By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | সকাল ১০:৩১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কর ফাঁকির মামলায় বেকসুর খালাস পেলেন নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ২ > কর ফাঁকির মামলায় বেকসুর খালাস পেলেন নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা
লিড ২বিদেশ

কর ফাঁকির মামলায় বেকসুর খালাস পেলেন নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৯/১২ at ১১:২৮ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সাংবাদিক মারিয়া রেসা’র জন্য সুখবর। আয়কর ফাঁকির মামলা থেকে তাকে বেকসুর খালাস দিয়েছে ফিলিপাইনের আদালত। তার বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে সরকার বেশ কিছু অভিযোগে মামলা করে। সেই মামলায় তিনি লড়াই করছেন। মারিয়া ছিলেন সাবেক প্রেসিডেন্ট দুতের্তের অগ্নিঝরা সমালোচক। আজ মঙ্গলবার যখন তাকে করফাঁকির মামলা থেকে অব্যাহতির রায় ঘোষণা করেন বিচারক, তখন তার মুখে একরাশ হাসি খেলে যায়। হাসিমুখেই তিনি বললেন, যেকোনো কিছুতেই আত্মবিশ্বাস থাকতে হয়।

তার এ বিজয় সংবাদ বিশ্বের সব মিডিয়ায় শিরোনাম হয়েছে। ২০১২ সালে তিনি র‌্যাপলার নামে একটি ওয়েব আউটলেট প্রতিষ্ঠা করেন। সেখানেই তিনি সরকারের তীব্র সমালোচনা করেন। এ জন্য তিনি এবং তার র‌্যাপলারের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় দুতের্তে সরকার।

তবে মারিয়া রেসা বার বার দাবি করতে থাকেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
২০১৫ সালে মারিয়া রেসা ও র‌্যাপলারের বিরুদ্ধে আয়কর ফাঁকির ৫টি অভিযোগ আনে দুতের্তে সরকার। ২০১৫ সালে ফিলিপাইনের ‘ডিপোজিটরি রিসিপ্ট’ বিক্রিতে তিনি কর ফাঁকি দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। এই বিক্রির মাধ্যমে কোম্পানিগুলো বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে।

এর আগে গত জানুয়ারিতে মারিয়া রেসা ও তার র‌্যাপলারকে চারটি অভিযোগ থেকে মুক্তি দেয় আদালত। পঞ্চম অভিযোগটি বিভিন্ন কোর্টে শুনানি চলছিল। শেষ পর্যন্ত তাও মঙ্গলবার আদালত খারিজ করে দিয়েছে। বলেছে, মারিয়া রেসা এবং র‌্যাপলার কোনো অন্যায় করেননি। তবে রেসা এবং র‌্যাপলারকে আরও দুটি মামলার মুখোমুখি হতে হচ্ছে।

রেসা ও তার সাবেক সহকর্মী রে স্যান্তোস জুনিয়রের বিরুদ্ধে আছে সাইবার অপরাধের অভিযোগ। এতে তারা অভিযুক্ত হলে প্রায় সাত বছরের জেল হতে পারে। এরই মধ্যে বিদেশি মালিকানাধীন মিডিয়ায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ফিলিপাইন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশমনের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছে র‌্যাপলার। দেশের সংবিধানের অধীনে ফিলিপাইনে মিডিয়াতে বিনিয়োগ করার অধিকার সংরক্ষিত আছে ফিলিপাইনের নাগরিকদের এবং তার পুরোটা নিয়ন্ত্রণে থাকতে হবে তাদের হাতেই। যুক্তরাষ্ট্রভিত্তিক ওমিদিয়ার নেটওয়ার্কের বিনিয়োগ নিয়ে এই মামলা। পরে তারা এই বিনিয়োগ হস্তান্তর করে র‌্যাপলারের স্থানীয় ম্যানেজারদের কাছে, যাতে প্রেসিডেন্ট দুতের্তে তা বন্ধ করতে না পারেন।

ওদিকে মঙ্গলবারের রায়ে বেশ আশাবাদী হয়ে উঠেছেন রেসা। তিনি সাংবাদিকদের বলেছেন, এই দায়মুক্তি তাদেরকে আরো শক্তিশালী করেছে। রেসা বলেন, এতে প্রমাণ হয় যে আদালত কাজ করছে। আমরা আশা করি বাকি অভিযোগগুলোও প্রত্যাখ্যান করা হবে।

২০২১ সালে রাশিয়ান সাংবাদিক দমিত্রি মুরাটোভের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হন রেসা। স্বাধীন মতপ্রকাশের প্রহরী হিসেবে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হয়। মারিয়া রেসা একইসঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকও।

তিনি অবস্থান করছেন ফিলিপাইনে। তাকে দুতের্তে সরকার গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছিল। র‌্যাপলার বন্ধ করে দিয়েছিল।

ওদিকে ২০২২ সালে প্রেসিডেন্ট দুতের্তের ক্ষমতার মেয়াদ শেষ হয়। তিনি আর প্রেসিডেন্ট নির্বাচন করেননি। মারিয়া রেসার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তাতে তার সরকারের কিছু করার নেই বলে দাবি করেছিলেন তিনি।

ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ফিলিপাইনের অবস্থান ১৩২তম। দেশটিতে আছে খুব সমালোচক সাংবাদিক। তাদের বিরুদ্ধে সরকার টার্গেট করে। ক্রমাগত হয়রানি করে। তা সত্ত্বেও সেখানকার সাংবাদিকরা সমালোচনাকারী।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ইরানে ফের মার্কিন হামলা

বিপুল ভোটে ফের ইরানের সংসদ স্পিকার হলেন বাঘের গালিবাফ

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: স্বাস্থ্যমন্ত্রী

৭ দিনের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেলুচিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ “আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা” বন্দর জোন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়
পরবর্তী সংবাদ চট্টগ্রামকে ধন্যবাদ জানালেন শাহরুখ!
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মিরসরাইয়ে কারখানার মেশিন কেড়ে নিল যুবকের প্রাণ
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২৬, ২০২৬
টেকনাফে ১৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২৬, ২০২৬
ইরানে ফের মার্কিন হামলা
বিদেশ দেশে দেশে মে ২৬, ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজারসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
আমাদের চট্টগ্রাম আবহাওয়া কক্সবাজার জনপথ বাংলাদেশ মে ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?