মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হাটহাজারী সদর থেকে রুজি আক্তার (৩৮),জ্যোৎন্সা বেগম (২২),মরিয়ম বেগম (২৩),এ্যানি বেগম (২৩) ও নাহিদা আক্তার (২০) নামের পাঁচ মহিলাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। আটককৃতরা রাঙ্গামাটি, ফেনি ও কক্সবাজারের বাসিন্দা। সোমবার (১৫ মে) দিবাগত রাতে হাটহাজারী পৌরসদরের একটি মহিলা শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ভবন থেকে তাদেরকে আটক করা যায় । পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশ্ববর্তী একটি ভবনে অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ আটকের ঘটনার সত্যতা স্বীাকার করে জানান,,অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার কারণে ৫ পতিতাকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার দুপুরের দিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
অসামাজিক কার্যকলাপ: পুলিশের হাতে আটক পাঁচ !
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


