By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বর্ষাকাল | বিকাল ৩:০৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কবি সেলিনা শেলীকে হয়রানি বন্ধ করে স্বপদে বহাল করুন, ধর্মের নামে বাকস্বাধীনতায় হস্তক্ষেপ চলবে না
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > কবি সেলিনা শেলীকে হয়রানি বন্ধ করে স্বপদে বহাল করুন, ধর্মের নামে বাকস্বাধীনতায় হস্তক্ষেপ চলবে না
আমাদের চট্টগ্রাম

কবি সেলিনা শেলীকে হয়রানি বন্ধ করে স্বপদে বহাল করুন, ধর্মের নামে বাকস্বাধীনতায় হস্তক্ষেপ চলবে না

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/২০ at ৩:০৫ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 7 মিনিট
শেয়ার

ফেসবুকে দেয়া পোস্টকে কেন্দ্র করে কবি, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক সেলিনা আক্তার শেলীকে হয়রানির প্রতিবাদে মাননবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে সেলিনা শেলীকে অবিলম্বে চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পুনর্বহাল এবং তাকে হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দেয়ারও দাবি জানানো হয়েছে।

সমাবেশে চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকেরা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। স্বাধীন দেশে একজন নাগরিক তার মত প্রকাশ করতে পারবে না, কথা বলতে পারবে না, এমন বাংলাদেশে বঙ্গবন্ধু আমাদের দেননি। ধর্মের নামে নানা অজুহাত তুলে ধর্মান্ধ গোষ্ঠী প্রতিনিয়ত দেশের মুক্তচিন্তার নাগরিকদের যেভাবে হেনস্থা করছে, এর বিরুদ্ধে আমরা সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি। একইভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়ার প্রতিবাদ জানাচ্ছি। এই আইন অবিলম্বে বাতিল করুন। ধর্মান্ধ-প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর লাগাম টেনে এদেশের আপামর নাগরিকদের স্বাধীনভাবে বসবাস ও মতপ্রকাশের অধিকার সরকারকে নিশ্চিত করতে হবে।’

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর চেরাগি চত্বরে ‘সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজ’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়েছে।

সমাবেশে সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধ বাঙ্গালি করেছে। কোনো ধর্মীয় পরিচয়ে কেউ মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। একাত্তরে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান আমরা সবাই এক থালায় ভাত খেয়ে মুক্তিযুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিলাম। এখন হিন্দু-মুসলিম যে বিভাজন, এটি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। চট্টগ্রাম বন্দরে আমি একবার গিয়েছিলাম মুক্তিযুদ্ধের গণকবরগুলো দেখতে। একটি গণকবরের উপর রাস্তা হয়ে গেছে, তার কোনো চিহ্ন নেই। বন্দর কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণে কোনো ভূমিকা রাখেনি। আমি বন্দর কর্তৃপক্ষকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী একটি প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করতে চাই। এই বন্দর কর্তৃপক্ষ অহেতুক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সরকারকে বিরুদ্ধে লাগানোর চেষ্টা করছে।’

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, ‘আজ হতাশা নিয়ে আমি বলতে চাই, আমরা জীবন বাজি রেখে কি এই দেশটি অর্জন করেছিলাম ? এদেশে একটি শব্দ উচ্চারণের পর আমাকে দ্বিধায় থাকতে হয় যে, আমি কোনো ষড়যন্ত্রে পড়ে যায় কি না। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দলের সরকার ক্ষমতায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছিলাম। আমরা কথা বলতে পারবো না, আমরা নিঃশ্বাস নিতে পারবো না, এমন বাংলাদেশ তো বঙ্গবন্ধু আমাদের উপহার দেন নি। আপনারা বঙ্গবন্ধুর উত্তরসূরী হিসেবে নিজেদের দাবি করেন। আমরা প্রমাণ চাই যে, আপনারা বঙ্গবন্ধুর উত্তরসূরী। বন্দরের যে কুলাঙ্গাররা স্বাধীন মতপ্রকাশের জন্য সেলিনা শেলীর গলা কাটার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমাদের কন্ঠ কেউ থামাতে পারবে না। আমরা কথা বলে যাবো।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘আমরা ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে এদেশ পেয়েছি। সেই রক্ত শুধু মুসলমানের নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি। স্বাধীন দেশে ধর্মের নামে বিভাজন, ধর্মীয় উন্মাদনা তৈরির চেষ্টা কাম্য নয়। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, যারা এখনও অখণ্ড পাকিস্তানে বিশ্বাস করে, তারাই সরকারকে বিপদে ফেলতে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এদের বিরুদ্ধে আমাদের নিরন্তর সংগ্রাম করে যেতে হবে। স্বাধীন বাংলাদেশ আমরা ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠীর হাতে তুলে দিতে পারি না। সামনে নির্বাচন, সেজন্য ধর্মান্ধ জামাতি, রাজাকার-আলবদররা আবার মাথা তোলার চেষ্টা করছে। তাদের প্রতিরোধ করতে হবে।’

বাংলাদেশ কলেজ -বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘সেলিনা শেলী বিশাল সময়ের শিক্ষকতা জীবনে তার বিরুদ্ধে কখনো কেউ কোনো অভিযোগ আনতে পারেনি। ঠুনকো একটি বিষয়, ফেসবুক পোস্ট নিয়ে তার বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে, সেটা অত্যন্ত ন্যাক্কারজনক। তাকে স্বপদে বহাল করতে হবে। তার যে সম্মানহানি হয়েছে, সেটা যাতে পুনরুদ্ধার হয় সেই ব্যবস্থা নিতে হবে। যারা উসকানি দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উসকানিদাতারাও কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের বরখেলাপ করেছেন। কারণ তারাও ডিজিটাল মাধ্যমে সেলিনা শেলীকে হেনস্থা করছে।’

কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল বলেন, ‘সেলিনা শেলী রামাদান শব্দ উল্লেখ করে কেন ফেসবুকে লিখেছিলেন, এটার একটা পটভূমি আছে। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে যেভাবে আক্রমণ করা হচ্ছিল হিন্দুয়ানি বলে, এই শব্দ হিন্দুয়ানি শব্দ, এই কথা হিন্দুয়ানি কথা, এই কালচার হিন্দুয়ানি কালচার- তাতে আমাদের সন্তানরা ভাবতে পারেন হিন্দুয়ানি বোধহয় ঘৃণ্য, পরিত্যক্ত কোনো বিষয়। বাংলা ভাষার মধ্যে আবার হিন্দু-মুসলমান কেন ? সেই পটভূমিতে সেলিনা শেলীর বক্তব্যের কারণে তার বাড়ির চারপাশে এখন অসংখ্য হায়েনার আনাগোণা, পেলেই যেন তার কল্লা কেটে নেবে। এই অসহায় নারী আজ কোথায় আছেন, কী দুর্বিষহ অবস্থায় তিনি প্রতিটি মুহুর্ত পার করছেন, সেটা আমরা কেউ জানি না। এমন অনিরাপদ বাংলাদেশ আমরা চাই না। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে মানুষের মুক্তচিন্তাকে রুদ্ধ করা হচ্ছে। এই আইন এখন ব্লাসফেমি আইনে পরিণত হয়েছে। আমরা এই আইন অবিলম্বে বাতিল চাই।’

কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘রমজান এবং রামাদানের ভাষাগত যে তফাৎ কিংবা আমরা যে রমজানুল মুবারক বলে থাকি, সেই কথাটিই সেলিনা শেলী বলেছিলেন। এই পোস্টটি তিনি আবার প্রত্যাহারও করে নিয়েছেন। কিন্তু কোনোভাবেই তাকে হয়রানি, হুমকিধমকি বন্ধ হচ্ছে না। অথচ ইউটিউব কিংবা ফেসবুক উল্টান, ধর্মীয় বয়ানের নামে কতরকমের আস্ফালন, কৌতুক, ঠাট্টা- মশকরা চলছে। কিন্তু এগুলোর জন্য বিচার দাবি করার কেউ নেই। সেলিনা শেলী বলার সাথে সাথেই এটা বিরাট একটা ঘটনা ঘটনা হয়ে গেলো। সবাই বিচার চাইতে লাগলো। অন্ধকারের শক্তি ধর্মান্ধ গোষ্ঠী আড়ালে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, এর বিরুদ্ধে আমাদের সবার রুখে দাঁড়াতে হবে।’

আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা, শিক্ষক হোসাইন কবির, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, কবি রাশেদ রউফ, সাংস্কৃতিক সংগঠক অধ্যাপিকা শীলা দাশগুপ্ত, সাহিত্যিক আলম খোরশেদ, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি অভীক ওসমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, খেলাঘর চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি কবি আশীষ সেন, চট্টগ্রাম জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শরীফ চৌহান, উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক অসীম বিকাশ দাশ, বোধন আবৃত্তি পরিষদের সভাপতি প্রনব চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক রাসেল, শিল্পী শ্রেয়সী রায় ও লাকী দে, সাংবাদিক সুমি খান, প্রমা আবৃত্তি সংগঠনের সহ সভাপতি কংকন দাশ, আবৃত্তিশিল্পী সুবর্ণা চৌধুরী এবং বাংলাদেশ আবৃত্তিশিল্পী সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য সেলিম রেজা সাগর।

সমাবেশে একাত্মতা প্রকাশ করে বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি শিল্পীগোষ্ঠী, অদিতি সঙ্গীত নিকেতন, ছাত্র ইউনিয়ন, সুচয়ন ললিতকলা কেন্দ্র, নরেন আবৃত্তি একাডেমি, খেলাঘর চট্টগ্রাম মহানগরী, খেলাঘর চট্টগ্রাম মহানগর, যুব ইউনিয়ন এবং উদীচী শিল্পীগোষ্ঠীসহ আরও বিভিন্ন সংগঠন।

 

আপনি এটিও পছন্দ করতে পারেন

চান্দগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি এইচকেজিথ্রি রাইফেল উদ্ধার

কর্ণফুলীতে সয়াবিন ও সরিষা দানাসহ দুই চোরাকারবারি আটক

‘নবাব সিরাজ-উদ-দ্দৌল্লার হত্যার মধ্যদিয়ে বাংলার স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল’

স্বৈরাচারী অপপ্রচার শিষ্টাচার বহির্ভূত ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে যুবদলের যৌথ প্রতিবাদ মিছিল

পলাতক খুনী হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশে আর চলবে না: জিয়াউর রহমান জিয়া

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ৯ ইউনিটের চেষ্টায় মধ্যরাতে লাগা আগুন নিয়ন্ত্রণে
পরবর্তী সংবাদ দুর্নীতির কারণে আজ দেশের অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

২৮ জুন সারাদেশে ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানোর প্রস্তুতি
জনপথ জাতীয় বাংলাদেশ স্বাস্থ‍্য জুন ২৫, ২০২৬
বাংলাদেশে বিনিয়োগ করুন, সমতার ভিত্তিতে অংশীদারত্বে একসঙ্গে সমৃদ্ধ হই: তারেক রহমান
অর্থ-বাণিজ্য জনপথ জাতীয় লিড ২ জুন ২৫, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
জনপথ জাতীয় রাজনীতি লিড জুন ২৫, ২০২৬
জোড়া শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়, বহু প্রাণহানির আশঙ্কা!
বিদেশ দেশে দেশে জুন ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?