শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন ও বিনাজুরী ইউনিয়নের মধ্যে সীমানায় অবস্থিত কাগতিয়া হাট । কাগতিয়া হাট ছিল একসময়ের নাম করা বাজার। চট্টগ্রাম নগরীর খাতুন গঞ্জ, চাকতাই থেকে কর্ণফুলী নদী, হালদা নদী হয়ে কাগতিয়া খাল দিয়ে নৌকা সাম্পান দিয়ে আনা হতো মালামাল । নৌযানে করে আনা মালামাল কাগতিয়া হাটে তুলে গরুর গাড়ী ও ঠেলা গড়ি করে রাউজানের বিভিন্ন এলাকার হাট বাজারে নিয়ে যেতে ব্যবসায়ীরা । প্রতি শুক্রবার ও সোমবার কাগুিতয়া হাটে বাজার বসতো । রাউজানের লেলাঙ্গারা, উত্তর গুজরা, পশ্চিম রাউজান, জাম্বুইন, পশ্চিম বিনাজুরী, ইদিলপুর, পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া, মজিদা পাড়া, কাসেম নগর, গোলজার পাড়া, মগদাই, ডোমখালী, রাউজান পৌরসভার গহিরা মোবারক খীল, জামতল, সোনাইর মুখ, সুলতানপুর কাজী পাড়া, পুর্ব গহিরা কুন্ডেশ্বরী এলাকার হাজার হাজার মানুষ এসে কাগতিয়া হাটে বাজার করতো । কাগতিয়া হাট ছিল প্রতিদিন জমজামাট বাজার । গত এক যুগ ধরে কাগতিয়া হাটের পুর্বের জৌলুস নেই । একসময়ে বাজারের দিন হাজার হাজার মানুষ এসে বাজার থেকে কেনা কাটা করলে ও বর্তমানে বাজারের দিন বাজার বসলে ও স্থানীয় বাসিন্দ্বারা বাজার থেকে বাজার করে। তা খুব্ই কম । কাগতিয়া হাটে শতধিক ব্যবসা প্রতিষ্টান রয়েছে । ঐসব ব্যবসা প্রতিষ্টানে কেনাকাটা খুবই কম । কাগতিয়া হাটের জৌলুস ফিরিয়ে আনতে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি কাগতিযা বাজারে বাজার সেট নির্মান করে দেয় । প্রতিদিন বাজার সেডে বসে ব্যবসায়ীরা মাছ, সব্জি বিক্রয় করছে । এছাড়া ও কাগতিয়া হাটের পাশে রয়েছে কাগতিয়া এশাতুল উলুম কাশির মার্দ্রাসা, কাগতিয়া হাটে রয়েছে বিনাজুরী ডাকঘর, কাগতিয়া হাটের অপর পাশে রয়েছে বিনাজুরী নবীন স্কুল এন্ড কলেজ, বিনাজুরী হরিপদ স্মরনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিনাজুরী ইউনিয়ন পরিষদ ভবন । কাগতিয়া হাটে রয়েছে সোনালী ব্যাংকের শাখা, এশিয়া ব্যাংকের উপ শাখা । সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারনে নৌযান চলাচলে ভাটা পড়া ও রাউজান উপজেলা সদর , নোয়াপাড়া পথের হাটে বাণ্যিজিক ভবন নির্মান হওয়ায় প্রতিদিন যানবাহনে করে এলাকার বাসিন্দ্বারা উপজেলা সদরের বাজার নোয়াপাড়া পথের হাটের বাজারে গিয়ে কেনা কাটা করায় কাগতিয়া হাটে ক্রেতার সংখ্যা কমে গেছে । কাগতিয়া হাট বাজারের ব্যবসায়ী রাজিব চৌধুরী রাজু বলেন, কাগতিয়া হাট বাজারে শতাধিক ব্যবসা প্রতিষ্টান রয়েছে । বাজারে তেমন কেনা কাটা নেই ব্যবসায়ীরা দোকান খুলে বসে অলস সময় কাটাচ্ছেন ।
এক সময়ের ঐতিহ্যবাহী বাজার কাগতিয়া হাটের জৌলুস আর নেই
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


