By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১২:৫০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ শেখ হাসিনা এখন তার বাপকেও অস্বীকার করছে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > শেখ হাসিনা এখন তার বাপকেও অস্বীকার করছে
রাজনীতি

শেখ হাসিনা এখন তার বাপকেও অস্বীকার করছে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৩/২৮ at ১০:১১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির ইফতার সামগ্রী বিতরণকালে ডা. শাহাদাত হোসেন 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার যতবার তাদের অপকর্মের জন্য জাতির সামনে অপদস্ত হয়েছে ততবার তারা জিয়াউর রহমান ও জিয়া পরিবারকে ঢাল হিসাবে ব্যবহার করেছে। জিয়া পরিবারের বিরুদ্ধে কুৎসা রটনায় ওঠে পড়ে লেগেছে। অথচ জিয়াউর রহমান শুধু একজন সেক্টর কমান্ডারই ছিলেন না তিনি ছিলেন রনাঙ্গনের বীর সেনানায়ক। তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবার অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। তার মেধা ও সামর্থ্যের কারণে তিনি দুইটা সেক্টরের দায়িত্ব পালন করেছেন। বীর উত্তম জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্সের অধিনায়ক। স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবুর রহমান সরকারই তাকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম খেতাব দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিয়ে যাওয়ার জন্য শহীদ জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য দিচ্ছে। জিয়াউর রহমান সম্পর্কে অশালীন মন্তব্য করে শেখ হাসিনা এখন তার বাপকেও অস্বীকার করছে। তিনি বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে ঘাট ফরহাদবেগ এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের জনগণ আওয়ামীলীগের এই সমস্ত আজগবী প্রলাপ বিশ্বাস করে না। এই সরকার যা বলে জনগণ তার উল্টা ভাবে। দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে মিথ্যবাদী, দুর্ণীতিবাজ, ভোট ডাকাত, মাফিয়াদের আশ্রয়দাতা মনে করে। তিনি নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনের আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করার আহবান জানান। আবুল হাশেম বক্কর বলেন, মুক্তিযুদ্ধের সময় আওয়ামীলীগের অনেক নেতা যখন পার্শবর্তী দেশে চলে গিয়েছিলেন। তখন নেতৃত্বশূণ্য এই জাতিকে মুক্তি দিতে এগিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন। যতদিন বাংলাদেশের পতাকা থাকবে, ততদিন শহীদ জিয়া বাংলাদেশের মানুষের অন্তরে অমর হয়ে থাকবেন। দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও আবুল কালামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, সদস্য মো. কামরুল ইসলাম, দপ্তরের দায়িত্ব প্রাপ্ত নেতা মো. ইদ্রিস আলী। উপস্থিত ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, কোতোয়ালি থানা বিএনপির দপ্তর সম্পাদক দিপক চৌধুরী কালু, বিএনপি নেতা মো. ইলিয়াস সর্দার, আবু বক্কর, ফতেহ আলী, আবুল হাসেম, মহানগর যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক আলাউদ্দীন সুজন, সহ সম্পাদক মো. সালাউদ্দীন, মো. মহিউদ্দিন, সাবেক ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, মাঈনুদ্দীন খান রাজিব, ছাত্রদল নেতা মো. রাফসান, মো. হানিফ, শাহনেওয়াজ তোশান, মুনির আবদুল্লাহ রাফি, মো. নাবিল, ভুলু, মালু, বাহাদুর প্রমূখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

গুম, খুন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

মালয়েশিয়ার কারাগারে থাকাদের মুক্ত করতে চেষ্টা চালাবে সরকার

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: নুরুল আমিন এমপি

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সরকার বেকার যুবকদের কর্মসংস্থানে কাজ করছে-এমপি সনি
পরবর্তী সংবাদ জাকাত সংগ্রহ ও বণ্টনে পরিকল্পিত উদ্যোগ নেয়া হলে এক দশকেই দারিদ্র্য বিমোচন সম্ভব
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ২২, ২০২৬
সেন্টমার্টিনে সাড়ে ২১ লাখ মিটার কারেন্ট জাল জব্দসহ আটক ৬
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২২, ২০২৬
সিলেট শাহজালালের মাজারের দানবাক্সে মিলল সাড়ে ১৭ লাখ টাকা
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ জুন ২২, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
জনপথ জেলা উপজেলা ধর্ম ও জীবন প্রতিষ্ঠান ও সংগঠন বাংলাদেশ জুন ২২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?