By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৯:৪৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সৌদি আরবে ৭ হাজার বছরের পুরনো মরু প্রান্তরে মানুষের দেহাবশেষ এবং পশুর হাড় উদ্ধার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > অন্যান্য > সৌদি আরবে ৭ হাজার বছরের পুরনো মরু প্রান্তরে মানুষের দেহাবশেষ এবং পশুর হাড় উদ্ধার
অন্যান্য

সৌদি আরবে ৭ হাজার বছরের পুরনো মরু প্রান্তরে মানুষের দেহাবশেষ এবং পশুর হাড় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/১৯ at ১২:৫৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

সৌদি আরবের প্রত্নতাত্ত্বিকরা ৭ হাজার বছরের পুরানো মরুভূমির প্রান্ত থেকে শত শত প্রাণীর হাড় এবং মানুষের দেহাবশেষ আবিষ্কার করেছেন। একসময় এই প্রান্তটি একটি ধর্মীয় স্থান হিসেবে ব্যবহৃত হতো। যে মানুষের দেহাবশেষগুলি পাওয়া গেছে তাদের বয়স তিরিশের কাছাকাছি। দেহাবশেষগুলি আয়তকার কাঠামোর মধ্যে পাওয়া গেছে, যার আরবি নাম মুস্তাটিল। ধ্বংসাবশেষটি ১৯৭০ এর দশক থেকে সৌদি আরবে আবিষ্কৃত ১৬০০ টিরও বেশি মুস্তাটিলের মধ্যে একটি। এগুলি বেশির ভাগই বালির নীচে নিমজ্জিত ছিল। কাঠামোগুলি যখন তৈরি করা হয়েছিল যখন আরব মরুভূমি একটি তৃণভূমি ছিল যেখানে হাতিরা বিচরণ করত এবং জলহরা হ্রদে স্নান করত। গবেষকরা বলছেন, মুস্তাটিলের নির্মাতারা একটি অজানা সম্প্রদায়ের সদস্য ছিলেন। জলবায়ুর পরিবর্তনের ফলে ধীরে ধীরে তৃণভূমি মরুভূমিতে রূপান্তরিত হওয়ায় এই সদস্যরা সম্ভবত অজানা দেবতাদের কাছে তাদের গবাদি পশু বলি দিয়ে জমিকে রক্ষা করার চেষ্টা করেছিলেন।

PLOS One জার্নালে একটি সমীক্ষায় রহস্যময় কাঠামো এবং তাদের উপাসকদের নিয়ে আরও বিশদ তথ্য প্রকাশ করা হয়েছে । ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির একজন প্রত্নতাত্ত্বিক গবেষণার প্রধান লেখক মেলিসা কেনেডি লাইভ সায়েন্সকে বলেন, “মুস্তাটিল এবং তাদের ঘিরে থাকা বিশ্বাস সম্পর্কে এতদিন প্রায় কিছুই লেখা হয়নি।

শুধুমাত্র ১০টি মুস্তাটিল খনন করা হয়েছে, এবং এই গবেষণাটি প্রকাশিত হওয়া প্রথমগুলির মধ্যে একটি। তাই আমরা এখনও এই ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানি না।” একেকটি মুস্তাটিলের আকৃতি একেকরকম। এগুলি সাধারণত ৪ ফুট উঁচু পাথরের দেয়াল থেকে গঠিত লম্বা আয়তক্ষেত্র। কেনেডি বলেন, খননকাজের পর কিছু ধ্বংসাবশেষের ভিতরে জটিল কাঠামোর গঠন দেখা গেছে। যার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ দেয়াল এবং স্তম্ভ মিলেছে। এগুলি সাধারণত ভোজ এবং আচার-পালনের জন্য ব্যবহৃত হতো ।
মুস্তাটিলের মাথার কাছে একটি বেইটল বা পবিত্র পাথর রাখা হতো যার মাধ্যমে সম্প্রদায়ের সদস্যরা তাদের দেবতার সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করতো বলে অনুমান। গবেষকদের দ্বারা খনন করা মুস্তাটিলটি প্রাচীন শহর আলউলা থেকে ৩৪ মাইল পূর্বে অবস্থিত, এটি ৪৬০ ফুট দীর্ঘ এবং স্থানীয় বেলেপাথর দ্বারা নির্মিত। এর চারপাশে গবেষকরা প্রাণীর খুলি এবং শিং এর ২৬০ টি টুকরো খুঁজে পেয়েছেন। হাড়ের টুকরোগুলি মূলত গৃহপালিত ছাগল, গজেল এবং ছোট রমিন্যান্টের। কেনেডির মতে, বিশেষ সম্প্রদায়ের মানুষজন তাদের সাথে পশু নিয়ে আসত। এই ধর্মীয় স্থানে জবাই করতো। শিং এবং মাথার খুলির উপরের অংশগুলি দেবতার কাছে অর্পণ করত এবং অবশিষ্টাংশগুলি সম্ভাব্যভাবে ভোজ হিসেবে গ্রহণ করা হতো।

মুস্তাটিলের মাথার উত্তরে গবেষকরা একটি সমাধিকক্ষ পেয়েছেন যেগুলি সাধারণত ইউরোপ এবং মধ্যপ্রাচ্য জুড়ে নিওলিথিক এবং ব্রোঞ্জ যুগে নির্মিত হতো । সাইটে গবেষকরা যে মানবদেহের হাড় উদ্ধার করেছেন সেগুলি বিশ্লেষণ করে দেখা গেছে সেই ব্যক্তির বয়স ৩০ নয়তো ৪০ বছর হবে। সম্ভবত তার অস্টিওআর্থারাইটিস ছিল। মানুষ এবং পশুর হাড়ের রেডিওকার্বন ডেটিং দেখায় যে পশু জবাই করার ৪০০ বছর পরে ওই ব্যক্তিকে কবর দেওয়া হয়েছিল। এটি বোঝায় যে যে মুস্তাটিলগুলি তীর্থক্ষেত্র হিসেবে জনপ্রিয় ছিলো ।মুস্তাটিল উপাচারের উদ্দেশ্য আজও একটি রহস্য রয়ে গেছে।

যেহেতু মরুভূমি-বিস্তৃত কাঠামোগুলি ৭০০০ খ্রিস্টপূর্বাব্দে হোলোসিন আর্দ্র সময়কালে নির্মিত হয়েছিল জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে সেগুলি বালির অনেক গভীরে চাপা পড়ে গেছে। গবেষকরা মনে করেন যে এই কাঠামোর অভ্যন্তরে প্রচলিত আচার-অনুষ্ঠান এবং বৃষ্টির সাথে শুকনো জমিকে উর্বর করার কোনো প্রথার সংযোগ থাকতে পারে। গবেষকরা এখন মুস্তাটিলের কাছাকাছি প্রাগৈতিহাসিক ভূমি, নদী এবং হ্রদগুলিতে ভৌগলিকভাবে ম্যাপিং করে আরো তথ্য জানার চেষ্টা করছেন। আগামীদিনে হয়তো মুস্তাটিল সম্পর্কে অনেক অজানা দরজা খুলে যাবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

হজে আসছে সহনীয় আবহাওয়ার দিন

নেদারল্যান্ডস: সমুদ্র জয় করে ভূমি সৃষ্টি—এক ভৌগোলিক বিস্ময়

যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ২নং সতর্ক সংকেত

আজ পহেলা বৈশাখ, আনন্দ-আলোয় রঙিন হোক নতুন বছরের প্রতিটি দিন

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১৮
পরবর্তী সংবাদ রাশিয়া থেকে দূরত্ব বজায় রেখে কৃষ্ণ সাগরে আবারও মার্কিন ড্রোন!
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?