By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | রাত ১১:৪৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ তেল, চিনি, সবজি ও ডিমের চড়া দামে অস্বস্তি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > অর্থ-বাণিজ্য > তেল, চিনি, সবজি ও ডিমের চড়া দামে অস্বস্তি
অর্থ-বাণিজ্য

তেল, চিনি, সবজি ও ডিমের চড়া দামে অস্বস্তি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৫/২৭ at ১১:৫৩ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 7 মিনিট
শেয়ার

রাজধানীর বাজারে চিনি, ডিম, আদা, মাছ-মাংস চড়া দামেই বিক্রি হচ্ছে। এক মাসের ব্যবধানে ৪০ টাকা থেকে বেড়ে ৮০ টাকায় ওঠা পিয়াজ এখন বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি। পিয়াজের পর এখন আবার বেড়েছে আদার দাম। এদিকে গত সপ্তাহের চেয়ে মাঝারি ও মোটা চাল কেজিতে বেড়েছে ২ টাকা। একটু বাড়তির দিকে মুরগির ডিমের দাম। বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ ভালো হলেও দাম বেশি। বেশির ভাগ সবজির দামই কেজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। মুদি বাজারে তেল, চিনি, আটা, ময়দাসহ অন্য বেশকিছু পণ্য বাড়তি দামে আটকে রয়েছে। চিনির বাজারে পুরোপুরি স্বস্তি ফেরেনি। মাঝে কয়েকদিন প্যাকেটজাত চিনি দেখা গেলেও এখন আবার আগের মতো ‘নাই’ হয়ে গেছে।

তবে খোলা চিনি পাওয়া যাচ্ছে। সরকার ১২০ টাকা দর বেঁধে দিলেও বিক্রি হচ্ছে আগের মতোই ১৩৫ থেকে ১৪০ টাকা দরে। প্রতি কেজি বোতলজাত সয়াবিন তেল ২০০ টাকা এবং মসুরের ডাল ১৩০ টাকা, মুগ ডাল ১২০ টাকা, খেসারির ডাল ৮০ টাকা, বুটের ডাল ৯৫ টাকা, ছোলা ৮৫ টাকা, খোলা আটা ৫৭ টাকা ও খোলা ময়দা ৬৩ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে মসলার বাজারে আদার দামে অস্থিরতা কাটেনি।
বাজারে চীনা আদা মিলছে না। তবে অন্য দেশের আদার কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে। অথচ গত বছর এ সময় ছিল ৯০ থেকে ১২০ টাকার মধ্যে। অর্থাৎ বছরের ব্যবধানে এখন আদার দাম তিনগুণ বেশি। ঈদুল ফিতরের পর থেকে বেড়েছে কেজিতে মানভেদে ১০০ থেকে ১৪০ টাকা। আমদানি করা চীনা রসুনের দাম কেজিপ্রতি ২০ টাকা ৩০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা। এবার বোরো মৌসুমে ধানের উৎপাদন ভালো হয়েছে। ফলে চালের দাম এখন নিম্নমুখী থাকার কথা। তবে বাজারে গত সপ্তাহের চেয়ে মাঝারি ও মোটা চাল কেজিতে ২ টাকা বেড়েছে। রাজধানীর কাওরান বাজারে মাঝারি চালের (পায়জাম ও লতা জাতীয়) কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৪৮ থেকে ৫৫ টাকা। এ ছাড়া মোটা চালও (গুটি স্বর্ণা, চায়না ইরি) কেজিতে ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। গত সপ্তাহে এ ধরনের চাল কেনা গেছে ৪৬ থেকে ৫০ টাকায়। তবে সরু বা মিনিকেট চাল উচ্চমূল্যে স্থির হয়ে আছে।

সপ্তাহ দুয়েক ধরে মুরগি ও ডিম উচ্চমূল্যে উঠে স্থির হয়ে আছে। ব্রয়লারের কেজি ২০০ থেকে ২১০ এবং সোনালি জাতের মুরগি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ডিমের ডজন ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। এদিকে বাজারে ফার্মের মুরগির বাদামি ও সাদা ডিম গত এক সপ্তাহের ব্যবধানে ডজনে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। বাদামি রঙের ডিম প্রতি ডজন ১৪০ থেকে ১৪৫ টাকা ও সাদা রঙের ১৩০ থেকে ১৩৫ টাকা রাখা হচ্ছে। পাড়া-মহল্লায় বাদামি ডিমের হালি পড়ছে ৫০ টাকা। এ ছাড়া বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে। খাসির মাংসের দাম প্রতি কেজি ১২৫০ টাকা। বকরির মাংস ১০০০ টাকা। মাছের বাজারে প্রকারভেদে সাধারণ চাষের মাছগুলোর দাম কেজিতে বেড়েছে প্রায় ৫০-২০০ টাকা পর্যন্ত। ইলিশ-চিংড়ির পাশাপাশি দেশি (উন্মুক্ত জলাশয়ের) মাছের দাম কেজিতে বেড়েছে ২০০-৫০০ টাকা পর্যন্ত। বাজারে চাষের পাঙ্গাশ-তেলাপিয়া থেকে শুরু করে দেশি প্রজাতির সব ধরনের মাছের দাম বেড়েছে।

আগে বাজারে প্রতি কেজি পাঙ্গাশ বিক্রি হতো ১৫০ থেকে ১৬০ টাকা, যা এখন ২২০ থেকে ২৩০ টাকায় ঠেকেছে। তেলাপিয়া মাছের কেজি হয়েছে ২২০ থেকে ২৫০ টাকা, যা আগে ১৮০-২০০ টাকায় কেনা যেতো। মাছ বিক্রেতা কালাম জানান, প্রতি কেজি চিংড়ি ৬০০-১০০০ টাকায় বিক্রি করছেন। যা আগে ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে বিক্রি করতেন। অন্য চাষের মাছগুলোও বেশ বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তাজা রুই, কাতলা, মৃগেল বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৬০ টাকা কেজিতে, যা আগে ২৮০ থেকে ৩২০ টাকা ছিল। বাজারে সাধারণত গরিব ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারা ব্রয়লার মুরগি এবং পাঙ্গাশ-তেলাপিয়া মাছের পরে বেশি নির্ভরশীল। তাদের মধ্যে অনেকে এসব নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন। রিকশাচালক খায়রুল বলেন, একটা দিন যে ভালো-মন্দ খাবো, সেই উপায় নেই। দিনে যে কয় টাকা আয় করি, তার মধ্যে যদি ২৫০ টাকার মাছ কিনি, অন্য খরচ কী দিয়ে হবে? প্রায় এক মাস ধরে প্রতিটি সবজির দাম বাড়তি যাচ্ছে। আগে যদি এক কেজি সবজি কিনতাম এখন বাড়তি দামের জন্য আধা কেজি করে কিনি। কিন্তু বাজারে আসলে হিসাবে মেলে না।

বাজারে গ্রীষ্ম মৌসুমের সবজির সরবরাহ ভালো হলেও দাম চড়া। প্রতি কেজি বেগুন, করলা, বরবটি, ঝিঙা, পটোল ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। মোটা দাগে ৬০ টাকার নিচে এক কেজি সবজি মিলছে না। বাজারে কয়েকটি সবজির দাম সামান্য কমলেও বেশির ভাগ সবজির দাম রয়েছে অপরিবর্তিত। পেঁপে ৮০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, করলা ৮০-৯০ টাকা, কাঁকরোল ৯০ টাকা, গাজর ৮০-১২০ টাকা, টমেটো ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা, ঢেঁড়স ৬০-৭০ টাকা, পটোল ৮০-১০০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ধুন্দল ৭০ টাকা, সজনে ১৫০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুরমুখী ১৬০ টাকা, লাউ ৭০-৮০ টাকা, কাঁচামরিচ ১০০-১২০ টাকা, ধনেপাতা ১২০-১৫০ টাকা কেজি।

এ ছাড়া বাজারে আলু ৪০ টাকা, পিয়াজ ৭৫-৮৫ টাকা, আদা ২৬০-৩২০ টাকা ও রসুন ১৬০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, কিছুদিন আগেও আমদানি করা আদা বিক্রি হয়েছে ২৫০ টাকায়। আর এক মাস আগে এই আদা বিক্রি হয়েছে ১৪০ থেকে ২৫০ টাকায়। সেই সঙ্গে গত বছরের এই সময় আদা বিক্রি হয়েছে ৮০ থেকে ১২০ টাকায়। বাজার করতে আসা মান্নান বলেন, সবজির দাম কমছে না। আলু কিনতাম ত্রিশ টাকা করে, এখন চল্লিশ টাকা করে। তিনি বলেন, বর্তমানে মাছ-মাংস সব কিছুরই দাম বেশি। কোনো কিছুর দামই কম না। রামপুরার বাসিন্দা আনাস বলেন, বাজারে জিনিসপত্রের দাম গত এক বছরে যেভাবে বেড়েছে, তাতে স্বামী-স্ত্রী আয় করেও তিন সন্তানের পড়াশোনাসহ সংসার চালাতে টানাটানিতে পড়ে যাই। হিসাব কষে মাছ বা মাংস খেতে পারছি না। কম দামে চাষের মাছ, ব্রয়লারও এখন কিনতে হচ্ছে বহু কষ্টে। হিসাবের বাইরে গিয়ে কিনলে অন্য খরচে টান পড়ছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

দেশের বাজারে আজ যে দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

চট্টগ্রাম বন্দরে রেকর্ড: একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং

অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় বিরোধীদের সহযোগিতা চাইলেন অর্থমন্ত্রী

২৬ এপ্রিল দেশে স্বর্ণ ও রুপা যে দানে বিক্রি হচ্ছে

২৪ এপ্রিল দেশের বাজারে দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ নাবালিকা শ্যালিকাকে খুনের ১৩ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী সংবাদ বাহুবলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, ৩ নারী নিহত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা ভালো খবর রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন স্বাস্থ‍্য মে ২, ২০২৬
বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!
আমাদের চট্টগ্রাম জনপথ মে ২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?