By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | ভোর ৫:৩১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আসলে মানুষ হত্যার উন্মত্ততা পেয়ে বসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > আসলে মানুষ হত্যার উন্মত্ততা পেয়ে বসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে
বিদেশলিড ২

আসলে মানুষ হত্যার উন্মত্ততা পেয়ে বসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৩/২৯ at ১:৫৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারি। জার্মানসহ বিভিন্ন রাষ্ট্রের খবরদারি। সাবধান করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজের নির্দেশ। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য বিভিন্ন দেশের কড়া অভিযোগ ও প্রতিবাদ। কোনোকিছুতেই নিবৃত হচ্ছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উল্টো গাজার রাফায় তার সেনারা প্রবেশের জন্য প্রস্তুত বলে সদম্ভে জানিয়েছেন।

ওদিকে সিরিয়ার আলেপ্পোতে ইসরাইলি সেনারা হামলা চালিয়ে বেসামরিক ও সামরিক মিলিয়ে কমপক্ষে ৩৮ জনকে হত্যা করেছে। মধ্যপ্রাচ্যের মোড়লরা দৃশ্যত শুধু যুদ্ধবিরতির প্রস্তাব, তা নিয়ে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। তাদের তরফ থেকে ইসরাইলকে নিবৃত হতে বড় কোনো সতর্কতা, সাবধানবাণী এখন পর্যন্ত শোনা যায়নি।

চারদিকে মুসলিম দেশবেষ্টিত ইসরাইল দম্ভ ভরে এত্তটুকুন গাজায় অকাতরে পাখির মতো গুলি করে, ভবন উড়িয়ে দিয়ে মানুষ হত্যা করছে। সেখানে বাতাসে বারুদের গন্ধ। চারদিকে যে ধ্বংসলীলা তা যেকোনো সুস্থ মানুষের বিবেককে নাড়া দেয়। শুধু নড়ে না মধ্যপ্রাচ্য আর ইসরাইলের বিবেক। প্রতিক্ষণ হাসপাতালে যেসব অনাহারী, অপুষ্টিতে ভোগা শিশু, নবজাতকের লাইন- তা মানবাত্মাকে কাঁদায়।
পবিত্র রমজান মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উপলক্ষ। এ সময় এ সম্প্রদায়ের প্রতি বিশ্বের অন্য সব সম্প্রদায়ই সহানুভূতি প্রদর্শন করে। কিন্তু ইসরাইল এ সময়টাতেও নিরীহ মানুষ হত্যা করে উল্লাস করছে। কী অপরাধ ওই ছোট্ট ছোট্ট শিশুর- যারা বৃষ্টির পানিতে শরীরের অর্ধেক, বাকি অর্ধেক কোনো একটি অবলম্বনের ওপর রেখে ঘুমায়! বলতে পারবেন নেতানিয়াহু! ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) গণহত্যার অভিযোগ এনেছে। গাজায় তাদের চলমান সামরিক অভিযানকে গণহত্যা আখ্যায়িত করে ইসরাইলের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। কিন্তু কে শোনে কার কথা! মুসলিমদেশ পরিবেষ্টিত ইসরাইল এতই শক্তিধর হয়ে উঠেছে যে, কাউকে গোণার মধ্যে ধরছে না। তাদের সামরিক অস্ত্রের, পারমাণবিক শক্তির কোনো তথ্য দিতে হয় না আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (এআইইএ)। এমন সব খবর মানবাত্মাকে ব্যথিত করে।
নেতানিয়াহু দম্ভ করে ঘোষণা দিয়েছেন- আমরা গাজা উপত্যকার উত্তর এবং খান ইউনুস দখল করেছি। দক্ষিণের রাফা শহরে স্থল আগ্রাসন আসন্ন। কোনো রকম বিলম্ব না করে গাজায় খাদ্য, পানি, জ্বালানি এবং চিকিৎসা সরবরাহসহ মৌলিক পরিসেবা এবং মানবিক সহায়তার অবাধ সরবরাহ নিশ্চিত করতে ইসরাইলকে তার আইনগত বাধ্যবাধকতা মেনে চলার নির্দেশ দিয়েছে আইসিজে।

উল্লেখ্য, ৭ই অক্টোবর থেকে গাজা যুদ্ধে কমপক্ষে ৩২,৫৫২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। আহত হয়েছেন কমপক্ষে ৭৪,৯৮০ জন। তারপরও এই রমজানে মানুষ যখন আল্লাহর ইবাদতে মগ্ন তখন গাজার কেন্দ্রস্থলে মাঘাজি শরণার্থী শিবিরে একটি বাড়িতে হামলা করেছে ইসরাইল। এতে সেখানে কমপক্ষে ৮ জন নিহত ও বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স নিরাপত্তা বিষয়ক দুটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে, সিরিয়ার আলেপ্পোতে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। এতে ৩৩ জন সাধারণ মানুষ এবং লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহর ৫ জন সদস্য নিহত হয়েছেন।
গাজা, লেবাননজুড়ে হত্যাযজ্ঞ চালিয়ে বেড়ানোর পরও ইসরাইল বলছে, তারা আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আইসিজের নির্দেশের পর তারা ত্রাণ সরবরাহে নতুন উদ্যোগ শুরু করতে পারে। অন্যদিকে গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ অত্যাসন্ন বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। সেখানে অনাহারী মানুষকে বাঁচাতে জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ মানবিক ত্রাণ প্রয়োজন। এমন অবস্থায় ইসরাইলের বিরুদ্ধে অবশ্যই আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন বেলজিয়ামের মন্ত্রী ক্যারোলাইন গেনেজ। তিনি বলেছেন, গাজায় অবশ্যই নিরীহ মানুষ ও শিশুদের অনাহারে থাকা বন্ধ করতে হবে। তাদের কাছে পৌঁছে দিতে হবে খাদ্য।

ইসরাইলের প্রতি আইসিজে সর্বশেষ যে আদেশ দিয়েছে তা নিয়ে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলেছে, আইসিজে এর আগে গাজায় সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা ও মৌলিক চাহিদা মেটাতে ইসরাইলকে যে নির্দেশ দিয়েছিল, তা মেনে চলতে ব্যর্থ হয়েছে ইসরাইল। আইসিজের নতুন আদেশ সেটাই ফুটিয়ে তোলে। অ্যামনেস্টি বলেছে, গাজায় যে বিপর্যয়কর মানবিক পরিস্থিতি তা ক্রমাগত অবনতি হচ্ছে। এ বিষয়টি জোর দিয়ে তুলে ধরেছে আদালত। ইসরাইলকে আন্তর্জাতিক পর্যায়ে যারা মদত দিচ্ছে তাদের প্রতিও বার্তা দিয়েছে অ্যামনেস্টি। বলেছে, আইসিজের নতুন রায় সব রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ এ জন্য যে, এর ফলে গণহত্যা প্রতিরোধে তাদের সুস্পষ্টত দায়িত্বের বিষয় উল্লেখ আছে। নিশ্চিত করতে হবে যে, আইসিজের সব বিধি সবাইকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

বেলজিয়ামের উন্নয়ন সহযোগিতা ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারোলাইন গেনেজ বলেছেন, ইসরাইলকে নিবৃত করতে আন্তর্জাতিক চাপ অত্যাবশ্যক। গাজায় অবিলম্বে ত্রাণ পৌঁছে দিতে হবে। তিনি আরও জোর দিয়ে বলেন, ভয়াবহভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরাইল। এই যখন অবস্থা তখন উত্তর গাজার বেইত লাহিয়া শহরে কামাল আদওয়ান হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে দুই মাস বয়সী শিশু লাইলা জুনায়েদ। তার যে ওজন হওয়ার কথা এ সময়ে তার চেয়ে অর্ধেকেরও কম এখন। তাকে নিয়ে অনলাইন আল জাজিরা একটি ভিডিও প্রতিবেদন করেছে। সে দৃশ্য দেখলে চোখের অশ্রু ধরে রাখা কঠিন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সিলেট শাহজালালের মাজারের দানবাক্সে মিলল সাড়ে ১৭ লাখ টাকা

দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার অঙ্গীকার

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বিশ্ব র‌্যাঙ্কিং এ নিজেদের অবস্থান সুদৃঢ় করতে গবেষণার বিকল্প নেই
পরবর্তী সংবাদ ৫ বারের সাবেক এমএলএর মৃত্যু, উত্তর প্রদেশে ১৪৪ ধারা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ২২, ২০২৬
সেন্টমার্টিনে সাড়ে ২১ লাখ মিটার কারেন্ট জাল জব্দসহ আটক ৬
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২২, ২০২৬
সিলেট শাহজালালের মাজারের দানবাক্সে মিলল সাড়ে ১৭ লাখ টাকা
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ জুন ২২, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
জনপথ জেলা উপজেলা ধর্ম ও জীবন প্রতিষ্ঠান ও সংগঠন বাংলাদেশ জুন ২২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?