হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মির কপিল উদ্দিন( ৬৮) ইন্তেকাল করেছেন। শুক্রবার (২০অক্টোবর) সন্ধ্যার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত নানা দুরারোগ্য রোগ ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, ভাই বোন, আত্মীয় স্বজন, অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও অনেক গুনাগ্রাহী রেখে গেছেন। গুনী এই শিক্ষাবিদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার মীরেরখীল গ্রামের বাড়িতে ১১ টার দিকে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এই কৃতি শিক্ষাবিদের মৃত্যুতে হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, বাংলাদেশ কল্যান পাটির চেয়ারম্যান লেঃ জেঃ সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, এডভোকেট মোঃ নূরুল আমিন, হাটহাজারী ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফরিদ আহম্মদ, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে কেশব কুমার বড়ুয়া ও এইচ এম মনসুর আলী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে ফিরোজ চৌধুরী ও মাকসুদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক রমজান আলী চৌধুরী ও অশোক কুমার নাথ, উপজেলা স্কাউট এর সাবেক সম্পাদক প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন গনমাধ্যমে প্রদত্ত পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
হাটহাজারী কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ মির কপিল উদ্দিনের ইন্তেকাল
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


