হাটহাজারী প্রতিনিধি: “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহাসমারোহে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। বুধবার ( ০১ নভেম্বর) উপজেলা প্রশাসনের সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তর এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রশিক্ষনার্থীদের মধ্যে ভাতা বিতরণ, যুব ঋন বিতরণ, সফল উদ্যোক্তাদের সমান্মনা প্রদান, আলোচনা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা সাকিলা খাতুন। উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার নাজমুল হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দীন মজুমদার, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, সংবাদকর্মী মো.বোরহান উদ্দিন, মো.জামসেদুল আবেদীন নাবিল, আইয়ুব রুবেল প্রমূখ। আলোচনা সভায় শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে মো.মুরাদ, রীতা চক্রবর্তী ও অংকিতা বড়ুয়া।
হাটহাজারীতে মহাসমারোহে জাতীয় যুব দিবস উদযাপিত
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


