By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বর্ষাকাল | দুপুর ১:৪৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আইপিএল:মোস্তাফিজকে দলে নেয়ার কারণ জানালো চেন্নাই
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > আইপিএল:মোস্তাফিজকে দলে নেয়ার কারণ জানালো চেন্নাই
খেলা

আইপিএল:মোস্তাফিজকে দলে নেয়ার কারণ জানালো চেন্নাই

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১২/২৪ at ৭:১২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান। এবারের আইপিএল নিলামের শেষ পর্যায়ে ‘অ্যাকসিলারেটেড’ রাউন্ড থেকে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে তাকে দলে নেওয়ার ভাবনা শেষ দিকে হুট করে আসেনি আইপিএলের সফলতম দলটির। বরং নিলামের আগেই তার দিকে চেন্নাইয়ের দৃষ্টি ছিল বলে জানালেন দলটির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান। মূল কারণ, চেন্নাইয়ের উইকেটে মোস্তাফিজের সম্ভাব্য কার্যকারিতা।
চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামের উইকেটে অনেক সময়ই বল গ্রিপ করে কিছুটা, বল পিচ করে থমকে আসে। মোস্তাফিজের শুরুর সময়ের সেই জাদুকরী পারফরম্যান্স নেই অনেক দিন ধরেই। তবে এই ধরনের উইকেটে এখনও তিনি কার্যকর হতে পারেন তার স্লোয়ার ও কাটারের বৈচিত্র দিয়ে। এই মাঠের দুই পাশের সীমানাও বেশ বড়, যা এ বাঁহাতি পেসারের বোলিংয়ের জন্য সহায়ক হতে পারে।

ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মোস্তাফিজকে পেয়েছে চেন্নাই। এছাড়াও এবার তারা ১৪ কোটি রুপিতে নিয়েছে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে, ১ কোটি ৮০ লাখ রুপিতে রাচিন রবীন্দ্রকে ও ৪ কোটি রুপিতে শার্দুল ঠাকুরকে।

নিলামে চমক দেখিয়ে তারা ৮ কোটি ৪০ লাখ রুপিতে নিয়েছে তরুণ ব্যাটসম্যান সামির রিজভিকে। ২০ লাখ রুপিতে নিয়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কিপার-ব্যাটসম্যান আরাভেলি আভানিশকে।

চেন্নাইয়ে শনিবার ‘জুনিয়র সুপার কিংস’-এর উদ্বোধনী আয়োজনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাসি বিশ্বনাথান জানান, কাঙ্ক্ষিত ক্রিকেটারদেরকেই দলে নিতে পেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানেই জানান মোস্তাফিজের কথাও। তিনি বলেন, ‘যাদেরকে নেওয়ার লক্ষ্য ছিল আমাদের, মোটামুটি তাদের সবাইকেই পেয়েছি। ড্যারিল মিচেলকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের মনে হয়েছে, চিপকের উইকেটে এবং সেখানে দুই পাশের সীমানা যেমন, মোস্তাফিজুর রহমান ভালো একটি পছন্দ হতে পারে। আমাদের ভাবনায় ছিল এসব। তবে আমরা নিশ্চিত ছিলাম না, তাদেরকে আমরা পাবো কি না। সৌভাগ্যবশত, এবার নিলাম বেশ ভালো কেটেছে আমাদের।’

আইপিএলে মোস্তাফিজ ৬ মৌসুম খেললেও এখনও পর্যন্ত এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে খেলা হয়নি তার। আন্তর্জাতিক ক্যারিয়ারে এই মাঠে খেলেছেন স্রেফ একবারই। এবারের বিশ্বকাপে সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।
মোস্তাফিজুর রহমানের পঞ্চম আইপিএল দল হতে যাচ্ছে চেন্নাই। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে। আসরে ৪৮ ম্যাচ খেলে তার মোস্তাফিজের শিকার ৪৭ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৯৩।

প্রথম আসরে ২০১৬ সালে ওভারপ্রতি স্রেফ ৬.৯০ রান দিয়ে ১৭ উইকেট নিয়ে হায়দরাবাদের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। সেবার পেয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও। আইপিএলে এখনও পর্যন্ত এই পুরস্কার পাওয়া একমাত্র বিদেশি ক্রিকেটার তিনিই।
তবে শুরুর মৌসুমের কাছাকাছি পারফরম্যান্সও পরে আর কখনও দেখাতে পারেননি মোস্তাফিজ। অভিষেক মৌসুমের পর তার সেরা পারফরম্যান্স ২০২১ আসরে। রাজস্থানের হয়ে সেবার ১৪ ম্যাচে ১৪ উইকেট নেন ওভারপ্রতি ৮.৪১ রান দিয়ে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

পিছিয়ে পড়েও হাইতিকে ৪-২ গোলে উড়িয়ে নকআউটে মরক্কো

ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ উড়িয়ে নকআউটে ব্রাজিল

ডিআর কঙ্গোকে ১-০ গোল হারিয়ে নকআউটে কলম্বিয়া

মদ্রিচের ২০০তম ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া

রোনালদোর ইতিহাসগড়া রাতে উজবেকিস্তানকে উড়িয়ে গ্রুপশীর্ষে পর্তুগাল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ২৬, ২৭ ও ২৮শে ডিসেম্বর সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি
পরবর্তী সংবাদ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

২৮ জুন সারাদেশে ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানোর প্রস্তুতি
জনপথ জাতীয় বাংলাদেশ স্বাস্থ‍্য জুন ২৫, ২০২৬
বাংলাদেশে বিনিয়োগ করুন, সমতার ভিত্তিতে অংশীদারত্বে একসঙ্গে সমৃদ্ধ হই: তারেক রহমান
অর্থ-বাণিজ্য জনপথ জাতীয় লিড ২ জুন ২৫, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
জনপথ জাতীয় রাজনীতি লিড জুন ২৫, ২০২৬
জোড়া শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়, বহু প্রাণহানির আশঙ্কা!
বিদেশ দেশে দেশে জুন ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?