By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | সকাল ৮:১০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সেপ্টেম্বর থেকে ইইউভুক্ত দেশগুলোর হেভিওয়েট নেতারা বাংলাদেশে আসবেন না
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ৩ > সেপ্টেম্বর থেকে ইইউভুক্ত দেশগুলোর হেভিওয়েট নেতারা বাংলাদেশে আসবেন না
লিড ৩

সেপ্টেম্বর থেকে ইইউভুক্ত দেশগুলোর হেভিওয়েট নেতারা বাংলাদেশে আসবেন না

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৫/৩০ at ৭:৫৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী সেপ্টেম্বর মাস থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলোর কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, এমনকি মন্ত্রী পর্যায়ের কেউ বাংলাদেশ সফর করা থেকে বিরত থাকবেন। ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা এ ব্যাপারে একমত হয়েছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, অতি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত বা শীর্ষ কূটনীতিকরা বৈঠকে বসেছিলেন। ওই বৈঠক থেকেই এমন সিদ্ধান্ত এসেছে। চলতি বছরের ডিসেম্বর মাসে কিংবা আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তা নিয়ে আলোচনার এক পর্যায়ে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি উঠে আসে। এ বিষয়ে বৈঠকে উপস্থিত একজন বিদেশি কূটনীতিক জানান, নির্বাচনের আগ মুহূর্তে বিদেশের কোনো হেভিওয়েট নেতা বাংলাদেশ সফর করলে তাতে যেনো সরকারি দলের নির্বাচনী ফায়দা হাসিলের সুযোগ তৈরি না হয়, এমন ভাবনা থেকেই এই সিদ্ধান্ত এসেছে। কারণ, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো মনে করে নির্বাচনে সব রাজনৈতিক দলের সমান প্রচারণার সুযোগ থাকা উচিত।

উল্লেখ্য, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ২৭ দেশের ইউরোপীয় এই জোটের নানামুখী তৎপরতা নতুন নয়। চলতি বছরের শুরুতে মানবজমিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি জানিয়েছিলেন যে, ইইউ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাতে চায়। তিনি বলেছিলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই নির্বাচন ঘিরে আগ্রহ শুধু দেশের ভেতরেই নয়, সারা বিশ্বেই তৈরি হয়েছে।” এছাড়া, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ইউরোপের বাজারে বাংলাদেশের জন্য জিএসপি প্লাস সুবিধার দুয়ার খুলতে পারে।

ওদিকে, ইইউ’র নির্বাচনপূর্ব পর্যবেক্ষক দল ১৩ দিনের মিশনে আগামী ৮ জুলাই ঢাকা আসছে।

এ সময় তারা রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে নির্বাচনী পরিবেশ ও গতিবিধি পর্যবেক্ষণ করবেন। উক্ত পর্যবেক্ষক দলের বাংলাদেশ সফরকে ‘অতি গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে ইইউ ভুক্ত একাধিক দেশের ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা জানিয়েছেন, তারা অধীর আগ্রহে এই সফরের দিকে তাকিয়ে রয়েছেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

‘বিশ্বে একই দিনে ঈদ পালনের মতবাদ ধর্ম ও বিজ্ঞানবিরোধী’

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

‘গণভোটের রায় বাস্তবায়নে সরকার ছলচাতুরী করলে, কঠোর আন্দোলনের হুশিয়ারি’

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমিরের ইন্তেকাল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে
পরবর্তী সংবাদ প্লাস্টিক পলিউশন নিয়ে প্যারিসে ইউনেস্কো সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি শফি ও রেশমা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

এবার বর্ষাকালে শহর ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে: মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রাম জনপথ মে ৯, ২০২৬
কক্সবাজার জেলা হাইয়েস-জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি সেলিম আকবর
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ৯, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ৯, ২০২৬
মিরসরাইয়ে ডাকাত-মাদক কারবারিসহ গ্রেপ্তার দুই, অটোরিক্সা জব্দ
জনপথ আইন আদালত জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?