কম যায় না, ইট-পাথর যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে পুলিশের ওপর। এতে ডিআইজিসহ মোট ৩০ পুলিশ সদস্য আহত হয়েছে। সব মিলিয়ে লাহোরের জামান পার্ক এলাকা এক যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে।

করাচিভিত্তিক গণমাধ্যম ডন জানিয়েছে, সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে লাহোরের জামান পার্ক এলাকা। সেখানে ইমরানকে বাঁচাতে জড়ো হন তার হাজার হাজার নেতাকর্মী। এক টুইট বার্তায় ইমরান নিজেই সমর্থকদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন। দেশের প্রধান শহরগুলোতে এখন হাজার হাজার পিটিআই নেতাকর্মী বিক্ষোভ শুরু করেছেন।
এদিকে কাতারের গণমাধ্যম আল-জাজিরাকে ইমরান জানিয়েছেন, তিনি গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত আছেন। তার দাবি, তাকে সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়ায় গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

তবে গ্রেপ্তার হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছেন তিনি। এমনকি তার বিরুদ্ধে আনা রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগকে ‘বানোয়াট’ বলেছেন ইমরান খান।
যদিও বাড়িতে অবস্থান করার পরেও সমর্থকদের বাধার কারণে ইমরানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার সারাদিন ধরেই জামান পার্ক এলাকায় চাপা উত্তেজনা ছিল। দিন শেষে তা বিস্ফোরিত হয়। ওই হামলা-পাল্টা হামলার ঘটনার মধ্যেই আল-জাজিরাকে বার্তা দেন ইমরান। এছাড়া কর্মী-সমর্থকদের উদ্দেশেও টুইটারে একটি ভিডিও আপলোড করেন তিনি।

আল-জাজিরাকে সাবেক এই পাক প্রধানমন্ত্রী বলেন, আইন অনুযায়ী ১৮ই মার্চ পর্যন্ত আমি জামিন পেয়েছি। কিন্তু চার দিন আগেই পুলিশ আমাকে গ্রেপ্তারের চেষ্টা করেছে। এটা সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়া। বুধবার সকালে আমার আইনজীবীরা আদালতে এ পরোয়ানা চ্যালেঞ্জ করবেন।

এদিকে ইমরানকে গ্রেপ্তার করতে না পেরে তার বাড়ির সামনে অবস্থান নিয়েছে পুলিশ। এ ব্যাপারে ইমরান খান বলেন, বাড়ির সামনে এত পুলিশ এসেছে, মনে হচ্ছে পাকিস্তানের বড় একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে এসেছে তারা। তবে আমি গ্রেপ্তার হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি।

প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রি করার অভিযোগে গত সোমবার ইসলামাবাদের একটি দায়রা আদালত ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশের পর এদিনই ইসলামবাদ পুলিশের একটি দল ইমরান খানকে গ্রেপ্তার করতে লাহোরে এসে পৌঁছায়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

পশ্চিমবঙ্গ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে

জাকার্তার কাছে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত

কৃতজ্ঞতা জানিয়ে পুতিনের কাছে খামেনির বিশেষ বার্তা পৌঁছালেন আরাগচি

নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা সাবেক দুই প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই’র মৃত্যু

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ইউক্রেন যুদ্ধকে ‘আঞ্চলিক বিরোধ’ বললেন ডিস্যান্টিস, মার্কিন সহায়তার সমালোচনা
পরবর্তী সংবাদ সহজ শর্তে ঋণ প্রদান অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সাউদার্ন ইউনিভার্সিটিতে শেক্সপিয়ার স্মরণে নানা আয়োজন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটি ও জেন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ৩০, ২০২৬
সাউদার্ন ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের বায়ুবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ৩০, ২০২৬
রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?