By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | রাত ৩:২২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বঙ্গবাজারে চৌকি পেতে বিক্রি শুরু
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > বঙ্গবাজারে চৌকি পেতে বিক্রি শুরু
জনপথলিড ২

বঙ্গবাজারে চৌকি পেতে বিক্রি শুরু

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/১৩ at ৬:৩১ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

অবশেষে বঙ্গবাজারে বসানো হয়েছে অস্থায়ী চৌকি। ঈদের আগে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে বেচাকেনা শুরু করেছেন কিছু ব্যবসায়ী। আগুনের হাত থেকে বেঁচে যাওয়া অবশিষ্ট মালামাল নিয়েই চৌকিতে বসেছেন তারা। তবে খোলা আকাশের নিচে কোনো ছাউনি না থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তীব্র গরমের কারণে হাঁসফাঁস অবস্থা ব্যবসায়ীদের। রোদের তাপ থেকে বাঁচতে হাতে ছাতা ধরে বিক্রি করছেন তারা। বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় অস্থায়ীভাবে চৌকি নিয়ে বসার সুযোগ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল দুপুরে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষ মেয়র বলেন, আগুনে হাজারো ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন। আগুন পুরোপুরি নেভাতে তিনদিন সময় লেগেছে। পরে সেখান থেকে কয়েক হাজার টন বর্জ্য অপসারণ করেছি।

পুরো জায়গাটা খালি করেছি। ঈদকে সামনে রেখে আমরা বলেছিলাম ৪৮ ঘণ্টার মধ্যে যাতে এখানে ব্যবসা শুরু করতে পারি। সেটি আমরা করতে সক্ষম হয়েছি। সবার সহযোগিতায় আমরা তা করতে সক্ষম হয়েছি। এরইমধ্যে ৩ হাজার ৮৪৫ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর তালিকা তৈরি করেছি।
তিনি বলেন, বঙ্গবাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় দেশের সবাই এগিয়ে এসেছেন। তাদের আন্তরিক ধন্যবাদ। এর মাধ্যমে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, বাঙালি সহায়তা করতে জানে। শেখ ফজলে নূর তাপস বলেন, এখন আমরা স্ব স্ব জায়গায় দোকান বসিয়ে দিচ্ছি। সেভাবে সবকিছু তৈরি করে দিচ্ছি। এটা অত্যন্ত আনন্দের বিষয়। যদিও ঈদের আগে এটা সামান্য। ঈদের পরে ব্যবসায়ীদের জন্য আরও কীভাবে কী করা যায়, তা নিয়ে স্থানীয় সংসদ সদস্যসহ মার্কেট সমিতির সবাইকে নিয়ে বৈঠক করবো। আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে বঙ্গবাজার সহায়তা তহবিলে অনুদান দেবো।

জানা গেছে, বঙ্গবাজারে এক ব্যবসায়ীর একাধিক দোকান থাকলেও প্রত্যেক দোকানি একটি চৌকি বরাদ্দ পাবেন। গতকাল বঙ্গবাজারের নিচতলা ও দ্বিতীয়তলার বরাদ্দ দেয়া হলেও তৃতীয় তলার দর্জির দোকানিরা কোথায় বসবেন তা এখনো নির্ধারণ করা হয়নি। সরজমিন দেখা যায়, বঙ্গবাজারে পোড়াস্তূপ সরিয়ে ইট বিছিয়ে বালু ছিটিয়ে সমতল করে দেয়া হয়েছে। সেখানে পর পর কাঠের চৌকি বসানো হয়েছে। তাতে বিভিন্ন ধরনের পোশাক উঠিয়েছেন ব্যবসায়ীরা। তীব্র রোদের কারণে ব্যবসায়ীরা কেউ কেউ শামিয়ানা টানিয়েছেন। কেউ কেউ মাটিতে বড় ছাতা পুঁতেছেন আবার কেউ হাতেই ছোট ছাতা ধরে আছেন। তবে সেখানে রাতের জন্য কোনো বিদ্যুতিক ব্যবস্থা দেখা যায়নি।

তীব্র রোদে হাতে ছাতা ধরে চৌকিতে কিছু শার্ট বিছিয়ে বসে আছেন মনির হোসেন। তাদের নিউ খান শাড়ি ও নিউ খান ফ্যাশন নামের দুইটা দোকান ছিল। সেখানে ৮০ লাখ টাকার মতো মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। মনির বলেন, খান ফ্যাশনের এক লাখ টাকার মতো মাল ছিল পাশের মার্কেটে। সেগুলো নিয়ে বসছি। এখানে রোদের তাপ লাগছে। জানি না উপরে কিছু দিবে কি না। তিনি বলেন, ঈদের আগে এই ব্যবস্থায় আমাদের জন্য ভালো হয়েছে। ব্যবসায় লস খেয়েছি। এখন ঈদের আগে যতটুকু হয় আরকি। মার্কেট তো পুড়ে গেছে। এখন ক্রেতারা কেউ আসবে কেউ আসবে না। দেখি কি হয়।

প্রায় ৯০ লাখ টাকায় দু’টা দোকান কেনা ছিল। আর দু’টি ভাড়া। এই চার দোকানে মালামাল ছিল ৭০ লাখ টাকার। আগুনে পুড়ে সব ছাই। এখন একটা চৌকির উপর কিছু জামাকাপড় নিয়ে বসে আছেন বাহার। তার দোকানের নাম ছিল বাহার গার্মেন্ট। তিনি বলেন, আমরা মধ্যবিত্ত পরিবারের। কারও কাছে হাত পাততে পারি না। তাই ধারে কিছু পুঁজি করে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আমাদের যে ভিটি ছিল সেটি দেয়ার জন্য একটা উদ্যোগ নেয়া হয়েছে। তাই আমরা ওই আশাতেই এখানে বসেছি। অন্যথায় এত রোদে এখানে এসে আমরা বসতাম না। সিয়াম গার্মেন্টসের স্বত্বাধিকার সবুজ বলেন, ঈদের আগে খুব একটা লাভ হবে না। এত গরমে কীভাবে দোকান করবো। ত্রিপালের ব্যবস্থা করে দিলে ভালো হয়। ছাতার নিচেও এখানে বসে থাকা সম্ভব না। তাও রোজার মাসে। ভিটি রাখার জন্যই আসা। এখন আমরা যতদিন পারি দোকান করবো। জান্নাত অ্যান্ড জিম ফ্যাশনের মোজাম্মেল হক বলেন, এখানে কি হয় না হয় সেটা দেখার জন্য বসেছি। ঈদের পর কীভাবে কি পুনর্বাসন করা যায় সেটা দেখবে মালিক সমিতি। এখন ২৬-২৭ রোজা পর্যন্ত হয়তো বসবে ব্যবসায়ীরা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাউজানে ৭৬ লাখ টাকার সরকারী খাস জমি উদ্ধার

কক্সবাজারে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৯

‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’

রাউজানের পাহাড়ী টিলায় কাঁঠালের গাছে গাছে প্রচুর কাঁঠাল ফল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ শেখ হাসিনার
পরবর্তী সংবাদ দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সুসংহত হয়েছে: ওবায়দুল কাদের
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?