By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বর্ষাকাল | সকাল ৯:২৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ যুগ্ম সচিব এনামুলের অভিযোগে জেসমিনকে তুলে আনে র‌্যাব
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > অন্যান্য > যুগ্ম সচিব এনামুলের অভিযোগে জেসমিনকে তুলে আনে র‌্যাব
অন্যান্য

যুগ্ম সচিব এনামুলের অভিযোগে জেসমিনকে তুলে আনে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/২৮ at ৫:০১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

স্থানীয় সরকার রাজশাহী বিভাগ এর পরিচালক যুগ্ম সচিব মো. এনামুল হকের করা অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী সুলতানা জেসমিনকে তুলে এনেছিল র‌্যাব। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মুক্তির মোড় থেকে তাকে র‌্যাব সদস্যরা তুলে নিয়ে যান র‌্যাব-৫ এর ক্যাম্প অফিসে। ওইদিন অসুস্থ অবস্থায় জেসমিনকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরের দিন ২৩শে মার্চ জেসমিনের বিরুদ্ধে রাজশাহীর রাজপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন যুগ্ম সচিব মো. এনামুল হক। গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় জেসমিনের মৃত্যু হয়। পরের দিন র‌্যাব সদস্যদের উপস্থিতিতেই জেসমিনকে দাফন করার কথা জানিয়েছেন তার স্বজনরা। র‌্যাব জানিয়েছে পুরনো অভিযোগের ভিত্তিতে জেসমিনকে আটক করা হয়েছিল। যদিও স্থানীয় থানা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা ছাড়া আর কোনো লিখিত অভিযোগের তথ্য জানাতে পারেনি।
ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলার অভিযোগের বরাত দিয়ে সংশ্লিষ্ট তদন্ত সূত্র জানায়, মামলার বাদী স্থানীয় সরকার রাজশাহী বিভাগীয় কমিশনার অফিস এর পরিচালক যুগ্ম সচিব মো. এনামুল হক। র‌্যাব সদস্যদের সঙ্গে নিয়ে যুগ্ম সচিব এনামুল সুলতানা জেসমিনের বিরুদ্ধে রাজপাড়া থানায় গত ২৩শে মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলা নম্বর ১৬। মামলার অভিযোগে বলা হয়, তার ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করা হয়।

এরপর সেসব তথ্য দিয়ে মানহানিকর তথ্য প্রচার ও প্রকাশ করার অভিযোগ আনা হয় সুলতানা জেসমিনের বিরুদ্ধে। আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় যুগ্ম সচিবের পরিচয় এবং পদবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণামূলকভাবে টাকা হাতিয়ে নিয়েছেন বলে উল্লেখ করা হয়।
এদিকে আসামি সুলতানা জেসমিনের প্রতারণা সম্পর্কে তেমন কিছু জানা নেই পুলিশের। ওই নারীকে র‌্যাব কখন, কীভাবে তুলে নিয়ে গেছে কিছুই জানেন না সংশ্লিষ্ট থানা পুলিশ।
মামলা সম্পর্কে রাজপাড়া থানার উপ-পরিদর্শক শুভাস চন্দ্র মানবজমিনকে বলেন, ইলেক্ট্রনিকস ডিভাইস এর মাধ্যমে যুগ্ম সচিবের পরিচয় ব্যবহার করে বিনা অনুমতিতে তথ্য সংগ্রহ করে মানহানিকর তথ্য প্রচার ও প্রকাশের অভিযোগে মামলা হয়েছে। এক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪ (২), ২৫ (২), ২৬ (২), ২৯ (১)/৩৫ ধারায় অভিযোগ করা হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে স্থানীয় সরকার রাজশাহী বিভাগ এর পরিচালক যুগ্ম সচিব মো. এনামুল হককে একাধিকবার ফোন এবং এসএমএস পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

নিহত জেসমিনের মামা নাজমুল হক মন্টু বলেন, প্রতারণার মামলার বিষয়ে আমরা এখন পর্যন্ত অন্ধকারে। মামলা হলে সাধারণত পুলিশ তদন্ত করে। সেখানে র‌্যাব তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের কাছে ব্যতিক্রম বলে মনে হয়েছে। এখন পর্যন্ত আমরা মামলার কোনো তথ্য বা কপি পাইনি। তিনি বলেন, আমার ভাগনির মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত আমাদের কাছে সন্দেহজনক। এই মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু হলে আমাদের কিছু বলার ছিল না। কোনো মামলা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়টি সম্পর্কে পারিবাকিভাবে বসে সিদ্ধান্ত নেবো।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম শামীম আহাম্মদ মানবজমিনকে বলেন, আমাদের এখানে জরুরি বিভাগে তাকে র‌্যাবের সদস্যরা নিয়ে আসেন। এ সময় তার মাথার ডান পাশে কানের উপরে হালকা একটি আঘাতের চিহ্ন ছিল। এ সময় তিনি অজ্ঞান ছিলেন। এবং রোগীর অবস্থা খারাপ ছিল। আমরা তাকে নিউরো সার্জারিতে পাঠাই। সেখানে একটি সিটি স্ক্যানে মস্তিষ্কের বিভিন্ন স্থানে রক্তক্ষরণ ধরা পড়ে। যেটা আঘাতজনিত কারণ এবং স্ট্রোক করলে হয়। এরপর তাকে আইসিইউতে পাঠানোর পর ভেন্টিলেশনে থাকা অবস্থায় ২৪শে মার্চ মারা যান। র‌্যাব সদস্যরা রোগীর বিষয়ে জানায়, র‌্যাব যখন জিজ্ঞাসাবাদ করে তখন সুলতানা জেসমিন একপর্যায়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এটা তাদের বক্তব্য।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুস সাকিব বলেন, র‌্যাব হেফাজতে তার মৃত্যু হয়নি। প্রতারণার অভিযোগে জেসমিনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাই। তাকে ডাকার পরে অসুস্থ হলে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করি। সেখান থেকে রাজশাহী হাসপাতালে আনা হয়। পরবর্তীতে তিনি স্ট্রোক করে মারা যান। আমরা তাকে ক্যাম্পে আনিনি। জেসমিনকে প্রকাশ্যে র‌্যাবের সদস্যরা টেনেহিঁচড়ে নিয়ে এসেছেন এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এই অভিযোগ সত্য নয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ

হজে আসছে সহনীয় আবহাওয়ার দিন

নেদারল্যান্ডস: সমুদ্র জয় করে ভূমি সৃষ্টি—এক ভৌগোলিক বিস্ময়

যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ২নং সতর্ক সংকেত

আজ পহেলা বৈশাখ, আনন্দ-আলোয় রঙিন হোক নতুন বছরের প্রতিটি দিন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ নোমান আল মাহমুদকে অভিনন্দন জানালেন ব্যারিস্টার মনোয়ার
পরবর্তী সংবাদ ফরিদপুরে কলেজছাত্রের কোমরে ‘পিস্তল’ গুঁজে রাখার ছবি ফেসবুকে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ মিনি পিকআপ জব্দ, আটক ২
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৮, ২০২৬
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি জুন ২৮, ২০২৬
অদুদ স্মৃতি সংঘের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রেস রিলিজ জুন ২৮, ২০২৬
এশিয়াটিক কটন মিল চালু ও বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ২৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?