By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | বিকাল ৩:৫৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ একদলীয় নির্বাচনে জনগণের কোন আগ্রহ নেই
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > একদলীয় নির্বাচনে জনগণের কোন আগ্রহ নেই
আমাদের চট্টগ্রামরাজনীতি

একদলীয় নির্বাচনে জনগণের কোন আগ্রহ নেই

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/১৫ at ১১:২৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন,একদলীয় নির্বাচনে জনগণের কোন আগ্রহ নেই। কারণ কেন জানেন? এই সরকার একটি এক দলীয় সরকার। এই একদলীয় সরকারের অধীনে বাংলাদেশের মানুষ কোন নির্বাচনে ভোট দিতে পারে নাই।  তাই এই সরকারের চট্টগ্রাম ৮   বোয়ালখালী  সংসদীয় আসনের উপনির্বাচনে জনগণের কোন সাড়া নেই।  নির্বাচনে কোন আমেজ নেই। নিজেদের মাঠে নিজেরাই খেলা করছে। এই সরকারের অধীনে  কোন নির্বাচনে  জনগণের আস্তা নেই । উৎসাহ নেই, আনন্দ নেই,  জনগণের সম্পৃক্ত নেই। একদলীয় সরকারের,  একদলীয় নির্বাচনকে এখন জনগণ এখন ঘিন্নাবরে  প্রত্যাখ্যান করে। তাই এই সরকারের অধীনে কোন   নির্বাচনে জনগণের কোন আগ্রহ নেই।জনগণ এই সরকারের অধীনে নির্বাচন চায়না।  জনগণ চায় সরকারের পদত্যাগ। এই সরকারের পায়ের তলায় মাটি নেই। এই সরকার পতনের প্রতিধ্বনির আওয়াজ  শুনে যাচ্ছে।কারণ  মত প্রকাশের স্বাধীনতা খর্ব করেছে। মানুষ আজ সত্য প্রকাশ করতে পারছে না। মানুষের কথা বলার স্বাধীনতা নেই। সভা সমাবেশের স্বাধীনতা নেই, সত্য প্রকাশ করলেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় । সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, সংবাদপত্রের বিরুদ্ধে বিষেধাগার। তিনি আজ, ১৪ এপ্রিল, শুক্রবার, বিকালে, চান্দগাঁও থানা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে  চান্দগাঁও থানা বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ আজম উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ খান ও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খানের সঞ্চালনায়   আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আই.এম.এফ.এর  লোন নেওয়ার জন্য তাদের শর্ত সাপেক্ষে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। গ্যাসের দাম বাড়ানো হয়েছে, পানির দাম বাড়ানো হয়েছে, চালের দাম,ডালের দাম, তেলের দাম বাড়ানো হয়েছে। আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশ চুম্বী। দেশের সাধারণ মানুষ আজ অসহায়।মধ্য ও নিম্ন বৃত্ত পরিবার নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছে। টিসিবির পন্যের জন্য ট্রাগের পেছনে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকে  মধ্য ও নিম্ন বিত্ত পরিবারের মানুষ। আজ দেশের জনগণ  মৌলিক অধিকার বঞ্চিত।  বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে আছে।  বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম  খালেদা জিয়াকে অন্যায় সাজা দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে।  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ অনেক নেতা কর্মীদের বন্দী করে রাখা হয়েছে।দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পদত্যাগ বাধ্য করা হবে। প্রধান বক্তার বক্তব্য আলহাজ এরশাদ উল্লাহ বলেন, আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতিতে সাধারণ শ্রমিক  জনতাসহ সর্বস্তরের মানুষ অসহায় ভাবে  জীবন যাপন করছে। এই সরকার একটি দুর্নীতিবাজ সরকার।এই সরকারের দুর্নীতির কারণে আজ আমাদের দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে।এই সরকার বেশিদিন টিকে থাকলে দেশতলা বিহীন ঝুড়িতে পরিণত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনাদের ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে এবং সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে।

চাঁদগাও থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আজম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন খান ও ফিরোজ খানের সঞ্চালনায় প্রধান বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন  আলহাজ এরশাদ উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন,আজিজুল হক চেয়ারম্যান, হারুন জামান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, কামরুল ইসলাম, বক্তব্য রাখেন সৈয়দ শিহাব উদ্দিন আলম, মোহাম্মদ ইদ্রিস আলম,  জাফর আহমদ, আজিজ উদ্দিন মিন্টু, ইলিয়াস চৌধুরী, জিয়াউর রহমান জিয়া,জসিম উদ্দিন চৌধুরী, সালাউদ্দিন শাহেদ, মোহাম্মদ ইসমাইল,মোঃ আলমগীর, মোহাম্মদ ইউসুফ, গোলাপুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

পাহাড়তলী সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত মরদেহ উদ্ধার

এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হত: তথ্যমন্ত্রী

“প্রাকৃতিক জলাভূমি ধ্বংসের মাশুল দিচ্ছে চট্টগ্রাম”

হিজড়া খালের মাটি দ্রুত অপসারণের নির্দেশ মেয়র ডা. শাহাদাতের

বায়েজিদে রাজু হত্যা মামলায় মূল শুটারসহ আটক ৬

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বিদ্যুৎ নেই,পানি নেই,নগরবাসীর দুর্ভোগের সীমা নেই
পরবর্তী সংবাদ ইতিকাফ : মাহে রমজানের শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ আমল
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বাঁশখালীতে সীমানা বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৩, ২০২৬
রাউজানে অগ্নিকাণ্ডে এক পরিবারের ৭ গরু-মালামালসহ ৫ বসতঘর পুড়ে ছাই
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৩, ২০২৬
সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানো হবে: শিক্ষামন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ শিক্ষা মে ১৩, ২০২৬
খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট স্কুল শিক্ষার্থীর মৃত্যু
খাগড়াছড়ি জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?