By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ৮:২০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ লা লিগাকে ‘সস্তা শিরোপা’ দাবি, চটলেন বার্সা কোচ জাভি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > লা লিগাকে ‘সস্তা শিরোপা’ দাবি, চটলেন বার্সা কোচ জাভি
খেলা

লা লিগাকে ‘সস্তা শিরোপা’ দাবি, চটলেন বার্সা কোচ জাভি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/১১ at ১:২৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

সাফল্যের প্রাপ্য স্বীকৃতি না পেলে কার ভালো লাগে? বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজেরও ভালো লাগেনি। ব্লাউগ্রানাদের সাফল্যে মোড়ানো স্প্যানিশ লা লিগার ২০২২-২৩ মৌসুমকে সবচেয়ে ‘সস্তা প্রতিযোগিতা’ দাবি করা হচ্ছে। এতে চটেছেন জাভি।

টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায় নেয় বার্সেলোনা। অবনমিত ব্লাউগ্রানারা ইউরোপা লীগেও সাফল্য পায়নি। কোপা দেল রে’র সেমিতে রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়েছে জাভি হার্নান্দেজের দল। ইউরোপিয়ান প্রতিযোগিতা আর কোপা দেল রে এক পাশে রাখলে বার্সেলোনার অর্জনের পাল্লাও কম ভারি না। স্প্যানিশ সুপারকাপ জেতা কাতালানরা লা লিগার দৌড়ে সবার আগে। সোমবার রাতে ঘরের মাঠে জিরোনার সঙ্গে গোলশূন্য ড্র করে লীগ টেবিলের দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানটা আরও বাড়িয়ে নেয় বার্সেলোনা। ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘টিভিতে একটি অনুষ্ঠান দেখলাম। সেখানে বলছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে সস্তা শিরোপা হবে এটি (লা লিগা)।

এতে আমি বিস্মিত ও ক্ষুব্ধ। আমরা এখন মেসি-উত্তর যুগে আছি, এই মৌসুমে অসাধারণ প্রচেষ্টায় শিরোপার কাছাকাছি আছি এবং ছেলেরা নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছে।’
লোকে যাই বলুক, স্প্যানিশ লা লিগা জিতলে বড় উদ্যাপনের ঘোষণা দিয়ে রাখলেন জাভি। তিনি বলেন, ‘এই আলোচনা আমার একটুও ভালো লাগেনি। তবে আমাদের এখানে নিয়ন্ত্রণও নেই। আমরা নিজেদের কাজকে মূল্যায়ন করতে পারি। আমরা যদি লা লিগা জিততে পারি, অবশ্যই বড় করে উদ্যাপন করব। বার্সা জিতলে অনেকেই এটাকে গুরুত্ব দিতে চাইবে না, তবে আমাদের কাছে এটি হবে অনেক গুরুত্বপূর্ণ।’

জিরোনার বিপক্ষে গোটা ম্যাচে দাপট দেখিয়েছে বার্সেলোনা। ৬০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ১৮টি শট নেয় স্বাগতিকরা। বিপরীতে ৪০ শতাংশ বল দখলে রাখা জিরোনা মাত্র ৫টি শট নিয়ে সমর্থ্য হয়। জাভি বলেন, ‘আমরা চেষ্টা করেছি এবং যথেষ্ট ভালো খেলেছি। অনেক সুযোগ তৈরি করেছি। আমি মনে করি, জয়টা আমাদের প্রাপ্য ছিল।’

জাভি বলেন, ‘যদি আমরা শুধু আজকের (জিরোনার বিপক্ষে) ম্যাচ নিয়ে ভাবি, তাহলে ২ পয়েন্ট হারানো একটা উদাহরণ হয়ে থাকবে। আমরা হাইপ্রেসিংয়ে দুর্দান্ত ছিলাম। শুধু ফিনিশিংয়ে ঘাটতি ছিল। আমাদের আত্মসমালোচনা করতে হবে, বেশ কয়েকটি জায়গায় উন্নতি করতে হবে।’

জিরোনার বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে না পারায় কি রিয়াল মাদ্রিদকে সুযোগ করে দিলো বার্সেলোনা? এতে কি সংকট তৈরি হতে পারে? কোচ জাভি হার্নান্দেজের উত্তর, ‘লীগে রিয়াল মাদ্রিদের চেয়ে ১৩, অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে থেকেও এ ধরনের কথাবার্তা আজগুবি মনে হয়। সংকট শব্দটা আমার কাছে ইতিবাচক মনে হয় না।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

পিছিয়ে পড়েও হাইতিকে ৪-২ গোলে উড়িয়ে নকআউটে মরক্কো

ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ উড়িয়ে নকআউটে ব্রাজিল

ডিআর কঙ্গোকে ১-০ গোল হারিয়ে নকআউটে কলম্বিয়া

মদ্রিচের ২০০তম ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া

রোনালদোর ইতিহাসগড়া রাতে উজবেকিস্তানকে উড়িয়ে গ্রুপশীর্ষে পর্তুগাল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ডিজিটাল আইন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে
পরবর্তী সংবাদ কাতারের মরুভূমিতে ছড়িয়ে রহস্যময় নিদর্শন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চবিতে পদার্থবিদ্যা বিভাগের নবীন বরণ, সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ২৫, ২০২৬
চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠান
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ২৫, ২০২৬
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
জনপথ জাতীয় লিড জুন ২৫, ২০২৬
ক্ষুদ্র ব্যবসায়ীদের পথের ফকির বানানোর বাজেট: সংসদে আখতার হোসেন
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ জুন ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?